এক্সপ্লোর

Bankura News: বাঁকুড়ায় লোকালয়ে দাপাচ্ছে হাতি, বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ স্থানীয়দের

Bankura Elephant Problem: স্থানীয়দের আশঙ্কা, বাড়িতেও হানা দিতে পারে হাতির দল। বাঁকুড়ার (Bankura) লোকালয়ে যে হাতিগুলি হানা দিয়েছে, সেগুলিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: বাঁকুড়ায় (Bankura) কয়েকমাস ধরেই দাপিয়ে বেড়াচ্ছে হাতির দল (Elephant)। জঙ্গল (Jungle) থেকে বেরিয়ে যখন-তখন হানা দিচ্ছে লোকালয়ে। ক্ষতি করছে ফসলের। বন দফতরের (Forest Department) বিরুদ্ধে উদাসীনতার অভিযোগে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে হাতির পাল। লণ্ডভণ্ড হচ্ছে জমি। মুহূর্তে শেষ হয়ে যাচ্ছে কষ্টার্জিত ফসল। কিন্তু অসহায়ভাবে দাঁড়িয়ে থাকা ছাড়া যেন কিছুই করার নেই। বাঁকুড়ার (Bankura) সোনামুখী (Sonamukhi), পাত্রসায়র (Patrasayar), বেলিয়াতোড়ের (Beliator) বাসিন্দাদের অভিযোগ, এভাবেই যখন তখন লোকালয়ে হানা দিচ্ছে হাতির দল।

বন দফতর (West Bengal Forest) সূত্রে খবর, এই মুহূর্তে সোনামুখী রেঞ্জে রয়েছে ৫৬টি হাতি (Elephant)। এই পরিস্থিতিতে বাসিন্দাদের অভিযোগ, নিত্যদিন তাঁদের ক্ষতির মুখে পড়তে হলেও উদাসীন প্রশাসন। বাঁকুড়ার বাসিন্দা তথা কৃষক শ্যামলেন্দু চৌধুরী বলেন, “পর্যাপ্ত ক্ষতিপূরণ পাই না, বন দফতর হাতি সরানোর সদিচ্ছা দেখাচ্ছে না।’’

দু-দিন আগেই পূর্ব বর্ধমানের (East Burdwan) আউশগ্রাম থেকে ৬১টি হাতির দলকে, বাঁকুড়ার জঙ্গলের দিকে পাঠায় বন দফতর। বাঁকুড়ার লোকালয়ে যে হাতিগুলি হানা দিয়েছে, সেগুলিকেও একইভাবে জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে বলে জানিয়েছেন বন প্রতিমন্ত্রী। এবিষয়ে বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) বলেন, আগে বছরে একবার একটা সময়ে এসে আবার ঝাড়খণ্ড বা ওড়িশা ফিরে যেত সেটা না করে এখন হাতি এই রাজ্যে থেকে যাচ্ছে। সেই নিয়ে আমরা আলোচনা করছি হাতির সমস্যার সমাধান অবশ্যই করব এবং মানুষের যাতে ক্ষতি না হয় সেটা আমরা বনদফতর তরফ থেকে চেষ্টা করা হচ্ছে। প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে আতঙ্ক। বাড়িতেও তো হানা দিতে পারে হাতির দল। এই আশঙ্কায়, প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি গ্রামবাসীদের।

আরও পড়ুন: Viral Video: কুকুরছানা বস্তাবন্দি করে ভাগাড়ে ফেলার অভিযোগ মহিলার বিরুদ্ধে, ভাইরাল ভিডিও ঘিরে তরজা

সেরা শিরোনাম

News Live: জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
জ্ঞানেশকাণ্ডে একজোট হচ্ছে কংগ্রেস-সিপিএম-মমতা তৃণমূল?
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ ? ঘণ্টায় ৪০ কিমি বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া, বড় আপডেট IMD-র
Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget