এক্সপ্লোর

Jhargram News: পেরোয়নি ২৪ ঘণ্টাও, সদ্য নির্মিত রাস্তা থেকে উঠে এল পিচ, ক্ষোভে ফুঁসছে বিনপুরবাসী

Jhargram Road Construction Scam: সদ্য নির্মিত রাস্তায় হাত দিলেই হাতে উঠে আসছে পিচের আস্তরণ। বেরিয়ে আসছে গুটি, ক্ষোভে ফুঁসছে বিনপুরবাসী, কী প্রতিক্রিয়া শাসকদলের ?

 অমিতাভ রথ, ঝাড়গ্রাম: ২০১০ সালে মুক্তি পেয়েছিল অক্ষয়কুমারের 'খাট্টা মিঠ্যা'। কমেডি ছবি আচমকাই গুরুগম্ভীর হয়ে উঠেছিল। 'দুর্নীতি'-র  বিরুদ্ধে কখন যে আঙুল তুলেছিল, বুঝতেই পারেনি কেউ। সাল ২০১১। অর্থাৎ ঠিক তার পরের বছরেই পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছিল তৃণমূল। দেখতে দেখতে একাধিক নির্বাচন হয়ে গিয়েছে রাজ্যের বুকে। নানাবিধ অভিযোগ দুর্নীতিতে নাম জড়িয়ে জেরবার শাসকদল। আর সেই সব সিরিয়াস ইস্যু নিয়ে স্ট্যান্ডআপ কমেডির খোঁচা ফিরছে বিরোধীদের মুখে মুখে। গতবছর পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল বিধায়ককে কাদা ভর্তি রাস্তায় হাঁটানোর দৃশ্য দেখেছিল রাজ্যবাসী। যা নিয়ে তোপ দাগতে ছাড়েননি বিরোধী দলনেতা শুভেন্দুও। আর এবার লোকসভা ভোটের আগে ফের উঠে এল গুরুতর অভিযোগ। সদ্য নির্মিত রাস্তায় হাত দিলেই হাতে উঠে আসছে পিচের আস্তরণ। বেরিয়ে আসছে গুটি। রাস্তা নির্মাণ নিম্নমানের সামগ্রী ও দুর্নীতির অভিযোগ বিনপুর এক নম্বর ব্লকের দহিজুড়ি এলাকায়। ক্ষোভে ফুঁসছে এলাকার বাসিন্দারা।


Jhargram News: পেরোয়নি ২৪ ঘণ্টাও, সদ্য নির্মিত রাস্তা থেকে উঠে এল পিচ, ক্ষোভে ফুঁসছে বিনপুরবাসী

মূলত, গত কয়েকদিন আগে রাতেই বিনপুর এক নম্বর ব্লকে, রাস্তায় পিচের প্রলেপ পড়েছে। কিন্তু গাড়ি চলাচল করতেই উঠতে শুরু করেছে পিচ।কয়েক ফুট ছাড়া ছাড়াই রাস্তার একই অবস্থা। যা নিয়ে ক্ষোভ মানুষের। গত ৬ মাস আগে এই রাস্তায় অবরোধ করেছিল গ্রামের মানুষ স্কুল ছাত্র-ছাত্রীরা। তাঁদের দাবি ছিল,' সঠিকভাবে নির্মিত হোক রাস্তা।' যা নিয়ে রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল স্থানীয় প্রশাসন। দহিজুড়ি এলাকায় দহিজুরি থেকে পরিহাটি যাওয়ার রাস্তার কাজ শুরু হয়। কিন্তু পিচের পলেপ পড়ে রাস্তা কাজ হয়েছে। গাড়ি চলাচল করতেই পিচের পলেপ  উঠতে শুরু করেছে। রাস্তার গুটি বেরিয়ে আসছে, ক্ষুব্ধ হচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ। সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ রাস্তার নির্মাণ কাজে বেনিয়ম ও দুর্নীতি করা হয়েছে। যার ফলে রাস্তার বেহাল অবস্থা। 

এই ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, 'রাস্তা কালকে হয়েছে। এদিকে আজকেই উঠে যাচ্ছে। আমরা চাই, রাস্তাটা ভাল ভাবে হোক। খুব নিম্নমানের কাজ হয়েছে এটা।' স্থানীয় প্রশাসন এটা খতিয়ে দেখেছে কিনা ? প্রশ্নের জবাবে তিনি আরও জানিয়েছেন, 'ওই স্থানে কোনও পিডব্লুডি-র অফিসারকেই তিনি আসতে দেখেননি।' একই অভিযোগ স্থানীয় বাসিন্দা সুব্রত পালেরও। তবে 'খারাপ কাজ হয়েছে' এই অভিযোগ মেনে নিলেন পিডব্লুডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রণবীর ঘোষ। তিনি বলেন, 'একদমই। আমি নিজে পর্যবেক্ষণ করে দেখেছি। যে লেয়িংটা ওরা করেছে, সেটা আমাদের দিক থেকেও গ্রহণযোগ্য নয়। আমরা নিজেরাই ওদের এজেন্সিকে জানিয়েছি।' 


Jhargram News: পেরোয়নি ২৪ ঘণ্টাও, সদ্য নির্মিত রাস্তা থেকে উঠে এল পিচ, ক্ষোভে ফুঁসছে বিনপুরবাসী

আরও পড়ুন, 'সীমাহীন দুর্নীতি করেছেন পুরপ্রধান..', অনাস্থা আনলেন দলেরই কাউন্সিলররা

যদিও স্থানীয় তৃণমূল নেতা ইমামের যুক্তি, 'লোকাল পাবলিকরাই এটা তদারকিটা করেছে। যাতে রাস্তাটা একটু ভাল করে মেরামত হয়। কাজে ভুল হচ্ছে ! একটা সাইড তৈরি করে সেটাকে ৩ দিন অফ রাখা উচিত। তিনদিন সেখান দিয়ে যাতায়াত করা উচিত নয়। রাস্তার পিচ পড়ার সঙ্গে সঙ্গে গাড়ি চলছে।' অফরদিকে, বিজেপি জেলা প্রেসিডেন্ট তুফান মাহাতো বলেছেন, পরিকল্পনা বিহীন কাজ। দুর্নীতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তৃণমূল মানেই দুর্নীতি।আর দুর্নীতি মানেই তৃণমূল। যেখানে কাটমানি আছে, সেখানেই তৃণমূল আছে।উন্নয়নের নামে টাকা আত্মসাৎ-র কাজ চলছে !'

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: “এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের বিজেপি বিধায়ক ধ্রুব সাহা
“এর পিছনে অনেক বড় কারণ আছে ..”, রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুতে মুখ খুললেন রামপুরহাটের BJP বিধায়ক ধ্রুব সাহা
Asish Banerjee Death: অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
অধ্যাপনা থেকে রাজনীতিতে এসেছিলেন ‘মাস্টারমশাই’, গায়ে কালি লাগাই কি মেনে নিতে পারলেন না? আশিস বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যু
Tulu Mondal: টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget