এক্সপ্লোর

Coromandel Express: নেপথ্যে কোনও ষড়যন্ত্র বা নাশকতা নেই তো? করমণ্ডল দুর্ঘটনায় সিবিআই তল্লাশি

রেলের ইতিহাসে অন্য়তম ভয়ঙ্কর দুর্ঘটনা! এখনও অবধি ২৯১ জনের মৃত্য়ু। অসংখ্য় আহত! এখনও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি ওড়িশার বালেশ্বরে!

প্রকাশ সিনহা ও পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বালেশ্বরের (Balasore) রেলদুর্ঘটনার (Coromandel Express) তদন্তে এবার বাংলা ও ওড়িশার আট জায়গায় তল্লাশি চালাল সিবিআই (CBI)। সিল করে দেওয়া হয়েছে খড়গপুর ডিভিশনের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের ডানকুনির বাড়ি। অন্যদিকে এদিন ফের দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী কুমার। 

রেলের ইতিহাসে অন্য়তম ভয়ঙ্কর দুর্ঘটনা! এখনও অবধি ২৯১ জনের মৃত্য়ু। অসংখ্য় আহত! এখনও ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়নি ওড়িশার বালেশ্বরে! ভয়ঙ্কর এই রেল দুর্ঘটনা নিয়ে মেলেনি কিছু প্রশ্নের উত্তরও!

কীভাবে ঘটল এতবড় দুর্ঘটনা? কার ভুলে ভয়ঙ্কর বিপর্যয়? দুর্ঘটনার নেপথ্যে কোনও ষড়যন্ত্র বা নাশকতা নেই তো? ইতিমধ্যে তদন্তভার হাতে নিয়ে FIR দায়ের করেছে সিবিআই। এর আগে দুর্ঘটনাস্থল খতিয়ে দেখলেও, সোমবার প্রথম তল্লাশি অভিযানে নামল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাংলা ও ওড়িশার ৮ জায়গায় চলল তল্লাশি। 

২ জুন, ওড়িশার বালেশ্বরের কাছে, সন্ধে সাতটা নাগাদ ভয়ঙ্কর রেল দুর্ঘটনাটি ঘটে। মেন লাইন ছেড়ে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মারে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস Coromandel Express) ।

সেখানকার সিগন্যাল ও রিলে রুমের দায়িত্বে ছিলেন খড়গপুর ডিভিশনের কর্মী, জুনিয়র ইঞ্জিনিয়ার আমির খান। সোমবার ওড়িশার সোরোর করমপুরে তাঁর ভাড়া বাড়িতে অভিযান চালায় সিবিআই। এছাড়াও তাঁর হুগলির ডানকুনি ও পশ্চিম মেদিনীপুরের দুটি বাড়িতেও তল্লাশি চালান কেন্দ্রীয় গোয়েন্দারা। 

এরমধ্যে ডানকুনির বাড়িটি সিল করে দেয় সিবিআই। সিবিআই সূত্রে খবর, আগামীদিনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। 

বালেশ্বর  দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য় জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরীর কথায়, বাহানাগার যে স্টাফের বিষয়ে মিডিয়াতে রিপোর্ট আসছে যে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা একেবারেই সত্যি নয়। সব স্টাফই আছেন এবং তাঁরা তদন্তে সহযোগিতা করছেন। 

অন্যদিকে, এদিন ফের দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনার পর যেসব স্থানীয় বাসিন্দারা উদ্ধারকার্যে সাহায্য় করেছিলেন তাঁদের পুরস্কৃত করেন রেলমন্ত্রী।                                                                                                                          

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget