এক্সপ্লোর

Anish Khan Death : ' সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে ' ... হুমকি ফোন

Anish Khan Brother Death Threat : এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার

হাওড়া : আনিস (Anish Khan )খুনের প্রতিবাদে উত্তপ্ত রাজপথ। পার্ক সার্কাস থেকে কলেজ স্ট্রিট, ছাত্রদের মহাকরণ অভিযানে ধুন্ধুমার। আজও রাজপথ উত্তপ্ত হওয়ার আশঙ্কা । এরই মধ্যে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় উঠে এল চাঞ্চল্যকর অভিযোগ। সিবিআই তদন্ত চাওয়ায় নাকি আনিসের দাদার কাছে এসেছে হুমকি-ফোন !

ইতিমধ্যেই  কর্তব্যে গাফিলতি ও মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে আমতা থানার এক এএসআই এবং এক কনস্টেবলকে সাসপেন্ড করেছে প্রশাসন। বসিয়ে দেওয়া হয়েছে এক হোমগার্ডকেও।  তবে সাসপেন্ডের সিদ্ধান্তে সন্তুষ্ট নন আনিসের বাবা। সিবিআইয়ের দাবিতে এখনও অনড় পরিবার। এই কথা তিনি স্পষ্টতই জানিয়ে দেন পরিবারের লোকজন। এবার আনিসের দাদা সাবির খানের দাবি, মঙ্গলবার  রাত ১টা ৪ মিনিটে অচেনা নম্বর থেকে একটি ফোন আসে। হুমকি দেওয়া হয়, সিবিআই তদন্ত চাইলে সবাইকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে !

আনিসের পরিবারের অভিযোগ, খুনে অভিযুক্তরাই ফোনে হুমকি দিচ্ছে। এ নিয়ে আতঙ্কিত আনিসের পরিবার। তবে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। এই অডিও ক্লিপ সিবিআই বা আদালত চাইলে দেওয়া হবে আনিসের পরিবার জানিয়েছে। অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

মঙ্গলবার  রাতে ফের মৃত আনিস খানের বাড়িতে যান সিটের (SIT) সদস্যরা। আনিসের মোবাইল ফোন চেয়ে নোটিস দেয় সিট। কিন্তু ফোন দিতে অস্বীকার করে পরিবার।  সিবিআই বা আদালত চাইলে ফোন দেওয়া হবে বলে পরিবারের তরফে জানানো হয়েছে। 

আনিস খানের রহস্যমৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে আমতা থানার ৩ পুলিশ কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় প্রশাসন। আমতা থানার ASI নির্মল দাস, কনস্টেবল জিতেন্দ্র হেমব্রমকে সাসপেন্ড করা হয়। হোমগার্ড কাশীনাথ বেরাকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়। তাঁদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও ওঠে। মঙ্গলবার রাজ্য পুলিশের তরফে এই শাস্তির কথা জানানো হয়। সূত্রের খবর, আনিসের পরিবারের তরফে পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির যে অভিযোগ আনা হয়েছিল, তার ভিত্তিতেই এই ব্যবস্থা ।  এই ঘটনায় আমতা থানার ওসি এবং সেকেন্ড অফিসারকে  ভবানীভবনে তলব করেন সিট এর প্রধান, এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং।  



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Assembly: মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
মাসে মাসে ৩০০০০ টাকা, স্বাধীনতা দিবসের প্রাক্কালে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর, শুধু এই শর্ত মানতে হবে বিধায়কদের…
West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
Suvendu Adhikari : 'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
'স্টেশনে বসে থাকেন রোজ ...' প্রাক্তন বিধায়কদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, বাড়ছে চিকিৎসা ভাতা
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget