এক্সপ্লোর

Amit Shah: 'দিদি, আপনার সময় শেষ হয়েছে, রিগিং ছাড়া ভোট হলে আপনার জামানত বাজেয়াপ্ত হবে', মমতাকে আক্রমণ শাহের

West Bengal BJP: ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করবে, বিজেপি-র মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে ঘোষণা করলেন তিনি। 

কলকাতা: নির্বাচনী সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। পশ্চিমবঙ্গে এবার বিজেপি-র রণকৌশল তৈরি করে দিয়ে গেলেন অমিত শাহ। রবিবার নেতাজি ইন্ডোর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতাচ্যুত করার ডাক দিয়ে গেলেন তিনি। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বললেন, “আপনার সময় শেষ।” ২০২৬ সালে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা দখল করবে, বিজেপি-র মুখ্যমন্ত্রী শপথ নেবেন বলে ঘোষণা করলেন তিনি। (Amit Shah)

রবিবার নেতাজি ইন্ডোর থেকে শাহ জানান, বহু বছর বাংলা কমিউনিস্টদের হাতে ছিল। তার পর মা-মাটি-মানুষের স্লোগান দিয়ে ক্ষমতা দখল করেন মমতা। কিন্তু মহান বাংলা মমতার হাতে অনুপ্রবেশ, দুর্নীতি, নারী নির্যাতন, অপরাধ, বোমা বিস্ফোরণ ও হিন্দুদের উপর অত্যাচারের কেন্দ্রে পরিণত করেছেন বলে দাবি করেন শাহ। গোটা দেশে নির্বাচনী হিংসা বন্ধ হলেও, বাংলায় আজও নির্বাচনী হিংসা চলে, বিজেপ কর্মীদের ধরে ধরে খুন করা হয় বলে অভিযোগ করেন। (Mamata Banerjee)

মমতার উদ্দেশে এদিন শাহ বলেন, "দিদি, কতদিন বাঁচাবেন ওদের? আমার কথা শুনু, আপনার সময় শেষ হয়েছে। ২০২৬ সালে বিজেপি সরকার গড়বে বাংলায়। কথা দিচ্ছি, তৃমমূল সরকারের পতন ঘটলেই, আমাদের কর্মীদের যারা হত্যা করেছে, তাদের পাতাল থেকেও খুঁজে বের করে আনব, সাজা দেব। গণতন্ত্রে হিংসার জায়গা নেই। দিদি, ক্ষমতা থাকলে হিংসা ছাড়া, রিগিং ছাড়া নির্বাচন করিয়ে দেখান। আপনার নিজের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে।"

মমতার বিরুদ্ধ এদিন তুষ্টিকরণের অভিযোগও তোলেন শাহ। বলেন, "মমতাদি সব সীমা পার করে দিয়ছেন। পহেলগাঁওয়ে পাকিস্তানের পাঠানো জঙ্গিরা নির্দোষ পর্যটকদের ধর্ম জিজ্ঞেস করে করে মেরে দিয়েছে। ওই পাক জঙ্গিদের সাজা দেওয়া উচিত কি না বলুন বাংলার মানুষজন? মোদিজি অপারেশন সিঁদুর চালিয়ে ঠিক করেছেন কি না? আমরা সার্জিক্যাল স্ট্রাইক করেছি, এয়ার স্ট্রাইক করেছি, এখন অপারেশন সিঁদুরও করলাম। পাকিস্তানের ১০০ কিলোমিটার ভিতর ঢুকে ওদের দফতর গুঁড়িয়ে দিয়েছি। কয়েকশো জঙ্গিকে নিকেশ করে দিয়ছি। আর তাতে দিদির পেটে ব্যথা হচ্ছে। বাংলার পর্যটকরা যখন ওখানে মারা গেলেন, তখন এত যন্ত্রণা হয়নি দিদির। তখন কিছু বলেননি। মোদিজি যাই অপারেশন সিঁদুর কর এখানে এলেন, নোংরা রাজনৈতিক মন্তব্য করে অপারেশন সিঁদুরের বিরোধিতা করলেন। আজ মমতাদিদিকে বলতে এসেছি, আপনি অপরাশেন সিঁদুরের বিরোধিতা করেননি, দেশের কোটি কোটি মা-বোনের আবেগের সঙ্গে ছেলেখেলা করেছেন। বাংলার মাতৃশক্তিকে বলব, অপারেশন সিঁদুর নিয়ে প্রশ্ন তোলা, মমতাদিদিকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দিন আপনারা। সিঁদুরের অপমান করলে কী হয়, বুঝিয়ে দিন ভাল করে।"

সম্প্রতি আলিপুরদুয়ারে এসে Operation Sindoor-এর প্রসঙ্গ তোলেন মোদি। সেই নিয়ে তাঁকে আক্রমণ করতে গিয়ে মোদির ব্যক্তিগত জীবনকে টেনে আনেন মমতা। Operation Sindoor-এর নামে মোদি সিঁদুর বিক্রি করতে নেমেছেন বলে মন্তব্য করেন। প্রশ্ন তোলেন, এতই যদি সিঁদুরের মর্ম বোঝেন, তাহলে নিজের স্ত্রীকে সিঁদুর দিলেন না কেন? কলকাতায় এসে সেই নিয়েই মমতাকে আক্রমণ করলেন শাহ। মমতাকে সিঁদুরের মূল্য বুঝিয়ে দিতে হবে বলে মহিলা ভোটারদের কাছে আবেদন রাখলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Midnapore Land And Recruitment Scam: জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
জমি দুর্নীতি থেকে নিয়োগে গণ্ডগোল, একাধিক মামলায় সুজয়-সুমিতের নাম, মুখোমুখি বসিয়ে হতে পারে জেরা
Howrah News: ‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!
‘কাকিমা’ বলে ডাক, বৃদ্ধা দাঁড়াতেই গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালাল দুষ্কৃতীরা!

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget