এক্সপ্লোর

Darjeeling: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসককে ঘুষি মারার অভিযোগ

Doctor Beaten: জানা গিয়েছে, কিশোর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই ঘটনার পর ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের  করেন ওই চিকিৎসক।

মলয় চক্রবর্তী, দার্জিলিং: ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে (Doctor Beaten) ঘুষি মারার অভিযোগ। অভিযোগ উঠল এর রোগীর বিরুদ্ধে। ঘটনা রবিবার রাতের। জানা গিয়েছে, কিশোর ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই ঘটনার পর ফাঁসিদেওয়া থানায় অভিযোগ দায়ের  করেন ওই চিকিৎসক।

করোনা আবহে ফের চিকিৎসককে মারধরের অভিযোগ। এই ঘটনায় ওই কিশোরের পরিবারের দাবি, ঘুষি মারেনি সে, হাত তুলেছিল। তাতে চিকিৎসকের লেগে গিয়েছে। ওই কিশোর আপাতত ফাঁসিদেওয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন।

গত মাসে চিকিত্সায় গাফিলতির অভিযোগে চিকিত্সক, নার্স ও নিরাপত্তা রক্ষীদের নিগ্রহের অভিযোগ ওঠে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। হাসপাতাল সূত্রে খবর, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে ১৭ অগাস্ট নবগ্রামের মহিলাকে সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়। পরদিন তাঁকে স্থানান্তরিত করা হয় ফিমেল মেডিক্যাল ওয়ার্ডে। হাসপাতালেই মৃত্যু হয় বছর পঞ্চাশের রোগিণীর। অভিযোগ, রোগিণীর মৃত্যুর আগেই ওয়ার্ডের মধ্যেই চিকিত্সক, নার্সকে মারধর করেন আত্মীয়রা। বাধা দিলে নিরাপত্তা রক্ষীদেরও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। আহত দুই নিরাপত্তা রক্ষী হাসপাতালে চিকিত্সাধীন। এই ঘটনায় রোগীর পরিবারের তিন মহিলা-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে বহরমপুর থানার পুলিশ।

আরও পড়ুন: দুর্গাপুরের ব্যাঙ্ক অফিসার বিপ্লব মনে করালেন শাখারই প্রাক্তন ম্যানেজার সমরেশ সরকারকে

তার আগে জুলাই মাসে নিজের পাড়াতেই আক্রান্ত হন এক চিকিত্সক। করোনাকালে ফের কলকাতায় চিকিত্সক-নিগ্রহের অভিযোগ ওঠে। দন্ত চিকিত্সকের দাবি, ওয়েলিংটনের চেম্বার থেকে ব্রড স্ট্রিটের বাড়িতে ফিরছিলেন। পাড়াতেই একটি বাইকের সঙ্গে চিকিত্সকের বাইকের ধাক্কা লাগে। বাইকের ক্ষতি না হলেও, দুঃখ প্রকাশ করেন চিকিত্সক। তাতেও লাভ হয়নি। চিকিৎসকের অভিযোগ, তা সত্ত্বেও আচমকা ওই বাইক আরোহী মারধর শুরু করেন তাঁকে। মেরে চিকিত্সকের নাক-মুখ ফাটিয়ে দেওয়া হয়। আলেকজান্ডার মাও নামে ওই চিকিত্সকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে আটক করেছে কড়েয়া থানার পুলিশ।

আরও পড়ুন: দুর্গাপুরের ব্যাঙ্ক অফিসার বিপ্লব মনে করালেন শাখারই প্রাক্তন ম্যানেজার সমরেশ সরকারকে

সেরা শিরোনাম

News Live Updates: নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
নাবালিকাকে যৌন নির্যাতন ও খুনের ঘটনায় উত্তাল বারুইপুর, গ্রেফতার মূল অভিযুক্ত, আজ যাচ্ছেন শুভেন্দু অধিকারী
Baruipur Incident:বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
বারুইপুরে নাবালককে নৃশংস খুনের অভিযোগ, প্রতিবাদে রাস্তা অবরোধ, হাসপাতালে পুলিশ ক্যাম্প ভাঙচুর
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget