এক্সপ্লোর

Bankura News: মোটরসাইকেল চেপে রওনা তিন বন্ধু, ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কায় মৃত ২, আশঙ্কাজনক ১

Bankura News: ভরদুপুরে আচমকা এই দুর্ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষ।

তুহিন অধিকারী, বাঁকুড়া: স্কুল ছুটি হওয়ার পর হইহই করে বাড়ি ফিরছিল সকলে। একটি মোটর সাইকেলে চেপে বসেছিল তিন বন্ধু। কিন্তু ট্রাক্টরের সঙ্গে ধাক্কায় লেগে আর বাড়ি ফেরা হল তাদের মধ্যে দুই পড়ুয়া (Motor Bike Accident)। দুর্ঘটনায় দু’জনেরই মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তৃতীয় জন ভর্তি হাসপাতালে। একই গ্রামের বাসিন্দা ওই তিন ছাত্র। একই শ্রেণিতে পাঠরত ছিল তারা (Students Dead in Motor Bike Accident)। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে।

তিন জনে মিলে মোটর সাইকেলে চেপে ফেরার সময় দুর্ঘটনা

বাঁকুড়ার(Bankura News) কোতুলপুর (Kotulpur News) থানার অন্তর্গত জলিঠ্যা মোড়ের ঘটনা। মঙ্গলবার দুপুরে সেখানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন জয়রামবাটি থেকে কোতুলপুরের দিকে আসছিল মোটর সাইকেলটি। তাতে সওয়ার ছিল ওই তিল পড়ুয়া। রাস্তায় একটি ট্র্যাক্টরের সঙ্গে ধাক্কা লাগে তাদের। তাতেই তীব্রতা এত বেশি ছিল যে, মোটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় তিন জনই।

আরও পড়ুন: Rampurhat Fire: তাড়াহুড়োয় আলো নেভাতে ভুলে গিয়েছেন অনেকে, অন্যত্র রাত কাটাচ্ছেন কেউ কেউ, বগটুই এখনও শুনশান

ভরদুপুরে আচমকা এই দুর্ঘটনায় শোরগোল পড়ে যায় এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসেন আশেপাশের মানুষ। পুলিশকে খবর দেন তাঁরা। এর পর কোতুলপুর থানার পুলিস এবং স্থানীয়রা মেলে ধরাধরি করে তিন জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। সকলকে গোগড়া প্রাথমিক শিক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে দুর্ঘটনার কবলে পড়া তিন জনের মধ্যে দু’জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

ট্র্যাক্টরের চালক পলাতক

পুলিশ জানিয়েছে, তৃতীয় জন মাথায় গুরুতর আঘাত পেয়েছে। তাকে আরামবাগ মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে সে।

নিহত দুই ছাত্রকে সমীর পাল এবং রাহুল পাল নামে শনাক্ত করা গিয়েছে। আহত ছাত্রের নাম সুকান্ত নন্দী। তাদের সকলের বাড়িই কোতুলপুর গ্রামে। কোতুলপুর হাই স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত প্রত্যেকেই। এ দিন স্কুল থেকেই মোটর সাইকেলে চেপে ফিরছিল। সেই সময়ই রাস্তার উপর ঘটে যায় মারাত্মক এই দুর্ঘটনা। ঘাতক ট্র্যাক্টরটিকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ।  কিন্তু দুর্ঘটনার পরই ঘটনাস্থল থেকে চম্পট দেন ট্র্যাক্টরের চালক। ট্র্যাক্টরটির মালিকের সন্ধান করছে পুলিশ। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget