এক্সপ্লোর

BJP : পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু, বাঁকুড়ায় সে চড়ে জনসংযোগ সুভাষ সরকারের

Subhash Sarkar : বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গত পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছিল এবং এলাকার অভাব-অভিযোগ সম্পর্কে লিখিত তথ্য জমা নেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া : বাঁকুড়ায় (Bankura) পঞ্চায়েত ভোটের প্রস্তুতি শুরু করে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। বাসে চড়ে জনসংযোগ অভিযানে নামলেন বিজেপি সাংসদ সুভাষ সরকার।

শনিবার সকালে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে ঝিলিমিলি যাওয়ার বেসরকারি বাসে ওঠেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। প্রতিটি স্টপেজে বাস থেকে নেমে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করে গত পঞ্চায়েত ভোট কীভাবে হয়েছিল এবং এলাকার অভাব-অভিযোগ সম্পর্কে লিখিত তথ্য জমা নেন।

এই অভিযোগের ভিত্তিতেই বিজেপি পঞ্চায়েত ভোটের রণকৌশল স্থির করবে বলে সাংসদ জানিয়েছেন। দলীয় কর্মীদের নিয়ে বাসভাড়া করে নাটক করছেন বাঁকুড়ার সাংসদ, কটাক্ষ তৃণমূলের। 

সব ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই রাজ্যে পঞ্চায়েত ভোট হবে। সেই কারণে এখন থেকেই ঘর গোছানো শুরু করেছে রাজনৈতিক দলগুলি। পিছিয়ে নেই তৃণমূলও। পঞ্চায়েত ভোটকে মাথায় রেখে কোচবিহারে জনসংযোগে জোর দিয়েছে তৃণমূল। পঞ্চায়েত নির্বাচনে জমি কাড়তে কড়া টক্কর চলছে তৃণমূল ও বিজেপির মধ্যে। ইতিমধ্যেই বিজেপি পঞ্চায়েতের নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার মাঝেই কোচবিহারে জনসংযোগে নেমে পড়েছে শাসকদলও। কোচবিহার ১ নম্বর ব্লকের মহিষবাথানে বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী শুচিস্মিতা দত্তশর্মা। জনসংযোগ শুরু করেছেন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দে ভৌমিক। প্রার্তভ্রমণে বেরিয়ে দেওয়ানহাটের কর্মীদের সঙ্গে জনসংযোগ সারায় জোর তাঁর তিনি।

অপরদিকে, দ্রুত পুরভোটের দাবিতে এবার ‘দুয়ারে সিপিএম’। দুর্গাপুর পুরসভার মেয়াদ শেষ হয়েছে গত ৫ সেপ্টেম্বর। তারপর থেকে ৫ জনের প্রশাসকমণ্ডলী কাজ চালাচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত দুর্গাপুর পুরসভার ভোট করানোর দাবিতে, ভোটারদের দরজায় যাওয়ার কর্মসূচি নিয়েছে সিপিএম। প্রসঙ্গত, মঙ্গলবার সিপিএমের তরফে দুর্গাপুরে মিছিল করা হয়। বুধবার থেকে শুরু হয়েছে ‘আপনার মতামত’ কর্মসূচি। চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।  

সিপিএম সূত্রে খবর, দুর্গাপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে ঘুরে ২০ হাজার বাসিন্দার মতামত সংগ্রহ করা হবে। এই কর্মসূচি অনুযায়ী, ভোটারদের দরজায় প্রশ্নমালা নিয়ে পৌঁছে যাচ্ছেন সিপিএম কর্মীরা। স্বচ্ছ পুরভোট করানো, কল-কারখানা খোলা, দুর্নীতি ইস্যুতে বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দাদের মতামত লিখে নিচ্ছেন তাঁরা। 

আবার কোথাও কোথাও ভোটারদের মতো, দুর্গাপুর পুরসভার বাসিন্দারা তাদের মতামত লেখা কাগজ, বাক্সে জমা দিচ্ছেন। পশ্চিম বর্ধমানের সিপিএম জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেছেন, 'নির্ধারিত সময় ভোট করতে হবে। পুর পুরসভা ব্যাহত হচ্ছে'।

আরও পড়ুন- বন্ধ রয়েছে ১০০ দিনের কাজ, নথিভুক্তদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

সেরা শিরোনাম

Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Baruipur News: বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
বারুইপুরে নাবালিকাকে নির্যাতন করে খুন, আরও ১ জনকে আটক করল পুলিশ
Baruipur Incident: প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের
প্ররোচনা, মিথ্যে খবর প্রচার? বারুইপুরকাণ্ডে সুজন চক্রবর্তী-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের

ভিডিও

Kolkata News: কৈখালিতে ভুয়ো প্ল্যান বানিয়ে বহুতল নির্মাণ এবং ফ্ল্যাট বিক্রির অভিযোগ | ABP Ananda
DA News: কলকাতা পুর এলাকার পেনশনভোগীদের বকেয়া ডিআর-এর ৫০% টাকা দেবে রাজ্য। জারি বিজ্ঞপ্তি
Minakshi Mukherjee: কোচবিহারে নিহত দলীয় কর্মীর বাড়ি থেকে বেরোতেই ডিমে মাখামাখি গাড়ি! ABP Ananda
Primary Recruitment:অবশেষে উচ্চ প্রাথমিকের বাকি শূন্যপদে কাউন্সেলিং, কবে থেকে শুরু কাউন্সেলিং?
Abhishek Banerjee | ভোটে ভরাডুবির পর আরও বিপাকে পড়লেন অভিষেক, ডিজে মামলায় দ্বিতীয়বার নোটিস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Weather Update: কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
কমলা-হলুদ পেরিয়ে লাল সতর্কতা, সুস্পষ্ট নিম্নচাপ, ভারী বর্ষণের পূর্বাভাস রাজ্যজুড়ে, কী বলছে IMD ?
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
মুম্বই বিমানবন্দরে একই রানওয়েতে মুখোমুখি দুই বিমান! শেষ মুহূর্তে যা ঘটল ...
Switzerland vs Colombia: টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
টাইব্রেকারে কলম্বিয়ার বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয়, ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টারে সুইৎজারল্যান্ড
Portugal Next Coach: খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
খোলনলচে বদলে যাচ্ছে পর্তুগাল দলের, রোনাল্ডোর প্রাক্তন কোচই কি এখন ব্রুনোদের দায়িত্বে?
Astrology : এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
এই রাশিকে আরও কামডে ধরবে সাড়েসাতির যন্ত্রণা, পরিশ্রমের ফলও মেলা কঠিন, তবে এই মাসেই ঘটবে দারুণ কিছু !
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Netaji Nagar Incident: নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
নেতাজিনগরে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ, মুখ খুললেন নির্যাতিতার মা, “হাত ধরে টেনে, ঘরের মধ্যে নিয়ে যায়..”
Embed widget