এক্সপ্লোর

Recruitment Scam: 'নিয়োগের নামে ৪০ কোটি তুলেছে অয়ন শীল', বিস্ফোরক তথ্য ED-র হাতে

ED on Ayan : 'শুধু ১২ কোটি নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নামে অয়ন তুলেছে ৪০ কোটি টাকা', জেরায় ৪০ কোটি টাকা তোলার কথা স্বীকার করেছে অয়ন, খবর ইডি সূত্রে।

কলকাতা: অয়ন শীলকে জেরা করে বিস্ফোরক তথ্য ইডি-র হাতে। 'শুধু ১২ কোটি নয়, বিভিন্ন পুরসভায় নিয়োগ পাইয়ে দেওয়ার নামে অয়ন তুলেছে ৪০ কোটি টাকা', জেরায় ৪০ কোটি টাকা তোলার কথা স্বীকার করেছে অয়ন, খবর ইডি সূত্রে। এই টাকা পুরোটা পাননি অয়ন, ২০ থেকে ২৫% টাকা কমিশন পেয়েছেন। বাকি টাকা চলে যেত নির্দিষ্ট পুরসভার প্রভাবশালীদের কাছে, , জেরায় দাবি অয়নের, খবর ইডি সূত্রে। অয়নের বয়ানের ভিত্তিতে তৈরি করা হচ্ছে সেই প্রভাবশালীদের তালিকা, খবর ইডি সূত্রে।  

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তির বহর দেখে অনেকেরই চোখ কপালে। কিন্তু, কম যান না, শান্তনু ঘনিষ্ঠ অয়ন শীলও। তাঁর কীর্তিকলাপের প্যান্ডোরার বাক্স খুলতেই, একের পর এক চমকে দেওয়ার মতো তথ্য সামনে আসছে। কার্যত সেই বাক্সেই বন্দি ছিল, এই পেট্রোল পাম্পের কাহিনি ।

সময়টা ২০২০ সালের অগাস্ট। করোনা আবহেই হুগলির ধনেখালিতে ২ বছর ধরে বন্ধ হয়ে পড়ে থাকা একটি পেট্রোল পাম্প ২ কোটি টাকা দিয়ে কিনে নেন অয়ন শীল ! উত্তর কলকাতার জোড়াবাগান এলাকার ব্যবসায়ী শুক্লা পরিবারের ৩ ভাই নন্দগোপাল, অজয় এবং আশিসের নামে ছিল এই পাম্প। শুক্লা সার্ভিস স্টেশন নামে তা কলকাতা পুরসভায় নথিবদ্ধ। ২ কোটি টাকা দিয়ে কেনা এই পাম্প ছেলে অভিষেক এবং তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নামে কিনে নেন অয়ন শীল।

পেট্রোল পাম্পের আগের মালিক নন্দগোপাল শুক্লা বলেছিলেন, দেনা হয়ে গেছিল ব্যাঙ্কে। তাই করোনাকালে বিক্রি করে দিই। এক দালাল শুভজিৎ-এর মাধ্যমে অভিষেক সিলের সঙ্গে দেখা হয়। ৩টে চেক পাই। চেকগুলো কাকলী শীলের নামে ছিল। ১ কোটি চেকে পাই। আর ১ কোটি ব্যাঙ্কের লোন মিটিয়ে দেন কাকলী। ৭-৮ মাসের মধ্যে টাকা দেওয়া হয়েছে।

পাম্পের ভিতরে, কলকাতা পুরসভার লাইসেন্স বিভাগের নথিতেই দেখা যাচ্ছে, এই পাম্পের দুই পার্টনার হিসেবে আছেন অভিষেক শীল ও তাঁর বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায়ের নাম। ব্যবসায়ী ও পেট্রোল পাম্পের আগের মালিক অজয় শুক্লা বলেন, যারা পেট্রোল পাম্প কিনেছেন তাঁরা ব্যবসা করেন, রাইস মিল আছে বলে নিজেদের পরিচয় দেন।

আরও পড়ুন, 'মমতার সরকার আন্দোলনকে ভয় পায়', কুড়মিদের ইস্যুতে ট্যুইট দিলীপের

হুগলি জেলা প্রশাসনের পাম্প হস্তান্তরের নথিতেও দেখা যাচ্ছে, সবার ওপরে অভিষেক শীল এবং দ্বিতীয় নাম রয়েছে অভিষেক শীলের বান্ধবী হুগলির উত্তরপাড়ার বাসিন্দা ইমন গঙ্গোপাধ্যায়ের। যদিও অভিষেক শীল বলেন, আমি এই ব্যাপারে এই মুহূর্তে কমেন্ট করছি না। ইডি তদন্ত করে বের করুক। 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
ChorBagan Stampede : চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা
চোরবাগান কাণ্ডের পর জারি ১৬৩ ধারা, কোন কোন এলাকায় ? রইল তালিকা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget