এক্সপ্লোর

Anish Khan Death Protest: আনিসের পরিবারের পাশে দাঁড়ালেন দুই প্রতিবাদী, টুম্পা ও মৌসুমী কয়াল

Anish Khan Death Protest: পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিনেতা বাদশা মৈত্র। গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেন। এছাড়া প্রতিবাদে শামসুল হুদা রোড থেকে মোমবাতি মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস।

হিন্দোল দে, অনির্বাণ বিশ্বাস ও ঝিলম করঞ্জাই, আমতা: নিহত প্রতিবাদীর পরিবারের পাশে দাঁড়াল আরও দুই প্রতিবাদী মুখ। বুধবার আমতায় (Amta) আনিসের (Anis Khan) বাড়িতে যান কামদুনির দুই প্রতিবাদী, টুম্পা ও মৌসুমী কয়াল। আনিসের পরিবারের সিবিআই (CBI) দাবির পক্ষে জোরাল সওয়াল করেন তাঁরা।

আনিস-মৃত্যুর প্রতিবাদে ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। উত্তাল হয়েছে শহরের রাজপথ। পথে ঘাটে, ক্যাম্পাসে ক্যাম্পাসে, দিকে দিকে ছাত্রনেতা আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদ জ্বলছে আগুন। এই আবহে প্রতিবাদী ছাত্র নেতার পরিবারের পাশে দাঁড়ালেন আরও দুই প্রতিবাদী মুখ। টুম্পা কয়াল ও মৌসুমী কয়াল।

কামদুনিতে কলেজ ছাত্রীকে গণধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে যে আন্দোলন সংগঠিত হয়েছিল, তার পুরোভাগে যাঁরা ছিলেন, তাঁদের অন্যতম টুম্পা ও মৌসুমী। বুধবার বিকেল ৩টের সময় আমতার সারদা গ্রামের খাঁ পাড়ায় আনিসের বাড়িতে যান টুম্পা ও মৌসুমী। সঙ্গে ছিলেন অভিনেতা বাদশা মৈত্র ও রাহুল বন্দ্যোপাধ্যায়।

আনিসের বাবা, দাদার সঙ্গে দেখা করে তাঁদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে সমবেদনা জানিয়ে, পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

টুম্পা কয়ালের কথায়, 'গোটা ঘটনার সিবিআই হওয়া উচিত। পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন তখন সিবিআই তদন্ত হোক।' পাশাপাশি মৌসুমী কয়ালের মতে, 'যেভাবে এই ঘটনা ঘটেছে, মুখ্যমন্ত্রীর এসে পরিবারের সঙ্গে দেখা করে যাওয়া উচিত।'

এদিন পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিনেতা বাদশা মৈত্র। তিনি গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করেছেন।

আরও পড়ুন: Paschim Medinipur: স্কুলে ক্লাসরুম থেকে উদ্ধার গলায় ফাঁস দেওয়া মৃতদেহ, গড়বেতায় শিক্ষকের মৃত্যুতে রহস্য

ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডের প্রতিবাদে শামসুল হুদা রোড থেকে মোমবাতি মিছিল করে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেস। পার্ক সার্কাস সেভেন পয়েন্টে যাওয়ার কথা থাকলেও তার আগেই সৈয়দ আমির আলি অ্যাভিনিউয়ে পুলিশ রাস্তা আটকে দেয়। সেখানেই অবস্থান-বিক্ষোভে বসে পড়েন কংগ্রেসের কর্মীরা। মিনিট ২০ পরে অবরোধ তুলে দেওয়া হয়। 

প্রদেশ কংগ্রেসের সম্পাদক জায়েদ হুসেন দাবি করেছেন ঘটনার সিবিআই তদন্তের। এদিনই আনিস হত্যাকাণ্ডের প্রতিবাদ ও হাইকোর্টের বিচারপতি দিয়ে বিশেষ কমিটি গড়ে তদন্তের দাবিতে ধর্মতলায় বিক্ষোভ দেখায় সারা বাংলা সংখ্যালঘু ফেডারেশন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
উদ্ধার নগদ টাকা ও সোনা, টুলু-যোগে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের পরিচিত এই ব্যক্তি
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Bankura News: বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
বাঁকুড়ায় প্রায় ৪ কেজি মাদক সহ গ্রেফতার দম্পতি, জিজ্ঞাসাবাদ করে ওই মাদকের উৎসের সন্ধানে পুলিশ
Andal Eastern Coalfields: নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা
নিরপত্তারক্ষীদের বেঁধে রেখে লুঠপাট, অণ্ডালের পড়াশকোল ইস্ট কোলিয়ারিতে আতঙ্কে খনি শ্রমিকরা

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget