এক্সপ্লোর

Ariadaha Lynching News: আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্তের সঙ্গে মদন মিত্রের যোগ? প্রকাশ্যে বিধায়কের সঙ্গে ছবি

West Bengal News: মূল অভিযুক্ত জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র, তাঁর ছেলে এবং কাউন্সিলর পুত্রবধূর ছবিও সামনে এসেছে।

ময়ূখ ঠাকুর চক্রবর্তী ও কৃষ্ণেন্দু অধিকারী, কামারহাটি: আড়িয়াদহকাণ্ডের মূল অভিযুক্তের সঙ্গে মদন মিত্রের (Madan Mitra) যোগ? প্রকাশ্যে কামারহাটির তৃণমূল বিধায়কের সঙ্গে জয়ন্ত সিংহের ছবি। মূল অভিযুক্ত জয়ন্ত সিংহের সঙ্গে কামারহাটি পুরসভার তৃণমূল কাউন্সিলর মেঘনা মিত্র-রও ছবিও রয়েছে। যিনি মদন মিত্রের পুত্রবধূ। 'কে কখন ক্রাইম করব, কী করে জানব?' প্রতিক্রিয়া মদন মিত্রর। 

কী ঘটনা? 

আড়িয়াদহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে পেটায় দুষ্কৃতীরা। জানা যায়, কলেজ ছাত্রের সঙ্গে স্থানীয় এক দুষ্কৃতীর বচসার জেরে হামলা চালানো হয়। রবিবার রাতে দলবল নিয়ে মা ও ছেলের ওপর চড়াও দুষ্কৃতীরা। বাড়ির সামনে লাঠি, রড দিয়ে পেটানোর অভিযোগল উঠেছে। ছেলেকে বাঁচাতে গেলে মাকেও বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম মা ও ছেলে স্থানীয় নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। আড়িয়াদহকাণ্ডে খুনের চেষ্টা-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বেলঘরিয়া থানায়। এই ঘটনায় মূল অভিযুক্ত জয়ন্ত সিংহ। 
মূল অভিযুক্তের বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ রয়েছে। কামারহাটির তৃণমূল বিধায়ক সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গেও ছবি রয়েছে জয়ন্ত সিংহের। এবিষয়ে মদন মিত্রর বক্তব্য, 'আমার সঙ্গে কারও ছবি থাকতেই পারে, আমার কোনও দায় নেই। আমার সঙ্গে সবাই মেলামেশা করে, আমি কী করব?' দায়িত্ব নিচ্ছি, ক্রাইমের দায় নয়, জয়ন্ত-ঘনিষ্ঠতার কথা মেনে দাবি মদন মিত্রর। 

কী বললেন মদন মিত্র?

এবিষয়ে কামারহাটির বিধায়ক বলেন, "যখন ছবিটা এসেছে, তখন ও ক্রাইম করেনি। যখন ক্রাইম করেছে তখন কিন্তু কোনও ছবি নেই। আমি কী করে জানব কে কবে কোথায় ক্রাইম করবে। কামারহাটি বিধানসভার ৭৫ শতাংশ মানুষের সঙ্গে আমার ছবি আছে। জয়ন্ত সিংহের ভাইকে আমি চাকরি দিয়েছি। ও ফুটবল খেলে আর ওঁর বড় ভাই অন্য খেলা খেলে কী করে জানব। কামারহাটির প্রত্যেককে আমি ঘনিষ্ঠভাবে চিনি। এই যে কানে কানে কথা বলছি। যদি আমার কাছে ক্য়াসেট থাকত, এটা নিশ্চয়ই সেইরকম যে 'বি ভেরি কেয়ারফুল'। এই ধরনের কথাই আমি কানে কানে বলি বা প্রকাশ্যে তো বলতে পারি না।'' 

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: Governor Against Chief Minister: মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালতে রাজ্যপাল, হাইকোর্টে মানহানির মামলা দায়ের

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
CM Suvendu Adhikari: দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
Cyclone Alert: গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?
গোপালপুরের কাছে সর্বোচ্চ ১১০ কিমি বেগে ঘূর্ণিঝড় 'আকভান'-র ল্যান্ডফলের আশঙ্কা, ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গে, কী বলছে IMD ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget