এক্সপ্লোর

Bishnupur News: ফুলে ফুলে মালা গাঁথার প্রস্তুতি, প্রেমদিবসে গোলাপ বিতরণ করে প্রচার তৃণমূল প্রার্থীর

Bishnupur News:

তুহিন অধিকারী, বাঁকুড়া: প্রেমের দিনেই (Valentine's Day) আসন্ন ভোটযুদ্ধের প্রস্তুতি। তাই গোলাপ ফুল নিয়ে ভোটের প্রচারে বেরোলেন তৃণমূল প্রার্থী (TMC Candidate)। গালভরা প্রতিশ্রুতির জায়গায় বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের হাতে তুলে দিলেন গোলাপ ফুল এবং চকোলেট। শুভেচ্ছা জানালেন প্রেমদিবসের। আসন্ন নির্বাচনে জোড়াফুলে ছাপ দিতে অনুরোধ জানালেন সকলকে।  

বিষ্ণুপুর পৌরসভার (Bishnupur Municipal Election 2022) ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায় (Priyanaka Banerjee)। সোমবার সকাল থেকে রাজ্যে সবুজ ঝড়ের ইঙ্গিত পাচ্ছিলেন এমনিতেই। তবে প্রচারের ব্যস্ততায় তা নিয়ে উচ্ছ্বাসের সময় নেই। তাই জনসংযোগেই মন দিতে দেখা গেল তাঁকে। এ দিন পথচলতি মানুষ, তো বটেই, বাড়ি বাড়ি গিয়েও সকলকে গোলাপ (Rose) ধরান তিনি। উপহার দেন চকোলেট। আলাপচারিতার ফাঁকে মনে করিযে দেন জোড়াফুলের বোতাম টেপার কথাও।

প্রচারে বেরিয়ে এ দিন প্রিয়াঙ্কা বলেন, ‘‘আজকের এই দিনটি সকলের কাছেই অত্যন্ত আনন্দের দিন। তাই সকলকে গোলাপ ফুল এবং চকোলেট দিয়ে শুভেচ্ছা জানালাম। জানিয়েছি, তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে।’’

আরও পড়ুন: Municipal Poll Result 2022: সবুজ ঝড়ের মাঝেও বেশ কিছু ওয়ার্ডে উড়ল লাল নিশান, দুর্গ হারালেন অশোক

আগামী ২৭ ফেব্রুয়ারি বিষ্ণুপুর-সহ রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না আপাতত।

অন্য দিকে,  সোমবারই বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পৌরসভা নির্বাচনের ভোটগণনা চলছে। দুপুর ৩টে পর্যন্ত শিলিগুড়ির ৪৭টি আসনের মধ্যে ৩৭টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। আসানসোলের ৮৯টিতে এগিয়ে রয়েছে তারা। বিধাননগরে তৃণমূলে এগিয়ে রয়েছে ৩৯টি আসনে। চন্দননগরে ৩১টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
El Nino : ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
ভয়ঙ্কর কিছুর অপেক্ষা? ওলটপালট হবে ভারতের আবহাওয়া? বৃষ্টি নিয়ে বড় আপডেট বিজ্ঞানীদের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget