এক্সপ্লোর

Dearness Allowances: কেন্দ্রের সঙ্গে ফারাক কমলেও, ১০% DA-তে আপত্তি আন্দোলনকারীদের, পেনশনের তত্ত্বে অনড় রাজ্যও

DA Agitation: বৃহস্পতিবার কলকাতার অ্যালেন পার্কে আয়োজিত বড়দিনের সূচনা অনুষ্ঠান থেকে DA বৃদ্ধির ঘোষণা করেন মমতা।

কলকাতা: নতুন বছরে পা রাখার আগে বড় ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘভাতা আরও ৪ শতাংশ বাড়ানোর ঘোষণা করলেন তিনি। সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী, সকলেই বর্ধিত হারে DA পাবেন। উপকৃত হবেন রাজ্যের ১৪ লক্ষ সরকারি কর্মী। এই ঘোষণার পর, রাজ্যের সরকারি কর্মীদের DA বেড়ে হল ১০ শতাংশ, কেন্দ্রের সঙ্গে ফারাক কমে ৩৬ শতাংশ হল। পেনশনভোগীরাও বর্ধিত DA-র সুবিধা পাবেন। (Dearness Allowances)

বৃহস্পতিবার কলকাতার অ্যালেন পার্কে আয়োজিত বড়দিনের সূচনা অনুষ্ঠান থেকে DA বৃদ্ধির ঘোষণা করেন মমতা। মমতা সাফ জানান, কেন্দ্র এবং রাজ্যের বেতন পরিকাঠামো সম্পূর্ণ আলাদা। এ রাজ্যে পেনশন কমিশন চালু থাকা সত্ত্বেও, সরকারি কর্মীদের বাড়তি DA দেওয়া হয়। রাজ্য সরকার এটা নিজের ইচ্ছেয় দেয়। DA দিতে মোটেই বাধ্য নয় রাজ্যের সরকার। (DA Agitation)

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কর্মীদের DA বেড়ে ৪২ থেকে ৪৬ শতাংশ হয়। তার পরই ৪ শতাংশ DA বৃদ্ধির ঘোষণা করলেন মমতা। অর্থাৎ ফারাক কমে হল ৩৬ শতাংশ। DA-র দাবিতে যখন লাগাতার আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে চলেছেন রাজ্যের সরকারি কর্মীদের একাংশ, নবান্নের সামনে ধর্না কর্মসূচির দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন, যাতে সম্মতি দিয়েছে আদালতও, সেই সময়ই DA বৃদ্ধির ঘোষণা করে চমকে দিলেন মমতা। 

আরও পড়ুন: DA Hike: বর্ষশেষের আগে সুখবর! ১ জানুয়ারি থেকে আরও ৪ শতাংশ ডিএ রাজ্যের

মমতার এই ঘোষণায় যদিও সন্তুষ্ট নন আন্দোলনকারী সরকারি কর্মীরা। কেন্দ্রের সমান DA আদায় করে ছাড়বেন বলেই হুঁশিয়ারি দিয়েছেন তাঁকা। DA নিয়ে এই সঙ্কট কবে কাটবে তার কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি। তবে আন্দোলনকারীদের দাবি নিয়েও প্রশ্ন রয়েছে। জিনিসপত্রের দাম বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে DA-র দাবি অন্যায় নয় বলে দাবি করছেন তাঁরা। কিন্তু দেশের জনসংখ্যা যদি ১৩০ কোটি ধরা হয়, সেই নিরিখে মাত্র ৪ শতাংশ মানুষই সরকারি চাকরি করেন। কারণ ২০২১ সালের পরিসংখ্যান বলছে, কেন্দ্র-রাজ্য মিলিয়ে সরকারি কর্মীর সংখ্যা ৫ কোটি। তাহলে বাকি ৯৬ শতাংশের অধিকারের কথা কে বলবেন, এই প্রশ্নও উঠে এসেছে বিভিন্ন মহল থেকে।

একই সঙ্গে পেনশন কমিশনের বিষয়টিও আলোচনায় উঠে আসছে। ২০০৪ সালে পুরনো পেনশন প্রকল্প তুলে দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য নতুন পেনশন প্রকল্প চালু হয়। একাধিক রাজ্যেও সেই ব্যবস্থা চালু হয়। পুরনো পেনশন প্রকল্প অনুযায়ী,  ২০ বছর চাকরি করে অবসর নিলে মূল বেতনের ৫০ শতাংশ পেনশন পাওয়া যেত। নতুন পেনশন প্রকল্পে মূল বেতনের ১৪ শতাংশ কেটে নিয়ে পেনশন তহবিলে জমা করা হয়। তাতে আরও ১০ শতাংশ দেয় সরকার। সেই টাকা শেয়ার বাজারে ঢেলে যা লাভ হয়, সেই টাকায় পেনশন দেওয়া হয়, যা মূল বেতনের ৫০ শতাংশও হতে পারে, আবার ৫ শতাংশও।  অর্থাৎ অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পেনশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও, সরকারের দায় থাকে না। 

বাংলায় এই নতুন পেনশন প্রকল্প চালু হয়নি আজও। বামেরাও করে যায়নি, মমতাও নতুন পেনশন প্রকল্প চালু করেননি। পুরনো পেনশন প্রকল্পই চলছে বাংলায়। আর তাতেই রাজ্য সরকার অনড় অবস্থান নিচ্ছে। পেনশন এবং DA, দুই দিতে গেলে খরচে কুলোবে না বলে জানানো হচ্ছে। যে কোনও একটি চলতে পারে বলে রাজ্যের তরফে দাবি আসছে, কিন্তু আন্দোলনকারীরা তা মানতে নারাজ। সেই নিয়ে লাগাতার টানাপোড়েন চলছে। এমন পরিস্থিতিতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য DA বৃদ্ধি করলেন মমতা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget