এক্সপ্লোর

Amul Milk Price Hike: বাংলা সহ দেশে বিভিন্ন জায়গায় বাড়ছে দুধের দাম ! দেখুন পকেটে কেমন ছ্যাঁকা লাগবে

Amul Milk Price Hike : বুধবার থেকে বাড়বে দাম। নতুন দাম কার্যকর হলে দিল্লি-এনসিআরে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়ে যাবে। 

কলকাতা : সম্প্রতি  দুধের দাম বাড়ানোর ঘোষণা করে আমূল। তখন থেকেই জল্পনা ছিল। এবার দাম বাড়াল মাদার ডেয়ারি।  মঙ্গলবার দুধ ও দুগ্ধজাত জিনিসের প্রস্তুতকারক সংস্থা ঘোষণা করে, দাম বাড়ানোর পথে হাঁটতে চলেছে তারাও।  এটির সংগ্রহ এবং অন্যান্য উৎপাদন খরচ বৃদ্ধির কারণে বুধবার থেকে বাড়বে দাম। নতুন দাম কার্যকর হলে দিল্লি-এনসিআরে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বেড়ে যাবে। যদিও রাজ্য সরকারের বাংলার ডেয়ারি দুধের দাম আপাতত অপরিবর্তিত।

 দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছে 'Amul'
১৭ আগস্ট থেকে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছে 'Amul' । গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF) আমূল ব্র্যান্ড নামে দুধ এবং দুধের পণ্য বিক্রি করে। 

গুজরাতের আমদাবাদ, সৌরাষ্ট্র, দিল্লি এনসিআর, পশ্চিমবঙ্গ, মুম্বই এবং অন্যান্য সমস্ত বাজারে দাম বাড়ানো হয়েছে। ৫০০ মিলি আমূল গোল্ডের দাম এখন হবে ₹৩১, Amul Taza ₹২৫ এবং Amul Shakti ₹২৮। মার্চ মাসে, মাদার ডেয়ারি দিল্লি-এনসিআরে দুধের দাম প্রতি লিটারে ২ টাকা বাড়িয়েছে।
 
মাদার ডেয়ারির দাম কত বাড়ল
মাদার ডেয়ারি হল দিল্লি-এনসিআর বাজারের অন্যতম প্রধান দুধ সরবরাহকারী সংস্থা। পলি প্যাকে এবং ভেন্ডিং মেশিনের মাধ্যমে প্রতিদিন 30 লক্ষ লিটারের বেশি বিক্রি করে মাদার ডেয়ারি। 

মঙ্গলবার, কোম্পানির এক আধিকারিক জানান,  ১৭ আগস্ট, ২০২২  থেকে কার্যকর হবে নতুন দাম।  তরল দুধের দাম প্রতি লিটারে ₹২  বৃদ্ধি করতে তারা "বাধ্য" হয়েছে ৷ নতুন দাম সমস্ত দুধের ভেরিয়েন্টের জন্য প্রযোজ্য হবে৷

বুধবার থেকে ফুল ক্রিম দুধের দাম হবে ₹৬১ প্রতি লিটার, যা প্রতি লিটার ₹৫৯ ছিল। 

টোনড দুধের দাম বাড়বে ₹৫ আর ডাবল টোনড দুধের দাম বেড়ে ₹৪৫ হবে প্রতি লিটার। গরুর দুধের দাম লিটার প্রতি ৫৩ টাকা করা হয়েছে।

                                                                                                                                     

সেরা শিরোনাম

West Bengal News Live : শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
শান্তনু সিন্হা বিশ্বাসের ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ED-র
Madan Mitra : 'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
'অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি Z+ নিরাপত্তা পান, জগদীশ বসুনিয়া বা সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন নয়', প্রশ্ন মদনের
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Crime News: রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২
রসগোল্লা ভেবে দেশি বোমায় কামড়, বেঘোরে মৃত্যু যুবকের, গ্রেফতার ২

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget