এক্সপ্লোর

Anubrata Mondal : 'দিদি পাশে আছে, এটাই এনাফ' আজ কলকাতায় আসার আগে অনুব্রত কী বললেন দেখুন !

অনুব্রত মণ্ডল বলেন, ' জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ। '

মনোজ বন্দ্যোপাধ্যায়, আসানসোল : অনুব্রত মণ্ডলকে ( Anubrata Mondal )  আজ মঙ্গলকোটের ( MangalKot )  পুরনো একটি মামলায় পেশ করা হবে বিধাননগরের MP-MLA আদালতে। ওই মামলার আজই রায়দান। তার আগেই অনুব্রত জানালেন, ' দিদি পাশে আছে, এটাই এনাফ। '

মঙ্গলকোটে অশান্তি
শুক্রবার আসানসোল জেল থেকে বীরভূমের ( Birbhum ) তৃণমূল জেলা সভাপতিকে নিয়ে আসা হচ্ছে বিধাননগরে ( Bidhannagar ) । ২০১০ সালে মঙ্গলকোটে অশান্তি  ( Mangalkot violence ) পাকানোর চেষ্টা সহ একাধিক ধারায় মামলা হয়। সেই মামলায় অনুব্রত মণ্ডল, কেতুগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ ১৫ জনের নাম ছিল চার্জশিটে ( Chargesheet ) । ১৫ জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে। 

জেল থেকে বেরোনোর সময় অনুব্রত মণ্ডল বলেন, ' জেলে কেউ সারাজীবন থাকে না। জেল থেকে ছাড়া পায়। দিদি পাশে আছে, এটাই এনাফ। '

'অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে'
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee )  বলেছেন, অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বার করে আনতে হবে। দলনেত্রীর ওই মন্তব্যের পরই আজ জেল থেকে বেরনোর সময় অনুব্রত জানালেন, জেলে কেউ সারাজীবন থাকে না।

বৃহস্পতিবার ফের খোলাখুলি, দুর্নীতির মামলায় জেলবন্দি অনুব্রত মণ্ডলের পাশে দাঁড়ান মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজি ইন্ডোরের সভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'অনুব্রতকে বীরের সম্মান দিয়ে, জেল থেকে বের করে আনতে হবে। ' দলনেত্রীর ওই মন্তব্যের পরই আজ জেল থেকে বেরনোর সময় অনুব্রতর গলায় আত্মবিশ্বাসের সুর। বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' প্রতিটা নির্বাচনে ওকে ঘরবন্দি করে দেয়। ভাবছেন জেলে বন্দি রেখে লোকসভা সিট দু’টো দখল করবেন। সে গুড়ে বালি!' গত পঞ্চায়েত ভোটে বীরভূম জেলা পরিষদের সবক’টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছিল তৃণমূল। অনুব্রত মণ্ডলের জেল-যাত্রার প্রভাব কি আগামী পঞ্চায়েত ভোটে পড়তে পারে? সেটা বোঝা যাবে আগামী বছরেই।

অন্যদিকে, অনুব্রত মণ্ডলের সম্পত্তির হদিশ ও আর্থিক লেনদেন সম্পর্কে জানতে ফের ব্যাঙ্ক আদিকারিকদের ডেকে পাঠাল সিবিআই। অনুব্রত মণ্ডল, তাঁর আত্মীয় ও পরিচিতদের যে সব সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে, সেই সব ব্যাঙ্কের অফিসারদের নথ সহ তলব করা হয়। ব্যাঙ্কের অফিসাররা বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে একে একে আসেন।  


সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget