এক্সপ্লোর

JP Nadda: হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ, কলকাতায় নাড্ডার আসার আগেই শুরু বিতর্ক!

Durga Puja 2023: আজ সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

কলকাতা: অমিত শাহের পর পুজোর কলকাতায় জে পি নাড্ডা। তবে পুজোর কলকাতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার আসার আগেই শুরু বিতর্ক! শোভাবাজার রাজবাড়ির সামনে শারদীয় শুভেচ্ছা জানিয়ে নাড্ডার নামে দেওয়া হোর্ডিং খুলে দেওয়ার অভিযোগ তুলল বিজেপি। গেরুয়া শিবিরের তরফে দেওয়া ভিডিওয় দেখা যাচ্ছে, রাস্তার সামনে রাখা নাড্ডার ছবি দেওয়া হোর্ডিং গুলো সরিয়ে দেওয়া হচ্ছে। অনেক জায়গায় আবার হোর্ডিংয়ের মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, যাতে কেউ না দেখতে পারে। আজ সপ্তমীতে শোভাবাজার রাজবাড়িতে যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। 

আজ সপ্তমী৷ ভোরে গঙ্গার ঘাটে নবপত্রিকা স্নানের পর দেবীর প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে শুরু সপ্তমীর পুজো। আকাশে-বাতাসে শারদ-সপ্তমীর সুর। বেলা বাড়তেই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীর ঢল।  আর এরমধ্যেই আজ শহরে এসেছেন জেপি নাড্ডা। কলকাতায় পা দিয়ে হাওড়ার বেলিলিয়াস রোডের পুজোয় বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। এখান থেকে নাড্ডা যাবেন শোভাবাজার রাজবাড়িতে। প্রথমে সূচিতে না থাকলেও, বিজেপির সর্বভারতীয় সভাপতির পরের গন্তব্য সন্তোষ মিত্র স্কোয়ার। রাজ্যের বিরোধী দলনেতার সুরেই আজ নাড্ডার প্রতিক্রিয়াতেও অসুর বিনাশের কথা। 

দুর্গাপুজোর উদ্বোধনে এসেছিলেন অমিত শাহও! দুর্গাপুজোর উদ্বোধনে, কার্যত লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ে গেল খোদ অমিত শাহর মন্তব্য়ে। শহরে এসে তিনি বুঝিয়ে দিলেন, লোকসভা ভোটের লক্ষ্য়ে বাংলায় ঝাঁপাতে, পুজোর পর আর বেশি দেরি করবে না বিজেপি! আর তাদের অস্ত্র কী হবে, তা-ও স্পষ্ট হয়ে গেছে অমিত শাহর মন্তব্য়ে!কিছুদিন আগে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপি নেতা সজল ঘোষের পুজো বলে পরিচিত সন্তোষ মিত্র স্কোয়ারে এবার রামমন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপ। এর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এ নিয়েও শুরু হয়েছিল রাজনৈতিক তরজা। সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধন করতে এসে, দুর্নীতি নিয়ে সরব হলেন অমিত শাহ। সেই সঙ্গে কার্যত এটাও বুঝিয়ে দিলেন, পুজো মিটলেই লোকসভা ভোট নিয়ে বাংলায় ঝাঁপাবে বিজেপি। যদিও, এসবে গুরুত্ব না দিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। তীব্র কটাক্ষ শোনা গিয়েছিল তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গলায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি বিজেপিও। তৃণমূল-বিজেপির সেটিং তত্ত্বেই অনড় সিপিএম। 

আরও পড়ুন: Saltlake nNews: গাড়ি ভাঙচুর, মারধর! রেষারেষিকে কেন্দ্র করে ষষ্ঠীর গভীর রাতে দুই দলের মধ্যে ঝামেলা

সেরা শিরোনাম

Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Papiya Adhikari: ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'
ঋতব্রত তৃণমূল নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর মন্তব্যে সমর্থন, পাপিয়া বললেন, 'মুখ্যমন্ত্রীর হাতের ওই জ্যোতিটা...'

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget