এক্সপ্লোর

Bankura News: খনির বিস্ফোরণে ফাটল বাড়িতে, পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ

Bankura News: এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ফাটল ধরে ধরে এমন হয়ে গিয়েছে যে, বাড়িগুলি বসবাসের উপযুক্তই নেই। বিষয়টি নিয়ে জেলাশাসক থেকে স্থানীয় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন।

প্রসূন চক্রবর্তী, বাঁকুড়া:  ফের বিক্ষোভে তপ্ত বাঁকুড়ার খনি অঞ্চল। বড়জোড়ার ট্রান্স দামোটর কয়লাখনির (Trans Damodar Coal Mine) বিরুদ্ধে ফুঁসছেন জমাদার গ্রামের বাসিন্দারা। শুক্রবার সংস্থার দফতেরর সামনে বিক্ষোভ দেখান সকলে। তাঁদের অভিযোগ, কয়লা উত্তোলনের জন্য উচ্চক্ষমতা সম্পন্ন বিস্ফোরণ ঘটানো হয় খনিতে (Blast at Coal Mine)। তাতে এলাকার সব বাড়িতে ফাটল দেখা দিয়েছে। তাই কর্তৃপক্ষ পুনর্বাসনের (Rehabilitation) ব্যবস্থা না করলে বিক্ষোভ থেকে সরবেন না তাঁরা।

সংবাদমাধ্যমেও ক্ষোভ উগরে দেন বিক্ষোভকারীরা। জানান, ২০১১ সালে জমাদার গ্রামে কোলিয়ারি চালু হয়। ২০১৪ সালে তা বন্ধ হয়ে গেলেও, ফের ২০১৯ সালে কোলিয়ারি চালু করা হয়। তীব্র বিস্ফোরণ ঘটিয়ে সেখান থেকে কয়লা উত্তোলন করা হয়। তাতে জমাদার গ্রাম জুড়ে প্রায় সব বাড়িতেই ফাটল দেখা দিয়েছে। বার বার স্থানীয় প্রশাসনকে জানিয়েও কেনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

আরও পড়ুন: Banking: ব্যাঙ্ক পরিষেবায় কোভিডের ধাক্কা, কেন্দ্রীয় অর্থমন্ত্রী-মুখ্যমন্ত্রীকে চিঠি

এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ফাটল ধরে ধরে এমন হয়ে গিয়েছে যে, বাড়িগুলি বসবাসের উপযুক্তই নেই। বিষয়টি নিয়ে জেলাশাসক থেকে স্থানীয় প্রশাসনের দরজায় দরজায় ঘুরেছেন। কিন্তু কেউ সমস্যা সমাধানের গরজ দেখাননি। তাই এলাকার বাসিন্দাদের উপযুক্ত পুনর্বাসনের ব্যবস্থা না হওয়া পর্যন্ত এলাকায় কোলিয়ারির কাজ চালু হতে দেওয়া য়াবে না বলে জানিয়েছেন বিক্ষোবকারীরা।কর্তৃপক্ষ সমঝোতায় এলে তবেই সেখান থেকে সরবেন বলে জানিয়েছেন।

এ নিয়ে বাঁকুড়া সদরের মহকুমাশাসক সুশান্তকুমার ভক্তের সঙ্গে যোগাযোগ করে এবিপি আনন্দ। তিনি বলেন, ‘‘এ নিয়ে আলোচনা চলছে। অনেক দাবি রয়েছে এলাকাবাসীর। এর মধ্যে পুনর্বাসনকে আপাতত প্রাধান্য দেওয়া হচ্ছে।’’ খুব শীঘ্র সমানে পৌঁছনো সম্ভব হবে বলে জানান তিনি।

শুধু বাঁকুড়াই নয়, এর আগে অণ্ডালের কোলিয়ারি সংলগ্ন বাসিন্দারা এমন সমস্যার মুখোমুখি হন। গত বছর দুর্গাপুজোর সময় সেখানে আচমকা ধস নামে। তাতে একাধিক বাড়ি ভেঙে পড়ে। ফাটল দেখা দেয় বিভিন্ন বাড়িতে।

সেরা শিরোনাম

Kolkata Fire Incident: বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
বন্ধ গোডাউনে লেলিহান শিখা, শাটার ভাঙতেই বিধ্বংসী আগুন উল্টোডাঙায়, “..পিছনে বস্তি আছে, আমরা প্রথম থেকে বলে যাচ্ছি”, ভয়ে কাঁপছে স্থানীয়রা
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget