এক্সপ্লোর

Mamata Banerjee Song : শুনে মোহিত 'দিদি', নেপালি গান অনুবাদ করে বাংলায় বাঁধল অনীত থাপার দল

Anit Thapa GTA : অনীত থাপার উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্য নেপালি গানের ভাষাকে সামান্য বদল করে বানানো হল বাংলা গান।  

মোহন প্রসাদ, দার্জিলিং : অনীত থাপার ( Anit Thapa )  সমর্থনে পাহাড়ে বাজানো হচ্ছিল নেপালি গান। জিটিএ-র শপথগ্রহণ অনুষ্ঠানে গিয়ে সেই গান শুনে মুখ্যমন্ত্রীর পছন্দ হয়ে যায়। ভাললাগার কথা জানানও মুখ্যমন্ত্রী ( Mamata Banerjee )।

সদ্য পাহাড়ে ( Darjeeling ) গিয়ে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি সাধারণের মাঝে মিশে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কখনও বানিয়েছেন ফুচকা, কখনও বা বেলেছেন মোমো। মুখ্যমন্ত্রীকে এত কাছে পেয়ে কার্যত আপ্লুত পাহাড়। তাই তাঁর পছন্দের  ওই নেপালি গানের সুরেই বাংলা গান তৈরি করেছে অনীত থাপার উদ্যোগে। 'প্রিয় দিদি'কে সেই গান উপহার দিতে চান জিটিএ-র চিফ এক্সিকিউটিভ। 

GTA-র শপথ উপলক্ষে পাহাড়ে গিয়ে এই গানই শোনেন মুখ্যমন্ত্রী। তাঁর পছন্দও হয়। সূত্রের খবর, কার্শিংয় থেকে দার্জিলিং যাওয়ার সময় অনীত থাপা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে। রাস্তায় এই নেপালি গান শুনে তারিফ করেন মুখ্যমন্ত্রী। এবার অনীত থাপার উদ্যোগে মুখ্যমন্ত্রীর জন্য নেপালি গানের ভাষাকে সামান্য বদল করে বানানো হল বাংলা গান।  

৩ মিনিট ৫৪ সেকেন্ডের এই বাংলা গানের সঙ্গীত পরিচালক রূপেশ রাসাইলি, যিনি মূল নেপালি গানের সঙ্গীত পরিচালক। বাংলা গানটি লিখেছেন খগেন্দ্র মাঙ্গরাটি।  বাংলায় গান গাওয়ার জন্য শিলিগুড়ি ও জলপাইগুড়ি থেকে আনা হয় দু’জন গায়ককে। 

রবিবারই কার্শিয়ঙের স্টুডিওয় রেকর্ড করা হয়েছে বাংলা গান।  মুখ্যমন্ত্রীর কাছে পাহাড়িয়া সুরের এই গান পৌঁছে দিতে চান অনীত থাপা।  নেপালি সুরে বাংলা গান। পাহাড় ও সমতলের সুরের সেতুবন্ধন। 

 

জিটিএ ভোটে পাহাড়ে ঘাসফুল ফোটার পর, বিপুল অভ্যর্থনার মধ্যে দার্জিলিং পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ-র নির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠানেও ছিলেন তিনি। সেখানে পাহাড়ে শান্তি বজায় রাখার বার্তা দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, কেউ পাহাড়কে অশান্ত করার চেষ্টা করলে, প্রশাসন যে কড়া ব্যবস্থা নেবে এদিন সেই বার্তাও দেন তিনি।

সেরা শিরোনাম

' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
' যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি ... ' বড় আশ্বাস দিলেন রাজ্যের মন্ত্রী, নেওয়া হচ্ছে এই পদক্ষেপ
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
West Bengal News Live : কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
কে আসল তৃণমূল? প্রতীক ও তহবিল কার ? আজ কমিশনে ‘ঋতব্রত তৃণমূল’ ও ‘কালীঘাট তৃণমূল’
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর

ভিডিও

Debraj Chakraborty: ক্ষমতার অপব্যবহার, স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র গড়েছেন দেবরাজ
Debraj Chakraborty News: এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে SIT
Baruipur News | বারুইপুরে নির্যাতনের নেপথ্যে কারা? নাবালিকার দেহ রেখে রাস্তা আটকে বিক্ষোভ
Baruipur News | বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুনের অভিযোগে গ্রেফতার ১
Abhishek Banerjee | শরীর সুস্থ, তাও যেতে হবে ক্যাম্পে, হুমকি দিত জাহাঙ্গির বাহিনী ! বিস্ফোরক অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ali Khamenei Funeral: বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
বাবার শেষকৃত্যে অঝোরে কান্না, ভেঙে পড়লেন খমেনেইয়ের তিন ছেলে, এবারও জনসমক্ষে এলেন না মোজতবা
FD Interest Rates : প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
প্রবীণ নাগরিকরা পাবেন জুলাইতে ৮.৫০ শতাংশ পর্যন্ত সুদ, ১৩ ব্যাঙ্কে কোথায় কত ইন্টারেস্ট ? 
8th Pay Commission : ১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
১৮,০০০ থেকে বেড়ে বেসিক পে হতে পারে ৬৯,০০০ টাকা ? কীসের ভিত্তিতে এই বৃদ্ধি
Sebaashray Controversy: রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
রোগ শুনে মোবাইল দেখে প্রেসক্রিপশন লিখে দিতেন সেবাশ্রয়ের চিকিৎসক! ভয়ঙ্কর অভিযোগ
Serena Williams: হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
হাঁটুর চোটই ভোগাচ্ছে, উইম্বলডনের ডাবলস থেকে নাম তুলে নিলেন সেরেনা
Pakistani Fairness Cream: ‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
‘মেড ইন পাকিস্তান’ ফেয়ারনেস ক্রিম মেখে অসুস্থ, কিডনির সমস্যা একাধিক মহিলার, ভারতে ঢুকল কী করে?
Abhishek Banerjee Sebaashray: রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
রোগ না থাকলেও, যেতে হত সেবাশ্রয়ে! নাহলে জল, বিদ্যুতের লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি!
Indian Cricket: বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
বাগদানের ৪ মাসের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সম্পর্ক ভাঙছে? তুঙ্গে জল্পনা, নেপথ্যে কী কারণ?
Embed widget