এক্সপ্লোর

Bangladesh Update: পদ্মাপারে অব্যাহত অশান্তি, ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু

India Bangladesh Border: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে দু'দেশের মানুষের যাতায়াত চলছে।

কলকাতা: বাংলাদেশে ডামাডোল (Bangladesh Update) পরিস্থিতির মধ্যেও, প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু। কয়েকদিন বন্ধ থাকার পর গতকাল থেকে একটু একটু করে ছন্দে ফিরছে সীমান্ত বাণিজ্য।

দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক চালু: উত্তর ২৪ পরগনার বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত দিয়ে চলছে রফতানি। এপার বাংলার ঘোজাডাঙার ওপারেই রয়েছে বাংলাদেশের সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। বাংলাদেশের শিল্পের জন্য ভারত থেকে কাঁচামাল যায় এই সীমান্ত দিয়ে। গতকাল থেকে ঘোজাডাঙা সীমান্তে শুরু হয়েছে পণ্যবাহী গাড়ি চলাচল।  উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্ত দিয়ে আজও চলছে যাতায়াত। এপারে কাজে আসা বাংলাদেশিরা একরাশ উদ্বেঘ আর উৎকণ্ঠা নিয়ে ফিরছেন নিজের দেশে। আর বাংলাদেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে এপারে আসছেন অনেকে। যাত্রীদের নিয়ে বাস এখন বাংলাদেশের ভিতরে যাচ্ছে না। উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তেই নামিয়ে দেওয়া হচ্ছে যাত্রীদের। বাংলাদেশের বেনাপোল হয়ে দেশে ফিরছেন তাঁরা। পেট্রাপোল সীমান্তে আজও কড়া নজরদারি চালাচ্ছে BSF.

দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের হিলি সীমান্ত দিয়ে দু'দেশের মানুষের যাতায়াত চলছে। বাংলাদেশে আটকে থাকা ভারতীয় লরি হিলি সীমান্ত হয়ে ফিরছে দেশে। গতকাল থেকেই তা শুরু হয়েছিল। এদিনও বাংলাদেশ থেকে ফিরছে একের পর এক ভারতীয় লরি। বাংলাদেশে পাঠানোর জন্য যে লঙ্কা, পেঁয়াজের মতো যে সব কাঁচামাল সীমান্তে আটকে ছিল, তাও পাঠানো হচ্ছে বাংলাদেশে। মালদার ইংরেজবাজারের মহদিপুর স্থল বন্দরে আজ থেকে শুরু হয়েছে রফতানি বাণিজ্য। মালদা জেলায় ১৭৩ কিলোমিটার বিস্তৃত বাংলাদেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে BSF.

এদিকে হাসিনা সরকারের পতনের পর থেকেই হয়ে চলেছে একের পর এক হামলা। এই পরিস্থিতিতে দেশ ছেড়েছেন পূর্বতন হাসিনা মন্ত্রিসভার একাধিক মন্ত্রী। দেশ ছেড়েছেন বাংলাদেশের সদ্য প্রাক্তন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, দেশ ছেড়েছেন হাসিনা সরকারের সদ্য প্রাক্তন অর্থমন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, সমবায়মন্ত্রীও। ইতিমধ্যেই হাসিনা মন্ত্রিসভার একাধিক মন্ত্রীকে গ্রেফতারও করা হয়েছে। গতকালই দেশ ছাড়ার সময় ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয় হাসিনা সরকারের সদ্য প্রাক্তন বিদেশমন্ত্রী হাছান মাহমুদকে। শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই বেপাত্তা ছিলেন তিনি। দেশ ছাড়তে গিয়ে আটক হন হাসিনা সরকারের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী জুনাইদ আহমেদ পলকও।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Shantiniketan News: গৌরপ্রাঙ্গণে বৈতালিক, বিশেষ উপাসনার আয়োজন, কবিগুরুকে শ্রদ্ধা জানিয়ে ২২ শ্রাবণ পালন বিশ্বভারতীতে

সেরা শিরোনাম

West Bengal News LIVE Updates: ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
ওয়ার্ডে ওয়ার্ডে কো অর্ডিনেটর? ২০৯ নয়, আইনি জটিলতা এড়াতে কি আগের ১৪৪ ওয়ার্ডেই কো অর্ডিনেটর বসাতে চলেছে বিজেপি?
Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
GKSS Poll: সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
সংখ্যার স্বার্থেই কি শেষমেষ কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন NCPI-এর কোনও সাংসদ? কী বলছেন সাধারণ মানুষ?
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget