এক্সপ্লোর

Mahakumbh 2025 : মহাকুম্ভে স্নানের উদ্দেশেই ভারতে অনুপ্রবেশ ! ছিল নকল আধারও, পুলিশের জালে বাংলাদেশি

Bangladesh News : লক্ষ্য ছিল একটাই মহাকুম্ভে একবার পুণ্যস্নান করা। কিন্তু সে-ইচ্ছে রয়ে গেল অপূর্ণই। এত কাঠ-খড় পোড়ানোই হল সার ! 

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা : প্রয়াগরাজে  মহাকুম্ভের পুণ্যলগ্নে সঙ্গমস্নান করেছেন ৫২ কোটি মানুষ। দেশ -বিদেশ থেকে প্রতিদিন কোটি কোটি মানুষ জড়ো হচ্ছেন সেখানে। কিন্তু এতটা পথ পাড়ি দিয়ে এসেও সঙ্গমস্নান হল না। গ্রেফতার হতে হল ৬৭ বছরের ধীরেন হালদারকে। কুম্ভে স্নান করবেন বলেই জাল পাসপোর্ট থেকে ভুয়ো আধার, সবই তৈরি করিয়েছিলেন বাংলাদেশের প্রৌঢ়। তবে শুধুই কুম্ভ স্নান করবেন বলেই কি ভারতে এসেছিলেন তিনি, নাকি বাংলাদেশ ছেড়ে এদেশে আস্তানা তৈরি করার ইচ্ছে ছিল তাঁর ? 
বাংলাদেশ কট্টরপন্থীদের নির্যাতনে প্রাণ ওষ্ঠাগত সংখ্যালঘু হিন্দুদের। চরম নিপীড়িত, নির্যাতিত অবস্থায় অনেকেই চাইছেন সীমান্ত পের হয়ে এদেশে আসতে। এই পরিস্থিতিতেই ভারতে ঢুকে ধরা পড়ে গেলেন ধীরেন হালদার। মহাকুম্ভের একের পর এক দুর্ঘটনা, মৃত্যমিছিলও ভয় ধরাতে পারেনি তাঁর মনে। তাঁর লক্ষ্য ছিল একটাই মহাকুম্ভে একবার পুণ্যস্নান করা। কিন্তু সে-ইচ্ছে রয়ে গেল অপূর্ণই। এত কাঠ-খড় পোড়ানোই হল সার ! 

পুলিশ সূত্রে জানা গিয়েছে,মহাকুম্ভে যাওয়ার  জন্য ভারতে প্রবেশ করেন ধীরেন।  তবে এই প্রথম নয়, আগেও এদেশে এসেছেন তিনি।  বাংলাদেশী পাসপোর্ট থাকলেও ছিল না ভিসা। নিজের বাংলাদেশি পরিচয় গোপন করতে ভারতে এসেই বানিয়ে নেন ভুয়ো আধার কার্ড। সেই সঙ্গে একাধিক নাগরিকত্ব কার্ডও বানিয়ে নেন তিনি। ভুল তথ্য ও ভুয়ো ডকুমেন্ট দিয়েই বিভিন্ন নথি তৈরি করান তিনি। পুলিশ সূত্রের খবর, এসব দেখিয়ে নাকি ইতিমধ্যেই জমিও কিনে ফেলেছেন ধীরেন। এছাড়া পরিবারের সকলের জন্য বানিয়ে ফেলেছেন আধার কার্ড। সেই সব জাল নথি ব্যবহার করেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করান তিনি। তবে এবারে এসেই এইসব করেছেন তিনি, নাকি এভাবেই বারেবারে এসে, গুছিয়ে নিচ্ছিলেন সবটা, খতিয়ে দেখছে পুলিশ। 

গোপন সূত্রে খবর পেয়ে হাবড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশি নাগরিক ধীরেন হালদারকে ।  হাবড়া স্টেশন মোড় এলাকা থেকে গ্রেফতার হন তিনি । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের পাসপোর্ট , নকল ভারতীয় আধার কার্ড সহ একাধিক নথি। এই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, প্রত্যেকের খোঁজ চালাচ্ছে পুলিশ।   পুলিশ সূত্রে খবব, এই প্রথমবার নয় আগেও একাধিকবার ভারতে এসেছিলেন তিনি।   

আরও পড়ুন : হাওড়া, শালিমার থেকে বাতিল গুচ্ছ গুচ্ছ দূরপাল্লার ট্রেন ! ভেস্তে যেতে পারে বেড়ানোর প্ল্যান

 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন, প্যান্ডেলে প্যান্ডেলে ভিড়
Train News : পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
পুজোর সকালে চূড়ান্ত দুর্ভোগে রেলযাত্রীরা, বিক্ষোভের জেরে আটকে একাধিক ট্রেন
Durga Puja Weather Updates: ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
ষষ্ঠী-সপ্তমীতে কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা? অষ্টমী থেকে উন্নতি হবে আবহাওয়ার?
Petrol Diesel Price : পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?
পুজোর শুরুতে পেট্রোল - ডিজেলের দামের খবরে বড় স্বস্তি? কোথায় সবথেকে কম দামে তেল?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget