এক্সপ্লোর

Balurghat News: 'তৃণমূল নেতার মতো আচরণ' ! হুমকির অভিযোগ বালুরঘাটের বিডিও-র বিরুদ্ধে

Dakshin Dinajpur: সরকারি কাজে অসহযোগিতা, হুমকির অভিযোগ বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের বিরুদ্ধে।

মুন্না অগ্রবাল,দক্ষিণ দিনাজপুর: সরকারি কাজে এবারে অসহযোগিতা করার অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হল পতিরাম গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান ঠুমকি পাহান রাজপুত৷ এনিয়ে এদিন লিখিত অভিযোগ দায়ের করল জেলাশাসক, জেলা সদর মহকুমা শাসক ও ডিপিআরডিও আধিকারিককে। শুধুমাত্র কাজে অসহযোগিতা করা নয়,  বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের বিরুদ্ধে নানা রকমভাবে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এদিকে অভিযোগ পেতে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনিক আধিকারিকরা। যদিও পুরো ঘটনার কথা অস্বীকার করেছেন বালুরঘাটের বিডিও অনুজ শিকদার। তবে এবিষয়ে কোনও মন্তব্য তিনি ক্যামেরার সামনে করতে চাননি। 

আরও পড়ুন, খাবারে ডিম নেই কেন ? আচমকাই আসানসোলের স্কুলে অগ্নিমিত্রা

সরকারি কাজে অসহযোগিতা, হুমকির অভিযোগ বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের বিরুদ্ধে

বালুরঘাটের বিডিও অনুজ শিকদারের বিরুদ্ধে হুমকির অভিযোগ উঠেছে।সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসনিক আধিকারিকরা। জানা গিয়েছে, পতিরাম গ্রাম পঞ্চায়েতে বিজেপির বোর্ড রয়েছে। যেখানে প্রধান রয়েছেন ঠুমকি পাহান রাজপুত৷ এই পঞ্চায়েতের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলে সরব হয়েছেন তৃণমূল। অন্যদিকে বিজেপিও আবার কাজের অসহযোগিতার অভিযোগ তুলে একাধিকবার সরব হয়েছেন। তবে এবার বালুরঘাটের বিডিও এর বিরুদ্ধে কাজ করতে না দেওয়ার অভিযোগ তুলেছেন পতিরাম গ্রাম  পঞ্চায়েত প্রধান ঠুমকি পাহান রাজপুত। নানা ভাবে তাদের হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ করেন তিনি। এরপরই এনিয়ে জেলা শাসক থেকে অন্যান্য আধিকারিকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন পঞ্চায়েত প্রধান।

'বালুরঘাট বিডিও সরকারি প্রতিনিধি নয়, তৃণমূল নেতার মতো আচরণ করছেন'

বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানিয়েছেন, বালুরঘাট বিডিও সরকারি প্রতিনিধি নয়, তৃণমূল নেতার মতো আচরণ করছেন। জেলা তৃণমূল সভাপতি উজ্জ্বল বসাক বলেন, বিজেপির সাথে মানুষ নেই। সেকারণে উন্নয়নের কাজ করতে না পারার অজুহাতে অভিযোগ তুলেছে। উন্নয়নের কাজ করতে চাইলে সরকার অবশ্যই পাশে আছে। দক্ষিণ দিনাজপুর জেলা শাসক বিজিন কৃষ্ণা জানান, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এবিষয়ে বিডিও এর কাছে জানতে চাওয়া হবে। তবে রাজনৈতিক কোনও বিষয়ে তিনি মন্তব্য করবেন না, বলে জানান। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
West Bengal News LIVE: সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
সাসপেন্ড কল্যাণ-কুণাল, আর জি করকাণ্ডের সময় মমতাকে সরাতে চক্রান্ত হয়েছিল দলেই, এবার তথ্য ফাঁস ?
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ

ভিডিও

Congress Protest: রণক্ষেত্র রাজধানী, নিটের প্রশ্ন ফাঁসের প্রতিবাদ ঘিরে ফের অশান্ত দিল্লি
Sikkim Namchi:সিকিমের নামচিতে ভয়াবহ টানেল বিপর্যয়! ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা
TMC News: একে অপরের প্রতি 'তিক্ততা' এখন অতীত! সংসদ চত্বরে খোশমেজাজে কল্যাণ-মহুয়া
Dengue Vaccine:ডেঙ্গি মোকাবিলায় এবার ভারতে এল ভ্যাকসিন,'কিউ ডেঙ্গা'-কে বাণিজ্যিকভাবে বিক্রির অনুমোদন
Suvendu Adhikari:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Updates: দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
দক্ষিণবঙ্গে বড় দুর্যোগের ইঙ্গিত? সক্রিয় মৌসুমি অক্ষরেখা-শিয়ার জোনের জোড়া প্রভাবে কোন কোন জেলায় লাল সতর্কতা?
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Embed widget