এক্সপ্লোর

Abhijit Ganguly on Dev: দেবকে নিয়ে জল্পনার মধ্যেই অভিনেতার প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Ganguly: দেবের সিনেমার প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কাল নন্দনে গিয়েছিলাম, ৭০ টাকার টিকিট কেটে সিনেমা দেখেছি।'

কলকাতা: রাজনৈতিক মহলে তারকা সাংসদ দেবকে (Dev) নিয়ে জল্পনার পারদ ক্রমশ চড়ছে। তারই মাঝে দেবের প্রশংসায় পঞ্চমুখ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। তারকার সিনেমা দেখে কী বললেন বিচারপতি?

দেবের প্রশংসায় বিচারপতি গঙ্গোপাধ্যায়

'সংসদে আজ আমার শেষ দিন', জল্পনা বাড়িয়ে পোস্ট করেন দেব। আর তারই মাঝে দেবের সিনেমার প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 'কাল নন্দনে গিয়েছিলাম, ৭০ টাকার টিকিট কেটে সিনেমা দেখেছি। আধিকারিকরা ছুটে এসে বললেন আপনি টিকিট কাটছেন কেন? আপনার জন্য সামনের দিকে বিশেষ সিট আছে। আমি বললাম, টিকিট কাটব না কেন? সব বিচারপতিই কাটেন', দেবের সিনেমা দেখা প্রসঙ্গে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 'আমার কাছে এটা সত্যিই গর্বের', প্রতিক্রিয়া দেবের। এবিপি আনন্দকে তিনি বলেন, 'যদি কোনও চরিত্র কোনও মানুষের পছন্দ হয়ে থাকে এবং সেই মানুষটা যদি অভিজিৎ দা হয়ে থাকেন তাহলে নিশ্চিতভাবে অত্যন্ত গর্বের বিষয়। একজন শিল্পী, একজন অভিনেতা, ছবির প্রযোজক হিসেবে আমরা ওঁর ভালবাসায় খুবই উত্তেজিত। এটা আমাদের উৎসাহিত করবে যেন আগামী ছবিগুলিতে আরও ভাল কাজ করতে পারি। যেন আরও নতুন নতুন মুখ যাঁরা হয়তো নিয়মিত আমাদের ছবি দেখেন না বা দেখেন, বা আমাদের কনটেন্ট আরও ভাল করে উৎসাহিত করবে।' 

অন্যদিকে, ভোটে দাঁড়ানো বা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এবিপি আনন্দকে কী বললেন অভিনেতা? 'আমি ভোটে দাঁড়াব কি দাঁড়াব না, বড় কথা নয়। আমি কী চাই, নেত্রীকে জানিয়েছি', নতুন পোস্ট ঘিরে জল্পনার মধ্যেই এবিপি আনন্দকে বললেন দেব। 'আমি থাকি বা না থাকি ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হোক। ঘাটাল মাস্টার প্ল্যান মানুষের দাবি, কিন্তু আজ পর্যন্ত কেন্দ্র টাকা দেয়নি। এত বড় উদ্যোগ, কেন্দ্রের সহযোগিতা ছাড়া রাজ্য সরকার একা করতে পারবে না', জল্পনার মধ্যেই এবিপি আনন্দকে বললেন দেব। 

আরও পড়ুন: Dev in Lok Sabha: ‘আজ শেষ দিন, আমি সাংসদ থাকি বা না থাকি...’, লোকসভায় যা বললেন দেব

সংসদে আজ আমার শেষ দিন, জল্পনা বাড়িয়ে পোস্ট দেবের। 'ধন্যবাদ দিদি, ঘাটাল লোকসভায় সবাইকে ধন্যবাদ', জল্পনা বাড়িয়ে পোস্ট ঘাটালের তৃণমূল সাংসদ দেবের। বিশেষ কোনও ইঙ্গিত দেবের? এবার কি নতুন ইনিংস? দেবের নতুন পোস্ট ঘিরে জল্পনা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget