এক্সপ্লোর

Cyclone Michaung:বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের পূর্বাভাস, এবার কি ঘূর্ণিঝড় 'মিগজাউম'-র অশনি সঙ্কেত?

Bay Of Bengal:'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা বঙ্গোপসাগরে? মৌসম ভবনের পূর্বাভাস, পরশু অর্থাৎ রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় 'সাইক্লোনিক সার্কুলেশন' তৈরি হতে পারে।

নয়াদিল্লি: 'মিধিলি'-র পর কি ফের ঘূর্ণিঝড়ের (Cyclonic Storm) আশঙ্কা বঙ্গোপসাগরে (Bay Of Bengal)? এখনও পর্যন্ত নির্দিষ্ট করে বলতে পারছেন না আবহবিদরা। তবে মৌসম ভবনের পূর্বাভাস, পরশু অর্থাৎ রবিবারের মধ্যে দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় 'সাইক্লোনিক সার্কুলেশন' তৈরি হতে পারে। এর ফলে, ২৭ নভেম্বর অর্থাৎ সোমবার, দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর একটি নিম্নচাপ (Deep Depression) দানা বাধার সম্ভাবনা দেখা দিয়েছে, যা কিনা ২৯ নভেম্বরের মধ্যে 'ডিপ্রেশনের' রূপ নিতে পারে। এবার সেটি ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা, সেদিকে নজর রাখছেন আবহবিদরা। কারণ, এই বছর বর্ষা-পরবর্তী সময়ে এর মধ্যেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। সেই তালিকায় নতুন সংযোজন হতে পারে 'মিগজাউম' ( Cyclone Michaung) ।

'মিগজাউম' নিয়ে দু'কথা...
পশ্চিমবঙ্গ ও ওড়িশা একেবারে কান ঘেঁষে বেঁচে গেলেও ঘূর্ণিঝড় 'মিধিলি'-র দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সেই রেশ মেলাতে না মেলাতেই এবার 'মিগজাউম'-র আশঙ্কা করছেন অনেকে। এখনও পর্যন্ত অবশ্য তার সম্পর্কে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। আপাতত যা জানা যাচ্ছে, তাতে তাইল্যান্ড উপসাগরে এটি তৈরি হতে পারে। আগামীকালের পর, এটির আন্দামান সাগরে ঢোকার সম্ভাবনা রয়েছে। আবহবিদদের পর্যবেক্ষণ, তাইল্যান্ড উপসাগর ও মলয় উপদ্বীপ অঞ্চলে তৈরি এই ধরনের 'নিরক্ষীয় ঝঞ্ঝা' সাগরপথে অনেক দূর পাড়ি দিচ্ছে। সেই হিসেব কষে অনেকের আশঙ্কা, এবার হয়তো এই  'নিরক্ষীয় ঝঞ্ঝা' ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। তবে এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে সরাসরি কিছু জানানো হয়নি। 

নামকরণ ও উৎপত্তি...
ঘূর্ণিঝড়ের চেহারা নিলে এই 'নিরক্ষীয় ঝঞ্ঝা' -র নাম হবে 'মিগজাউম'। এবার নাম রেখেছে মায়ানমার। আপাতত তার অভিমুখ তামিলনাড়ু উপকূলের দিকে। তবে যে কোনও মুহূর্তে এটি পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দিকে ঘুরে যেতে পারে, বলে মনে করছেন আবহবিদদের কেউ কেউ। এর ফলে কলকাতা-সহ বঙ্গে বৃষ্টি হলেও তাতে বড়সড় বিপর্যয়ের আশঙ্কা একরকম নেই বললেই চলে। সুতরাং এখনই চিন্তার কোনও কারণ নেই। তবে বর্ষা-পরবর্তী সময়ে সার্বিক ভাবে ভারত মহাসাগর ও নির্দিষ্ট ভাবে বঙ্গোপসাগরে যে ভাবে ঘূর্ণিঝড় দানা বাধছে, তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন আবহাওয়া বিশেষজ্ঞরা। 'মিগজাউম' যদি তৈরি হয়, তা হলে হিসেব মতো তা ভারত মহাসাগরে তৈরি ষষ্ঠ ঘূর্ণিঝড় হবে। বঙ্গোপসাগরের ক্ষেত্রে এই সংখ্যা ৪। তবে কি ক্রমেই 'ব্যতিব্যস্ত' হয়ে উঠছে বঙ্গোপসাগর তথা ভারত মহাসাগর? আপাতত সেটিই বুঝতে চান তাঁরা।

 

আরও পড়ুন:জরুরি পরিস্থিতি মোকাবিলায় তৈরি ভারত, চিনের সংক্রমণ ছবি মাথায় রেখে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget