এক্সপ্লোর

Anubrata Mondal Arrested: কমান্ড হাসপাতালে অনুব্রত, তৈরি মেডিক্যাল বোর্ড

Cow Smuggling Case: মেডিক্যাল টেস্ট বা স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে।

কলকাতা: গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবারই। রাতেই নিয়ে আসা হয়েছে কলকাতায় (Kolkata)। এবার শুক্রবার সিবিআইয়ের (CBI) জেরার মুখোমুখি হবেন অনুব্রত মন্ডল (Anubrata Mondal)। গরুপাচার মামলায় বীরভূমের (Birbhum) তৃণমূলের জেলা সভাপতিকে জেরা করার আগে স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে সিবিআই। 

কমান্ড হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা:
মেডিক্যাল টেস্ট (Medical Test) বা স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অনুব্রতকে নিয়ে যাওয়া হয়েছে আলিপুরের কমান্ড হাসপাতালে। ইতিমধ্যেই সেখানে কনভয় করে পৌঁছনো হয়েছে অনুব্রতকে। গতকালই আসানসোলে আদালত জানিয়েছিল, অনুব্রতের চিকিৎসা করবে কমান্ড হাসপাতাল।

মেডিক্যাল বোর্ড:
অনুব্রত মন্ডলের স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত হয়েছে মেডিক্যাল বোর্ড। ওই মেডিক্যাল বোর্ডে রয়েছেন মেডিসিন ও কার্ডিওলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডে রয়েছেন সার্জন বা শল্যচিকিৎসা বিশেষজ্ঞও। 

কী কী পরীক্ষা চলছে:

  • সূত্রের খবর, এমারজেন্সির ভিতরে চলছে নানা পরীক্ষা।
  • কী কী শারীরিক সমস্যা ছিল তা খোঁজ নেওয়া হচ্ছে।
  • কী কী ওষুধ খেতেন, তা জানা হচ্ছে।
  • সম্প্রতি কী কী পরীক্ষা করা হয়েছিল, তার খোঁজ নেওয়া হচ্ছে।
  • এখন শারীরিক পরিস্থিতি কী রকম রয়েছে, তা জানছেন চিকিৎসকরা।
  • নানা পরীক্ষা নতুন করেও করা হচ্ছে বলে সূত্রের খবর। 

CBI কী কী জানতে চাইতে পারে
সিবিআই আধিকারিকরা জানতে চাইতে পারেন,

  • অনুব্রত এই কারবারের ব্যাপারে কতটা ওয়াকিবহাল ছিলেন?
  • সায়গলের ফোনে তাঁর সঙ্গে এনামুল বা লতিফের কথা হয়েছিল ? কথা হয়ে থাকলে, কী কথা হয়েছিল?
  • গরুর কারবারের আর্থিক লেনদেনের বিষয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি কী জানেন?
  • মূলত সায়গলের সঙ্গে এনামুল বা লতিফের ফোনে কথোপকথনের থেকে যে সব সূত্র মিলেছে, তা নিয়েই জেরা করা হবে অনুব্রতকে। 

তৃণমূলের মিছিল, অনুপমের কটাক্ষ:
অনুব্রতর বিরুদ্ধে অবস্থান স্পষ্ট করতে না পারলেও সিবিআই-ইডির বিরুদ্ধে পথে নেমেছে তৃণমূল। সারা রাজ্যে বিভিন্ন জেলায় ইডি-সিবিআইয়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে রাস্তায় মিছিল করেছে তৃণমূল। যা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি নেতা অনুপম হাজরা। ফেসবুকে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক লিখেছেন, 'আমরা সবাই কম বেশি চুরি করব, কিন্তু কাউকে ধরা যাবে না!!! টিএমসি হল ‘থিভস ম্যানুফ্যাকচারিং কোম্পানি’ অর্থাত্‍ চোর তৈরির কোম্পানি।' কটাক্ষ অনুপম হাজরার।

আরও পড়ুন: সিবিআই যখন পৌঁছয় অনুব্রতর বাড়িতে, তখন কী করছিলেন তিনি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
RG Kar Case: ‘গোপন জবানবন্দি দিচ্ছেন অভয়ার বাবা..', নির্মল ঘোষের মামলায় কী নির্দেশ আদালতের ?
News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Suvendu Adhikari:'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'
'পরিকল্পনা করে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল', স্বাধীনতা দিবসের আগে কেন এই মন্তব্য মুখ্যমন্ত্রীর, 'বাংলাদেশ হয়ে যাওয়া থেকে আমরা বেঁচে গেছি'

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget