এক্সপ্লোর

Bangladesh: বাংলার ঘাড়ে নিঃশ্বাস বাংলাদেশি জঙ্গিদের! সীমানার ১০০ কিমির মধ্যে জঙ্গি ক্যাম্প

ABP Exclusive: চূড়ান্ত ভারত-বিদ্বেষী আবহের মধ্যেই, বাংলাদেশে বসে এভাবেই ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন জঙ্গি নেতারা।

আবির দত্ত, অসম: পশ্চিমবঙ্গ থেকে মাত্র ৫১ কিলোমিটার দূরে, অসমের কোকরাঝাড়ে ঘাঁটি গেড়ে, বড়সড় কোনও ছক কষছিল আনসারুল্লা বাংলা টিমের জঙ্গিরা। নদীর চরকে কাজে লাগিয়ে, তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই প্রথম, জঙ্গিদের সেই ঘাঁটির একেবারে ভিতরে পৌঁছল এবিপি আনন্দ। এখনও সেখানে রয়েছে বাঁশের কাঠামো, ত্রিপলের আচ্ছাদন। যেখানে আগ্নেয়াস্ত্র চালানো, IED-র ব্যবহার শেখানো হত বলে গোয়েন্দাদের অনুমান। 

চূড়ান্ত ভারত-বিদ্বেষী আবহের মধ্যেই, বাংলাদেশে বসে এভাবেই ভারতকে টুকরো করার হুঁশিয়ারি দিচ্ছেন জঙ্গি নেতারা। নিশানা করা হচ্ছে 'সেভেন সিস্টার্স' ও 'শিলিগুড়ি করিডর'কে যা 'চিকেনস নেক' বলে পরিচিত। আর এই আবহেই অসমে বাংলাদেশি জঙ্গিদের ঘাঁটিতে পৌঁছল এবিপি আনন্দ। জঙ্গিদের ট্রেনিং ক্য়াম্পে প্রথমবার ঢুকল সংবাদমাধ্য়মের ক্য়ামেরা। পশ্চিমবঙ্গের ঘাড়ে কার্যত কীভাবে নিঃশ্বাস ফেলছিল বাংলাভাষী জঙ্গিরা। গ্রাউন্ড জিরো থেকে তাই তুলে ধরল এবিপি আনন্দ। অসমের কোকরাঝাড় থেকে এবিপি আনন্দর এক্সক্লুসিভ রিপোর্টে উঠে এল ভয়ঙ্কর তথ্য।

সপ্তাহ দুয়েকের মধ্যে অসম, বাংলা ও কেরল থেকে জঙ্গি গোষ্ঠীর 'আনসারুল্লা বাংলা টিম'-এর ১২জনকে গ্রেফতার করেছে অসম পুলিশ। এরমধ্য়ে পশ্চিমবঙ্গ থেকে ধরা হয়েছে ২জনকে। ধৃত ৪ জঙ্গির বাংলার যোগের বিষয়টি উঠে এসেছে। পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারের পাকরিগুড়ি সীমানা থেকে অসমের কোকরাঝাড়ের নামাপাড়ার দূরত্ব ৫১ কিলোমিটার। আলিপুরদুয়ার শহর থেকে দূরত্ব ৮৭ কিলোমিটার। এই নামাপাড়াতেই একটি ঘর থেকে সম্প্রতি বিপুল আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। 

অসমের নামাপাড়ার কাছে এই নদীর চরকে ব্যবহার করে তৈরি হয়েছিল জঙ্গিদের প্রশিক্ষণ কেন্দ্র। এই চর ৬ মাসের জন্য থাকে। বাকি ৬ মাসে প্রবল বৃষ্টি হলে, ভুটানে বেশি বৃষ্টি হলে পুরো জলমগ্ন থাকে। তখন চর দেখা যায় না। কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে, এই চরকে ব্যাবহার করে দিনের পর দিন চলেছে প্রশিক্ষণ। নিয়েছে এবিটির সদস্যরা। নুরের বাড়ি থেকে ১০০ মিটারের মধ্যেই নদীর চর। দেখা যাচ্ছে বাঁশের কাঠামো। ত্রিপল খাটানো। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যা যা ছিল, সরিয়ে দেওয়া হয়েছে। অনুমান করা হচ্ছে, এখানে দাঁড়িয়েই আগ্নেয়াস্ত্র ব্যবহার, গুলি, আইইডির ব্যবহার শেখানো হয়েছে। কমপক্ষে কয়েক মাস ধরে প্রশিক্ষণ চলেছে। নুর ইসলাম মণ্ডল এখানকার অন্যতম প্রশিক্ষক, আরও অনেকে থাকতে পারে, তাদেরও খোঁজ করা হচ্ছে।

অর্থাৎ একটা বিষয় স্পষ্ট অসমের মাটিতে বসে আদতে বাংলার ঘাড়েই নিশ্বাস ফেলছিল বাংলাদেশের জঙ্গি গোষ্ঠী। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত সবচেয়ে বড়। আর তাই এমনিতেই ওপার বাংলা অশান্ত হলে, এপারে তার প্রভাব সবসময়ই পড়ে। আর এবার অসম পুলিশের হাতে যে জঙ্গি-মডিউল ধরা পড়ল, তাদের কার্যকলাপ সামনে আসার পর পশ্চিমবঙ্গবাসীর উদ্বেগ আরও বাড়াই স্বাভাবিক। 

আরও পড়ুন: Bratya Basu: 'সরকারের বিরুদ্ধে কথা বলে অনুদান আশা করব, এটা হতে পারে না' বয়কট বিতর্কে মত ব্রাত্যর

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৮ জনের, মৃত ৭ বছরের এক শিশুও
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Kunal on Chorbagan Stampede : পুজো দেখতে গিয়ে চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে প্রাণ গেল ১৮ জনের ! কুণাল ঘোষ বললেন...
Chorbagan Sorbojonin Stampede : বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
বৃষ্টির মধ্যে মণ্ডপে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি ; চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে ১৭ জনের মৃত্যু !
Chorbagan Stampede: ‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের
‘৪০-৪৫ মিনিট ধরে চাপা পড়ে বান্ধবী, টেনে বের করা যাচ্ছিল না, কেউ সাহায্য় করতে আসেনি’, চোরবাগানে ভয়াবহ অভিজ্ঞতা যুবকের

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget