এক্সপ্লোর

Jitendra Tiwari: আচমকা বুকে ব্যথা, জেল হেফাজতে অসুস্থ জিতেন্দ্র তিওয়ারি, ভর্তি করা হল হাসপাতালে

Asansol: বুধবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় জিতেন্দ্রকে।

আসানসোল: আসানসোল কম্বলকাণ্ডে জেল হেফাজত হয়েছে (Stampede Case)। কিন্তু জেলে যাওয়ার পর আচমকা অসুস্থ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আচমকা বুকে ব্যথা অনুভব করেন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র। তাতে তড়িঘড়ি তাঁকে ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে (Asansol)।

কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ুর ঘটনায় অভিযুক্ত জিতেন্দ্র

বুধবার আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয় জিতেন্দ্রকে। সেখানে এ দিন তাঁকে দেখতে যান স্ত্রী, আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারি। কম্বল বিতরণে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ুর ঘটনায় চৈতালিও অভিযুক্ত। সদ্য সুপ্রিম কোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন তিনি। অসুস্থতার খবর জেনে স্বামীকে দেখতে পৌঁছন।

গত ১৪ই ডিসেম্বর জিতেন্দ্র তিওয়ারির স্ত্রী তথা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির উদ্যোগে কম্বল বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি-সহ বিজেপির একাধিক নেতা সেখানে উপস্থিত ছিলেন। শুভেন্দু বেরিয়ে যাওয়ার পরই কম্বল নিতে হুড়োহুড়ি পড়ে যায়। তখনই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তিন জনের (District News)। 

আরও পড়ুন: Abhishek Banerjee: তাঁর নাম নিতে চাপ দেওয়া হয় কুণাল-মদনকে! প্রকাশ্য মঞ্চে দাবি অভিষেকের

সেই ঘটনার পর, পুলিশের তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। পাল্টা বিজেপির তরফে দাবি করা হয়, অনুষ্ঠানের লিখিত অনুমতি চাওয়া হয়েছিল। বিজেপি কাউন্সিলর তথা আসানসোল পুরসভার বিরোধী দলনেত্রী চৈতালিকে কয়েক দফায় জিজ্ঞাসাবাদও করে পুলিশ। জিতেন্দ্র ও চৈতালি তিওয়ারি-সহ ৫ জনের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এর পর সুপ্রিমকোর্টের দ্বারস্থ হন তাঁরা। যদিও সম্প্রতি তাতে স্বস্তি পেয়েছেন চৈতালি। তাঁর বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। মঙ্গলবারই জিতেন্দ্রকে ১৪ দিনের হেফাজতে পাঠায় আদালত। 

ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন জিতেন্দ্র

তবে এই মামলায় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ফাঁসানোর অভিযোগ তুলেছেন জিতেন্দ্র। তাঁর দাবি, এত দিন ধরে হেফাজতে রেখেও দু'ঘণ্টা তাঁকে জেরা করেনি পুলিশ। সারাদিন ঘুরে ফিরে এসে রাতে মিনিট দশেক জেরা করে নিজেদের মনোরঞ্জন করছেন পুলিশ আধিকারিকরা। সোমবার আসানসোলের সিজেএম আদালত এমন দাবি করেন কম্বল বিলিকাণ্ডে ধৃত বিজেপি নেতা জিতেন্দ্র। তার পর মঙ্গলবারই হেফাজতের মেয়াদ বাড়ানো হয় তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: ২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
২০২৬-এর শেষে ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে এল নিনো, কী প্রভাব পড়বে ভারতে?
News Live Updates: পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
পুলিশের ওপর হামলা, তোলাবাজির অভিযোগে গ্রেফতার হাওড়ার তৃণমূল নেতা
Rachna Banerjee: 'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
'তৃণমূলেই থাকতাম...,' রচনার 'সাফাই' ভাইরাল সোশ্যাল মিডিয়াতে, জানালেন দল পরিবর্তনের কারণ
BJP Leader: দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা
দাবি মতো তোলা না পেয়ে অপহরণের অভিযোগ, গ্রেফতার কোচবিহারের বিজেপি নেতা

ভিডিও

Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ
Congress News: দিল্লিতে কংগ্রেস কার্যালয়ে 'বন্দে মাতরম' বিতর্ক | Vandemataram | BJP Government
Indonesia Earthquake: ভয়ঙ্কর ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, রিখটার স্কেলে মাত্রা ৭.৭, নিহত অন্তত ৩৮
Dilip Ghosh On Mohua Moitra: ‘দম থাকলে বলুন জয় শ্রী রাম', মহুয়া মৈত্রর উদ্দেশে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget