এক্সপ্লোর

Bankura News:এবার স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মড়ার এলাকায়

Bank Worker In Corruption:এবার স্বনির্ভর গোষ্ঠীর টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মড়ার এলাকায়। অভিযোগের তির ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীর দিকে।

তুহিন অধিকারী, বাঁকুড়া: এবার স্বনির্ভর গোষ্ঠীর (Self Help Group) টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠল বাঁকুড়ার (Bankura) বিষ্ণুপুর ব্লকের মড়ার এলাকায়। অভিযোগের তির ব্যাঙ্কের (Bank Worker) এক অস্থায়ী কর্মীর দিকে। বিষয়টি জানাজানি হতেই ওই টাকা গোষ্ঠীকে ফিরিয়ে দেন অভিযুক্ত ব্যাঙ্ককর্মী। তবে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। 

কী ঘটেছিল?
প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের মড়ার গ্রাম পঞ্চায়েতের কুলুপুকুর মনসা মাতা গোষ্ঠী স্থানীয় একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক থেকে সাড়ে তিন লক্ষ টাকা ঋণ নিয়েছিল। ঋণের সম্পূর্ণ টাকা পরিশোধও করে দেয় গোষ্ঠী। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, ওই গোষ্ঠীর প্রায় ১৭ হাজার টাকা ঋণ বকেয়া রয়েছে। খোঁজ নিয়ে গোষ্ঠীর সদস্যরা দেখেন, গত ফেব্রুয়ারিতে ঋণের কিস্তি হিসাবে প্রায় ১৭ হাজার টাকা ব্যাঙ্কে জমা করার জন্য সেলিম নামের ব্যাঙ্কের এক অস্থায়ী কর্মীকে দেওয়া হলেও সেই টাকা গোষ্ঠীর ঋণ অ্যাকাউন্টে জমা পড়েনি। সন্দেহ তৈরি হয় সেলিমের ভূমিকা নিয়ে। বিষয়টি জানতেই গোষ্ঠীর সদস্যরা বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষর নজরে আনেন। চাপে পড়ে শেষ পর্যন্ত ওই টাকা গোষ্ঠীর অ্যাকাউন্টে ফিরিয়ে দেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী, এমনই দাবি অনেকের।

কী অভিযোগ?
গোষ্ঠীর সদস্যদের দাবী, টাকাটি আত্মসাতের চেষ্টা করেছিলেন সেলিম। ভবিষ্যতে তিনি যাতে কখনও এই ধরনের প্রতারণা করতে না পারেন, তাই অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন গোষ্ঠীর সদস্যারা। টাকা নিয়েও তা গোষ্ঠীর অ্যাকাউন্টে জমা না করে সেই টাকা নিজের কাছে রেখে দেওয়ার অভিযোগ কার্যত স্বীকারই করে নিয়েছেন অভিযুক্ত ব্যাঙ্ক কর্মী। ব্যাঙ্ক কর্তৃপক্ষের বক্তব্য, দাবী মেনে ওই অস্থায়ী ব্যাঙ্ক কর্মীর বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। গত মাসেই এক অভিযোগ উঠেছিল বাঁকুড়ার এক রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কের ম্য়ানেজার, স্বনির্ভর গোষ্ঠীর ক্য়াশিয়ার-সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে। অবিলম্বে টাকা ফেরতের দাবিতে, বাঁকুড়ার বিষ্ণুপুর সোনামুখী রাজ্য় সড়ক অবরোধ ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বিক্ষোভের মুখে পড়েন বিডিও। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। বিডিওকে ঘিরে বিক্ষোভ। ধাক্কাধাক্কি। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি। স্বনির্ভর গোষ্ঠীর কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বাঁকুড়ার বিষ্ণুপুর। স্থানীয় সূত্রে খবর, বিষ্ণুপুরের মানিকবাজার গ্রাম পঞ্চায়েত এলাকায় অন্তত ২০০টি মহিলা স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। এই গোষ্ঠীগুলির মধ্যে ৯১ টি গোষ্ঠীর প্রায় তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের ম্যানেজার, গোষ্ঠীর ক্য়াশিয়ার সহ বেশ কয়েক জনের বিরুদ্ধে।

আরও পড়ুন:খুব গরম! এসি ছাড়াই ঠান্ডা থাকবে ঘর, কী করতে হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget