এক্সপ্লোর

Municipality By-Election : ছাপ্পা ভোট-পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ; আসানসোল-বনগাঁর উপনির্বাচনেও বাদ গেল না অশান্তি !

Violence in By-Election : ভোট দিতে পারেননি বলে দাবি করেন খোদ কংগ্রেস প্রার্থী

আসানসোল ও বনগাঁ : উপনির্বাচন (By-Election) ঘিরে উত্তপ্ত আসানসোল ও বনগাঁ (Asansol and Bongaon)। সংঘর্ষ, মারধর, বিক্ষোভ- বাদ পড়ল না কোনও অভিযোগই। 

আসানসোল উপনির্বাচন-

আজ আসানসোল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন ঘিরে অশান্তি বাধে বিভিন্ন জায়গায়। জামুড়িয়ার মণ্ডলপুরে ৮২ নম্বর বুথে বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মারধর করে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

আরও পড়ুন ; দিলীপের মুখে সিবিআই-সেটিং তত্ত্ব, কুণাল বললেন, 'শুভেন্দুকে গ্রেফতার করানোর কৌশল'

অন্যদিকে, আসানসোলে ২ নম্বর জাতীয় সড়কের পাশে জে কে নগর মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুইকে বাধা দেয় পুলিশ। বিজেপি বিধায়ক অভিযোগ তোলেন, জামুড়িয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংকে ঢুকতে দিলেও, তাঁকে আটকাচ্ছে পুলিশ। ঘটনাস্থলে থাকা বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়।

বনগাঁর উপনির্বাচন-

অন্যদিকে, বনগাঁ পুরসভার একটি ওয়ার্ডের উপ নির্বাচন ঘিরেও সকাল থেকে দফায় দফায় অশান্তির খবর সামনে আসতে থাকে। ভোট দিতে পারেননি বলে দাবি করেন খোদ কংগ্রেস প্রার্থী। উপ নির্বাচনে সন্ত্রাসের অভিযোগ তুলে পথে নামে বাম-বিজেপি-কংগ্রেস। কর্মী, সমর্থকদের নিয়ে বনগাঁর বাটার মোড়ে বসে পড়ে বিক্ষোভ দেখান দুই বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও স্বপন মজুমদার। অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। এরপর বনগাঁর রামনগরে যশোর রোড অবরোধ করেন সিপিএম কর্মীরা। পরে বাটার মোড়ও অবরোধ করা হয়। এরপর পথে নামে কংগ্রেস। বাটার মোড় অবরোধ করেন কংগ্রেস কর্মীরা।

বনগাঁর ১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচন ঘিরে দফায় দফায় তৃণমূল-বিজেপি সংঘর্ষ হয়। বহিরাগতদের এনে ছাপ্পা ভোটের অভিযোগ-পাল্টা অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। বনগাঁর বাটার মোড়ে বসে প্রায় সোয়া একঘণ্টা বিক্ষোভ দেখান দুই বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া ও স্বপন মজুমদার। অবরুদ্ধ হয়ে পড়ে যশোর রোড। পেট্রাপোল সীমান্তে যাওয়ার রাস্তায় তৈরি হয় যানজট। উপ নির্বাচনে বুথ দখল করতে না পেরে বিজেপির নাটক বলে কটাক্ষ করেছেন তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি ও বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের। পুনর্নির্বাচনের দাবিতে মহকুমাশাসকের কাছে যাব, জানান বিজেপি বিধায়করা।

১৪ নম্বর ওয়ার্ডের উপ নির্বাচনে বিবেকানন্দ বিদ্যাপীঠের বুথে বহিরাগতদের জমায়েত, ছাপ্পা ভোটের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বাধে। বুথের বাইরে চোর চোর স্লোগান তোলেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে হাজির তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। পাল্টা বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের ওপর হামলার চেষ্টা, বাঁচাতে গেলে বিধায়কের নিরাপত্তারক্ষীদের মারধরের অভিযোগ তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। এরপরই বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে হাতাহাতি বেধে যায়। বিজেপি সমর্থকদের দিকে তেড়ে যান তৃণমূল প্রার্থী পাপাই রাহা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অন্যদিকে, কবি কেশবলাল বিদ্যাপীঠেও উত্তেজনা ছড়ায়। বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়ার উপস্থিতিতে বুথের বাইরে বহিরাগতদের জমায়েতের অভিযোগ তৃণমূলের প্রার্থী পাপাই রাহার। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিজেপি বিধায়ক। এরপর তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। বহিরাগতদের আনার অভিযোগ অস্বীকার করে গেরুয়া শিবির।

সেরা শিরোনাম

News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget