এক্সপ্লোর

ATM Fraud Suspected Detained: পাটুলিতে এটিএম-এর পাশে 'সন্দেহজনকভাবে ঘোরাঘুরি', পুলিশের কাছে অবাক করা তথ্য

ATM Fraud Suspected Detained : পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড।

কলকাতা :  ATM লুঠ, জালিয়াতির সংখ্যা বাড়ছে ক্রমেই।  তাই অতিসতর্ক পুলিশ। সতর্ক ব্যাঙ্কগুলিও। এটিএমগুলির আশেপাশে সন্দেহভাজন কাউকে দেখলেই, স্থানীয় থানাকে সতর্ক করছে তারা। শহর কলকাতাতেও এটিএম লুঠের মতো ঘটনাও ঘটেছে। 
এবার পাটুলিতে এক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ATM-এর সামনে এক সন্দেহভাজনের গতিবিধি ঘিরে চাঞ্চল্য ছড়াল।  পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে একটি ঘটনায় নড়েচড়ে বসে পাটুলির কাছে এটিএম থাকা একটি ব্যাঙ্কের সংশ্লিষ্ট বিভাগ। পাটুলি থানাকে সতর্ক করে রবিবার রাত ১১টা নাগাদ ফোন আসে।  থানাকে এক ব্য়ক্তির সন্দেহজনক গতিবিধি নিয়ে জানায় ব্যাঙ্কের মুম্বইয়ের সিসিটিভি কন্ট্রোল রুম।

পাটুলিতে ঘটনাস্থলে গিয়ে পুলিশ এক ব্যক্তিকে আটক করে। পুলিশ সূত্রে দাবি, ওই ব্যক্তির কাছে ATM কার্ডের বদলে মিলেছে গিফট কার্ড। সেই গিফট কার্ড দিয়ে তিনি টাকা তোলার চেষ্টা করছিলেন বলে অভিযোগ।

আরও পড়ুন : 

ঊর্ধ্বগামী জ্বালানী-মূল্য, লাগামছাড়া চাল-ডালের দাম, কী আশায় কলকাতার মানুষ

কিছুদিন আগেই গ্রাহকের সতর্কতায় বানচাল হয়ে যায় ব্যাঙ্ক ও এটিএম জালিয়াতির চেষ্টা। অভিযোগ, সিভিল ডিফেন্সের এক কর্মীকে এটিএম কার্ডের মেয়াদ শেষ হয়েছে বলে ফোন করে প্রতারকরা। প্রতারণার বিষয়টি আঁচ করে পাল্টা ফাঁদ পাতেন সিভিল ডিফেন্সের ওই কর্মী। তিনিই পূর্ব যাদবপুর থানার মুকুন্দপুরে একটি ATM-এর সামনে থেকে পাকড়াও করেন অভিযুক্তকে। ব্যাঙ্কে KYC আপডেট বা এটিএম কার্ডের মেয়াদ ফুরনোর কথা বলে প্রায়ই প্রতারণার অভিযোগ ওঠে।  এক্ষেত্রেও সেই চেষ্টা করতে গিয়ে গ্রাহক সতর্ক থাকায় ধরা পড়ে প্রতারক।  

এটিএম (ATM ) প্রতারণা, অনলাইনে কেনাকাটায় প্রতারণা, ব্যাঙ্ক প্রতারণা । প্রযুক্তি একদিকে যেমন জটিল পদ্ধতিকে সহজ করে দিচ্ছে, তেমনই অনেক মানুষের কম-জানার ফাঁক দিয়ে এই প্রযুক্তিকে হাতিয়ার করেই সর্বস্ব লুঠ করছে প্রতারকরা। আর এই ধরনের প্রতারণার অভিযোগে উপচে পড়ছে কলকাতা পুলিশের (Kolkata Police) সাইবার ক্রাইমের (Cyber Crime) দফতর। তাই সচেতনতার জন্য এবার একটি মিম পোস্ট করল কলকাতা পুলিশ।  কলকাতা পুলিশের এই  সংক্রান্ত মিম খুবই জনপ্রিয় হয়েছে। মিমের মারফত হেল্পলাইন নম্বটিও জানিয়েছে তারা 8585063104 । এই সংক্রান্ত কোনও সমস্যায় পড়লে ফোন করতে পারেন এই নম্বরে। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Updates Live: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারিদের জন্য আরও ২০% DA
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget