এক্সপ্লোর

Minakshi Mukherjee on Anish Khan : 'আনিসের খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে' জেল থেকে ছাড়া পেয়ে বললেন মীনাক্ষী মুখোপাধ্যায়

Minakshi Mukherjee : মীনাক্ষী বলেন, যে কারণে আমাদের একাধিক জনকে জেলে রাখা হল সেই দশদিনও কিন্তু আনিস খানের খুনিরা বুক চিতিয়ে পশ্চিমবঙ্গের প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াল।

উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা : হাওড়ায় এসপি অফিস ঘেরাও কর্মসূচিতে অশান্তি মামলায় দশদিন পর জেল থেকে ছাড়া পেলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায় (Minakshi Mukherjee)। মীনাক্ষির সঙ্গে গ্রেফতার হওয়া বাকি ১৫ জন বাম যুব কর্মীও জেল থেকে ছাড়া পেয়েছেন। মীনাক্ষীদের মুক্তি উপলক্ষ্যে বাম ছাত্র ও যুব সংগঠনের কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে বাধল বিরোধ। চলল ধরপাকড়। এদিকে আনিস খানের খুনিরা ধরা না পড়া পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন চলবে বলেই জানিয়েছেন মীনাক্ষী।

ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, 'আন্দোলন চলবে। ভয় পওয়ার কোনও প্রশ্নই নেই। যতদিন পর্যন্ত না আনিস খানের খুনিরা গ্রেফতার হচ্ছেন ছাত্রযুবরা পথে ছিল আছে থাকবে।' মাঝে জেলে থাকার প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আন্দোলন করার পথে বামপন্থীদের জেল খাটার ঘটনা নতুন নয়। কিন্তু খারাপ লাগা এখানেই যে কারণে আমাদের একাধিক জনকে জেলে রাখা হল সেই দশদিনও কিন্তু আনিস খানের খুনিরা বুক চিতিয়ে পশ্চিমবঙ্গের প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াল। পশ্চিমবঙ্গে ছাত্র-যুব ও সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর তিক্ত এক অভিজ্ঞতা। আর মাঝে গোটা সময়টায় দেখেছি কীভাবে পুলিশের সক্রিয়তা লোপ পেয়ে যাচ্ছে।' 

প্রসঙ্গত, আনিস খানের মৃত্যুতে দোষীদের গ্রেফতারির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি পাঁচলায় বাম ছাত্র ও যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ওপর হামলায় ইন্ধনের অভিযোগে মীনাক্ষী সহ ১৬ জন বাম যুব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদিন মীনাক্ষী ছাড়া পাওয়ার আগে তাঁর জন্য আলিপুর মহিলা সংশোধনাগারের সামনে জমায়েত করেছিলেন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর নেতাকর্মীরা। একই ভাবে জেলগেটের মুখে সক্রিয় ছিল পুলিশ। ছাড়া পেয়েই নতুন উদ্যমে আন্দোলনের ডাক দেন মীনাক্ষী।

বাম ছাত্র ও যুব সংগঠনের দাবি, মাধ্যমিক পরীক্ষা চলার কারণে কোনও মাইক ছাড়াই রাসবিহারী মোড়ে মীনাক্ষীকে সংবর্ধনা প্রদান ও একটি ছোট্ট মিছিলের আয়োজন করেছিলেন তাঁরা। কিন্তু মীনাক্ষীকে নিয়ে গাড়ি সেখানে পৌঁছতেই তা ঘিরে ফেলে পুলিশ। শুরু হয় ধরপাকড়। শেষ পর্যন্ত পুলিশের নির্দেশে মীনাক্ষীকে নিয়ে গাড়ি অন্য পথে ফিরে যায়। কলকাতায় পরিকল্পনা বানচাল হলেও, হাওড়ায় জেল থেকে ছাড়া পাওয়া ১৫ জন নেতাকর্মীকে নিয়ে আবির খেলে মিছিল করেন বাম ছাত্র যুবরা। 

আরও পড়ুন- জেল মুক্তি মীনাক্ষির, ভর্তি হতে হবে হাসপাতালে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Municipal Recruitment Scam : পুর নিয়োগ দুর্নীতি মামলায় হাজিরা দিলেন মদন মিত্রর স্ত্রী, ঠিক কী অভিযোগ ?
Abhishek Banerjee: 'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
'বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব', অভিষেকের মন্তব্যে FIR সাইবার ক্রাইমে!
Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
Weather Updates: আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!
আগামী ৪৮ ঘণ্টা আরও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো হাওয়ায় হবে তোলপাড়, একাধিক জেলায় হলুদ সতর্কতা, আবহাওয়ার বড় আপডেট!

ভিডিও

Kunal Ghosh: ফের উত্তপ্ত বিধানসভা, সাসপেনশনের পর ফের নিজের সিট ছেড়ে উঠে গেলেন কুণাল ঘোষ
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৩.০৭.২৬)।'আগে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা চাই,' অবস্থানে অনড় বিক্ষোভকারী পড়ুয়ারা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (২৩.০৭.২০২৬)।তৃণমূল আমলে SIR-র সময় জন্ম-মৃত্যু শংসাপত্র নিয়ে বড়সড় দুর্নীতির অভিযোগ
CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget