এক্সপ্লোর

Tet Scam: নিয়োগ দুর্নীতির মাঝেই টেট উত্তীর্ণদের সঙ্গে জোড়া বৈঠক শিক্ষামন্ত্রীর

Kolkata News: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি! আদালতের নির্দেশে আগেই চাকরি গিয়েছে পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)।

কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, কলকাতা: নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড়ের মধ্যেই ২০১৪ ও ২০১৭ সালের টেট (Tet) উত্তীর্ণদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করলেন শিক্ষামন্ত্রী (Education Minister)। বৈঠক ইতিবাচক দাবি করেও, সকলের নিয়োগের নিশ্চয়তা দিতে পারেননি ব্রাত্য বসু (Bratya Basu)। অন্যদিকে নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলনে অনড় চাকরিপ্রার্থীরা।  

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি! আদালতের নির্দেশে আগেই চাকরি গিয়েছে পরেশ-কন্যা অঙ্কিতা অধিকারীর (Ankita Adhikari)। এবার টেট পাস না করেও, প্রাথমিক শিক্ষকের চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে অনুব্রত-কন্যা সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে। 


এই প্রেক্ষাপটে বুধবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আলাদা আলাদা ভাবে বৈঠক করলেন ২০১৪ ও ২০১৭ সালের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। বৈঠককে ইতিবাচক বললেও, সকলের চাকরির নিশ্চয়তা দিতে পারলেন না শিক্ষামন্ত্রী। অন্যদিকে, নিয়োগপত্র না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় চাকরিপ্রার্থীরা। 

২০১৪’এর টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের দাবি, ২০২০ সালে নবান্নের ঘোষণা অনুযায়ী টেট উত্তীর্ণ ১৬ হাজার ৫০০ জনকে  ধাপে ধাপে নিয়োগ করার কথা বলা হয়।এখনও পর্যন্ত ১০ হাজার জন নিয়োগপত্র পেলেও, বাকিদের নিয়োগ হয়নি। 

এর আগে ২৯ জুলাই SSC-র আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেদিনই অভিষেকের অফিসের বাইরে তাঁর সঙ্গে দেখা করার জন্য জড়ো হন ২০১৪’র টেট উত্তীর্ণরা। 

যদিও সেদিন বৈঠক হয়নি। পরের দিন তাঁদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। এই প্রেক্ষাপটে এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে নিয়োগের দাবি জানালেন আন্দোলনকারীদের ৬ প্রতিনিধি।

এদিকে ২০১৭ সালে ফের প্রাথমিকে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। তার পরীক্ষা হয় ২০২১ সালে। ফল বেরোয় ২০২২-এর ১০ জানুয়ারি। চাকরিপ্রার্থীদের দাবি, পাস করেন ৯ হাজার ৮৯৬ জন। কিন্তু অভিযোগ, এখনও নিয়োগ মেলেনি। এই পরিস্থিতিতে তাঁরাও এদিন বৈঠকে বসেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। 

যদিও এদিন দু’দফায় আলোচনার পর, সকলের চাকরির আশ্বাস দিতে পারেননি ব্রাত্য বসু। তিনি বলেন, ''সবার চাকরি হবে, আগে থেকে বলব না। আইন মেনে করব। আইনের বাইরে যাব না। কোনও দিনক্ষণ আমি দিতে পারব না।''

প্রাথমিক থেকে উচ্চপ্রাথমিক, SSC---একাধিক ক্ষেত্রে নিয়োগের দাবিতে আন্দোলন চলছে। কিন্তু সকলেরই এক প্রশ্ন, নিয়োগপত্র মিলবে কবে?

টেট পাস না করেই চাকরি

এদিকে, অভিযোগ যে টেট পাস করেননি অনুব্রত-কন্যা সুকন্যা, বাড়িতেই আসত রেজিস্টার। প্রাথমিক শিক্ষকের চাকরি পেয়েছেন, কোনওদিন স্কুলে যাননি। হাজিরার রেজিস্টার পাঠানো হত অনুব্রত মণ্ডলের বাড়িতে। বোলপুরের কালিকাপুরে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি পেয়েছেন সুকন্যা। হাইকোর্টে অভিযোগ মামলাকারীর আইনজীবী ফিরদৌস শামিমের। কালকের মধ্যে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষিকাকে রেজিস্টার নিয়ে হাজিরার নির্দেশ। তবে শুধু সুকন্যাই নয়, চাকরি পেয়েছেন অনুব্রতর আরও ৫ আত্মীয়। 

আরও পড়ুন: টেট পাস না করেই চাকরি অনুব্রত-কন্যার ? স্কুলে না গিয়েই প্রতি মাসে বেতন !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
West Bengal News Live : হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
হাওড়া পুরসভা-সংক্রান্ত সংশোধনী বিল পাস
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Alipurduar: বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ
বন দফতরের পাতা ফাঁদেই কাজ হল, ফালাকাটায় খাঁচাবন্দি একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget