এক্সপ্লোর

Anubrata Mandal : কলকাতায় আনা হচ্ছে অনুব্রতকে, হাইওয়েতে গাড়ির কাচ নামিয়ে বললেন...

CBI : আদালতে অনুব্রতর যুক্তি, ‘আমাকে সিবিআই বলছে প্রভাবশালী, মোস্ট পাওয়ারফুল। অথচ আমি কখনও সিবিআইকে বাধা দিইনি। একবার নিজে থেকেও নিজাম প্যালেসে গিয়েছি’।

প্রকাশ সিনহা, কলকাতা : আসানসোলের বিশেষ সিবিআই আদালত অনুব্রত মণ্ডলের (Anubrata Mandal) শারীরিক অসুস্থতার যুক্তি খারিজ করে দিয়েছে। ২৪ অগাস্ট পর্যন্ত তাঁর সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। যার পরই গরুপাচার কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে ধৃত আসানসোল থেকে অনুব্রত মণ্ডলকে কলকাতা নিয়ে আসা হচ্ছে। কলকাতায় (Kolkata) আসার পথে হাইওয়েতে গাড়ির কাচ নামিয়ে মুখ খোলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। যেখানে তিনি ফের একবার বলেন, 'আমার কোনও বেনামি সম্পত্তি নেই।'

আদালতে অনুব্রত-তরজা

আদালত সিবিআইয়ের প্রভাবশালী তত্ত্বে সিলমোহর দেয়। আদালতে সিবিআই জানায়, ‘তদন্তে অসহযোগিতা করছেন অনুব্রত, আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন’। আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাদের দাবি, সীমান্তে আটক করা গরুর বেআইনি নিলামের টাকা যেত অনুব্রতর কাছে। পাচারে সাহায্য করার জন্যও টাকা নিতেন অনুব্রত। সিবিআইয়ের আইনজীবীকে বিচারক প্রশ্ন করেন, অনুব্রত কীভাবে অসহযোগিতা করছেন? সিবিআইয়ের দাবি, গ্রেফতারের আগে বারবার নোটিস পাঠালেও তিনি আসেননি। গ্রেফতারের পরেও জেরায় মুখ খুলছেন না অনুব্রত। পাশাপাশি, অনুব্রত-কন্যা সুকন্যাও তদন্তে সহযোগিতা করছেন না বলে আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে, অনুব্রতর নানাবিধ অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী। বিচারক প্রশ্ন করেন, যখনই ডাকা হচ্ছে অনুব্রত অসুস্থ হচ্ছেন, এটা কি কাকতালীয় নয়? একাধিকবার কলকাতায় গেলেও তিনি সিবিআই অফিসে যাননি কেন, সেই প্রশ্নও তোলেন বিচারক। অনুব্রতর আইনজীবী দাবি করেন, বেশ কয়েকবছর ধরে অনুব্রত অসুস্থ, তাঁর চিকিৎসা চলছে। 

অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি : CBI
অন্যদিকে, সিবিআই সূত্রে দাবি, ঘনিষ্ঠদের নামে অনুব্রতর প্রচুর বেনামি সম্পত্তি রয়েছে। এছাড়াও, অনুব্রত ও তাঁর পরিবারের সদস্যদের নামে প্রায় ১৭ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ছাড়াও রয়েছে ফার্ম হাউস, জমি, রাইস মিল। সেক্ষেত্রে অনুব্রতর আয়ের উৎস কী, তা জানতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারীরা। 

আমি কখনও সিবিআইকে বাধা দিইনি : অনুব্রত 
আদালতে অনুব্রতর যুক্তি, ‘আমাকে সিবিআই বলছে প্রভাবশালী, মোস্ট পাওয়ারফুল। অথচ আমি কখনও সিবিআইকে বাধা দিইনি। একবার নিজে থেকেও নিজাম প্যালেসে গিয়েছি’। যে কোনও শর্তে জামিনের আবেদন করে সওয়াল অনুব্রতর আইনজীবীর । পাশাপাশি, অনুব্রত-কন্যা সুকন্যাও তদন্তে সহযোগিতা করছেন না বলে আদালতে দাবি করেন সিবিআইয়ের আইনজীবী। অন্যদিকে, অনুব্রতর নানাবিধ অসুস্থতার কথা বলে জামিনের আবেদন জানান তাঁর আইনজীবী।   

আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন খারিজ, ২৪ অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Debraj Chakraborty: গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
গ্রেফতার হয়েছেন ৩৫ দিন আগেই, এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট, সেখানে রয়েছে ব্যাপক তোলাবাজির বিস্তারিত অভিযোগ
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget