এক্সপ্লোর

Anish Khan Death: সময় বদলায়! বদল নেই যন্ত্রণায়! ‘ইনসাফে’র দাবি মেলাল রিজওয়ানুর-আনিসকে

Anish Khan Death:রিজওয়ানুরের বাড়ির সামনে দাঁড়িয়ে করা সেই শো-তে সামিল হন হাজার হাজার মানুষ।বহু তত্ত্ব-তর্ক-বিশ্লেষণ-কাঁটাছেঁড়ার পরে সেদিন ভিড় থেকে একটাই আওয়াজ উঠেছিল ‘ইনসাফ’ চাহিয়ে!

কলকাতা: আমতার ছাত্রনেতা আনিস খানের খুনের (Anish Khan Death) প্রতিবাদে উত্তাল কলকাতা! ১৫ বছর আগে ঠিক এই ভাবেই রিজওয়ানুর রহমানের (Rizwanur Rahman) জন্য সুবিচারের দাবিতে প্রতিবাদ নেমে এসেছিল কলকাতার রাজপথে। সেদিন কান্না ভেজা চোখে ছেলের জন্য ইনসাফ চেয়েছিলেনম রিজওয়ানুরের মা কিশওয়ার জাহান। আজ আনিস খানের বাবা সালেম খান চাইছেন সুবিচার।

মৃত রিজওয়ানুর রহমানের মা কিশওয়ার জাহানের আর্তি ছিল, মুঝে ইনসাফ চাহিয়ে...মেরে বেটে কে লিয়ে ইনসাফ চাহিয়ে। আর সেই একই দাবি নিহত আনিসের বাবারও। বলেছেন, সঠিক বিচার চাই, দোষীদের শাস্তি চাই।

সময় বদলায়! কিন্তু সন্তানহারা মা-বাবাদের তীব্র যন্ত্রণা...তাঁদের দীর্ঘশ্বাসের সঙ্গে বেরিয়ে আসা চোয়াল চাপা শব্দগুলোর অর্থ কোনওদিনই বদলায় না।
আজ আনিসের বাবা, ছেলের মৃত্যুর ‘বিচার’ চাইছেন। উত্তাল হচ্ছে কলকাতার রাজপথ।আর ঠিক এভাবেই কলকাতার রাজপথ উত্তাল হয়ে উঠেছিল, আজ থেকে ঠিক ১৫ বছর আগে।

দিনটা ছিল ২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে ছেলের মৃতদেহ উদ্ধারের খবর শুনে, কাঁদতে কাঁদতে ‘ইনসাফ’ চেয়েছিলেন কড়েয়ার রিজওয়ানুর রহমানের মা।

আজ আনিসের মৃত্যুর ঘটনায় যেভাবে পুলিশের দিকে অভিযোগের আঙুল উঠছে, রিজওয়ানুরের মৃত্যুর সময়ও, পুলিশ অফিসারদের একাংশের বিরুদ্ধে উঠেছিল চক্রান্তে সামিল হওয়ার অভিযোগ।

এরপর সুবিচারের দাবিতে শুরু হয় এক আপোসহীন এক লড়াই। প্রতি মুহূর্তে যার সাক্ষী হয়েছিল এবিপি আনন্দও।

 ২৭ সেপ্টেম্বর, ২০০৭-  ‘উঠ গই আওয়াজ’।রিজওয়ানুরের বাড়ির সামনে দাঁড়িয়ে করা সেই শো-তে সামিল হন হাজার হাজার মানুষ।বহু তত্ত্ব-তর্ক-বিশ্লেষণ-কাঁটাছেঁড়ার পরে সেদিন ভিড় থেকে একটাই আওয়াজ উঠেছিল ‘ইনসাফ’ চাহিয়ে!

সন্তানহারা কিশওয়ার জাহানের বুকফাটা আর্তি, জনতার দরবারে পৌঁছতে গিয়ে সেদিন রোষানলেও পড়তে হয় এবিপি আনন্দকে। 

সেই সময় রাজ্যের ক্ষমতায় সিপিএম। আর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।রিজওয়ানুরের হয়ে পথে নেমেছিলেন তিনি। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সিআইডি তদন্তে সত্যি বেরোবে না, চাই সিবিআই তদন্ত।

এখন ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। আর ১৫ বছর পর আনিস খানের রহস্য মৃত্যুতে, তাঁর সরকার যখন, তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করেছে, তখন মৃতের পরিবার চাইছে সিবিআই।

আজ যেমন পুলিশের বেশে কারা আনিসের বাড়িতে হানা দিয়েছিল, সেই প্রশ্ন উঠছে, কিছুটা সেভাবেই রিজওয়ানুর মৃত্যুর মামলায় একের পর এক পুলিশ অফিসারের ভূমিকা আতসকাচের তলায় চলে এসেছিল।

১৪ বছর বাদে আনিস খানের রহস্যমৃত্যুতে ফের উত্তাল রাজ্য। শেষ অবধি সেই সময় রিজওয়ানুর মৃত্যুকাণ্ডে সিবিআই তদন্ত হয়েছিল।
আনিসের ক্ষেত্রে কী হবে? এটাই এখন বড় প্রশ্ন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
অন্নপূর্ণা যোজনার জন্য আপনাকে আপনার পঞ্চায়েত বা ওয়ার্ড অফিস থেকে ডেকে পাঠানো হয়েছে? কেন জানেন?
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
News Live Updates: ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
ক্ষমতায় আসার ৩ মাসের মধ্যে পরপর তোলাবাজির অভিযোগ, এবার কড়া সিদ্ধান্ত বিজেপির
Abhishek Banerjee : অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর
অভিষেকের বিদেশযাত্রায় আদালতের 'না', 'ট্রাম্পের সঙ্গে কথা বলে দেখুন...ওখানে যদি সেবাশ্রয় খোলা যায়', কটাক্ষ স্বাস্থ্যমন্ত্রীর

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget