এক্সপ্লোর

Vandan Raha: সাবেকি পুজোয় থিমের ছোঁয়া তাঁর হাতেই, অস্বাভাবিক মৃত্যু শিল্পী বন্দন রাহার

Vandan Raha Death: কলকাতার বুকে হাজার হাজার ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে তাক দিয়েছিলেন বন্দন রাহা।

সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা: বাঁশ কাপড়ের সাবেকি প্যান্ডেলের যুগে তাঁর হাত ধরেই কার্যত এসেছিল থিমের ছোঁয়া। কসবা বোসপুকুরে ২০০১ সালে ভাঁড়ের প্যান্ডেলের স্রষ্টা, শিল্পী বন্দন রাহার (Vandan Raha) অস্বাভাবিক মৃত্যু। মঙ্গলবার মৃত্যু হয়েছে তাঁর। পুলিশ এবং পরিবারের সদস্যদের অনুমান, অবসাদে ভুগছিলেন শিল্পী (Depression)। আর তা থেকেই আত্মঘাতী (Suicide) হয়েছেন (Vandan Raha Death)। 

২০০১ সালে কসবার বোসপুকুরের দুর্গাপুজো টেনে নিয়েছিল সমস্ত লাইমলাইট

কলকাতার বুকে হাজার হাজার ভাঁড় দিয়ে প্যান্ডেল বানিয়ে তাক দিয়েছিলেন বন্দন রাহা। তা-ও আবার আজ থেকে ২১ বছর আগের কথা। তার জেরে ২০০১ সালে কসবার বোসপুকুরের দুর্গাপুজো টেনে নিয়েছিল সমস্ত লাইমলাইট। কাতারে কাতারে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ। উৎসবপ্রেমী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল শিল্পীর অনন্য সৃষ্টির কথা।

সেই ভাঁড়ের মণ্ডপের স্রষ্টা, শিল্পী বন্দন রাহার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। বাগুইআটির জগৎপুরের আদর্শপল্লিতে দাদার বাড়িতে ছিলেন শিল্পী। সেখানে ডাকাডাকি করেও সাড়া মেলেনি মঙ্গলবার। তাতে খবর যায় পুলিশের কাছে। পুলিশই এসে দরজা ভেঙে বছর শিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করে। মৃত্যুকালে শিল্পীর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।

আরও পড়ুন: Purba Medinipur: টিউবওয়েল খারাপ, ভ্যানে চাপিয়ে জল আনেন শিক্ষক! বেহাল স্কুল

আদতে পিকনিক গার্ডেনের বাসিন্দা হলেও বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন শিল্পী। বর্তমানে বাগুইআটিতে দাদার বাড়িতেই থাকছিলেন। এই পরিস্থিতিতে মঙ্গলবার পরিবারের অন্য সদস্যরা বাইরে গেলে, বাড়িতে একাই ছিলেন শিল্পী। পরিবারের সদস্যদের দাবি, বেলা ১২টা নাগাদ, সকলে ফিরে এসে ডাকাডাকি করলেও, তাঁর কোনও সাড়া মেলেনি। শেষে বাগুইআটি থানার পুলিশ এসে দরজা ভেঙে বন্দন রাহার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়।

 জনপ্রিয় মণ্ডপসজ্জা করে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের

১৯৯৮ সাল থেকে ২০০৩ পর্যন্ত বোসপুকুর শীতলামন্দিরের দুর্গাপুজোর মণ্ডপ তৈরির দায়িত্ব ছিল বন্দন রাহার ওপর। সেইসময়ই তিনি 'এপার বাংলা ওপার বাংলা', 'তাসের দেশ', 'ভাঁড়ের প্যান্ডেল'-এর মতো জনপ্রিয় মণ্ডপসজ্জা করে তাক লাগিয়ে দিয়েছিলেন দর্শকদের। সেই শিল্পীর এমন চলে যাওয়া মানতে পারছেন না গুণমুগ্ধরা। কারণ ইদানীং যে থিম পুজো নিয়ে শহরে হাইপ্রোফাইল পুজো কমিটিগুলির মধ্যে টক্কর চলে, সেই থিমের সূচনাই ঘটিয়েছিলেন বন্দন রাহা। তবে ইঁদুর দৌড়ে শামিল হতে নয়, নিজের ভাবনাকে ফুটিয়ে তুলতেই তিলে তিলে সাজিয়েছিলেন সৃষ্টিকর্মকে, যার মধ্য়ে আত্মিক যোগ ছিল স্পষ্ট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget