এক্সপ্লোর

Taki Municipality: 'সীমাহীন দুর্নীতি করেছেন পুরপ্রধান..', অনাস্থা আনলেন দলেরই কাউন্সিলররা

Taki Municipality Scam:

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: তৃণমূল (TMC) পরিচালিত টাকি পুরসভায় (Taki Municipality) তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলেরই পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন কাউন্সিলররা। সীমাহীন দুর্নীতি করেছেন পুরপ্রধান, এমনটাই দাবি করেছেন তৃণমূল কাউন্সিলররা। যদিও দলেরই কাউন্সিলরদের তোলা অভিযোগ উড়িয়ে চেয়ারম্যানের দাবি, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র (Conspiracy) হচ্ছে। আর এই সুযোগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে শাসকদলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। 

চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ

টাকি পুরসভা ১৩ নম্বর ওয়ার্ড তৃণমূল কাউন্সিলর রিজিয়া বেগম বলেছেন, চেয়ারম্যান দুর্নীতি করছে। এত পরিমাণে দুর্নীতি চলছে, সে দুর্নীতির সীমা নেই। টাকি পুরপ্রধান ও তৃণমূল নেতা, সোমনাথ মুখোপাধ্যায় বলেছেন, আমি দুর্নীতি করি কিনা, টাকির ভ্যানওয়ালা থেকে একজন শিক্ষক, প্রফেসর, যাঁকে জিজ্ঞাসা করবেন, সবাই বলবে। লোকসভা ভোটের আগে, উত্তর ২৪ পরগনার টাকি পুরসভায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে।তৃণমূল পরিচালিত টাকি পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে বিপুল দুর্নীতির অভিযোগ তুলছেন খোদ তৃণমূলেরই কাউন্সিলর।

পর্যটন শহরে রাজনৈতিক তরজার পারদ বেশ চড়া

অন্যদিকে, নিজেকে চক্রান্তের শিকার বলে পাল্টা দাবি করেছেন টাকির পুরপ্রধান ও তৃণমূল নেতা।ফলে জানুয়ারির হাড় কাঁপানো ঠান্ডাতেও জেলার এই পর্যটন শহরে রাজনৈতিক তরজার পারদ বেশ চড়া।১৬ আসনের টাকি পুরসভায় ১৪টিই রয়েছে তৃণমূলের দখলে। বাকি দুটি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি।বর্তমানে টাকি পুরসভার চেয়ারম্যান পদে রয়েছেন তৃণমূল নেতা সোমনাথ মুখোপাধ্যায়। কিন্তু তাঁর বিরুদ্ধেই স্বজনপোষণ, আর্থিক দুর্নীতির মতো একাধিক অভিযোগ তুলে অনাস্থা প্রস্তাব এনেছে তৃণমূলেরই ১২ জন কাউন্সিলর। এমনকি পুরসভার সম্পত্তি বেআইনিভাবে হস্তান্তরের অভিযোগও তোলা হয়েছে চেয়ারম্যানের বিরুদ্ধে। 

তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই কাউন্সিলরদের 

তৃণমূল কাউন্সিলর রিজিয়া বেগম আরও বলেন,পুরসভায় এত পরিমাণে দুর্নীতি চলছে যে, টিএমসির কাউন্সিলররা একেবারে হেনস্থা হয়ে গেছি যাতে কোনও আমরা কাজই করতে পারছে না। চেয়ারম্যান দুর্নীতি করছে। এত পরিমাণে দুর্নীতি চলছে সে দুর্নীতির সীমা নেই। আমরা মানুষের পাশে কীভাবে দাঁড়াব? দুর্নীতির থেকে রেহাই চাই। তৃণমূলের চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই কাউন্সিলরদের!আমার বিরুদ্ধে চক্রান্ত, বলছেন তৃণমূলের পুরপ্রধান!

'এটা আমার বিরুদ্ধে চক্রান্ত'

 সোমনাথ মুখোপাধ্যায় আরও বলেন,আমার বিরুদ্ধে অনাস্থা এসেছে। আমি দলকে আমার পদত্যাগপত্র আমি পাঠিয়েছিলাম। দলের প্রত্যেকটি নেতৃত্ব, আমার জেলা সভাপতি হাজি নুরুল ইসলাম, সরোজ বন্দ্যোপাধ্যায়, সুজিত বসু, আমাদের রথীন ঘোষ, পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী-প্রত্যেকে আমার কাছে সেটা ফেরত পাঠিয়ে দিয়েছে। কাউন্সিলররা যখন চাইছে না, তখন আমার থাকার কোনও প্রশ্ন ওঠে না। এটা আমার বিরুদ্ধে চক্রান্ত এবং সারা টাকি হাসনাবাদের মানুষ এটাকে ভাল চোখে দেখছে না। 

আরও পড়ুন, 'হাসপাতালেই বন্ধ ঘরে মারধর..', কলকাতা মেডিক্য়ালে র‍্যাগিংকাণ্ডে জমা পড়ল রিপোর্ট

'উন্নয়ন তো কিছুই হয়নি'

 অপরদিকে, টাকি পুরসভা  ৮ নম্বর ওয়ার্ড বিজেপি কাউন্সিলর  স্বপন ঋষি দাস বলেন, ২ বছরের মধ্যে উন্নয়ন তো কিছুই হয়নি। সমস্ত রাস্তাঘাট খারাপ আছে। পুরসভার চেয়ারম্যান সময় দিতে পারেন না। অনাস্থা আনার ফলে প্রায় এক মাস টোটালি কোনও কাজকর্মই হচ্ছে না। নিজেদের মধ্যেই একটা গোষ্ঠীকোন্দল। তৃণমূলেরই কাউন্সিলরদের আনা এই অনাস্থা প্রস্তাবের প্রেক্ষিতে প্রশাসন কী ব্যবস্থা নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে সকলেই।  

সেরা শিরোনাম

North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
West Bengal News Live: ৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
৮ দিন পার, কেন এখনও কলকাতা মেডিক্যালে অধরা হামলাকারীরা? প্রশ্ন তুলে পথে চিকিৎসকরা
News Live Updates: মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
মল্লিকবাজারের বহুতলে আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
West Bengal News Live: কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম
কলেজ স্ট্রিটে SFI-এর পাল্টা বুক স্টল দেওয়ার চেষ্টা ABVP-র, দুপক্ষের ধস্তাধস্তিতে তুলকালাম

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget