এক্সপ্লোর

Bankura: নিহত তৃণমূল কর্মীদের উদ্দেশে তর্পণ, মহালয়ার রাজনৈতিক তরজায় বিজেপি-তৃণমূল

বাঁকুড়ায় একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল ও বিজেপি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: মহালয়ার তর্পণ ঘিরেও রাজনৈতিক তরজা। বাঁকুড়ায় একে অন্যের বিরুদ্ধে আক্রমণ শানাল তৃণমূল ও বিজেপি। এদিন মহালয়া উপলক্ষে রাজ্যে ভোট পরবর্তী অশান্তির ঘটনায় নিহত তৃণমূল কর্মীদের উদ্দেশে দ্বারকেশ্বরের ঘাটে তর্পণ করেন বাঁকুড়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্যামল সাঁতরা। এই নিয়ে কটাক্ষ করেছে বিজেপি। সামনে পুরভোট, তাই মহালয়ার তর্পণ নিয়েও রাজনীতি করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তৃণমূল, দাবি গেরুয়া শিবিরের। 

এদিকে, আজ মহালয়া অর্থাৎ পিতৃপক্ষের অবসান৷  আগমনীর গানে অতীতকে স্মরণ করে মায়ের অপেক্ষা৷ বাবুঘাট থেকে বাগবাজার ঘাটে পিতৃপুরুষের উদ্দেশে তর্পণ৷ গঙ্গার ঘাটে কড়া নিরাপত্তা। তৎপর কলকাতা পুলিশ ও রিভার ট্রাফিক পুলিশ। শাস্ত্রমতে দেবীপক্ষের আগের কৃষ্ণা প্রতিপদে মর্ত্যধামে নেমে আসেন পিতৃপুরুষরা৷ অপেক্ষা করেন উত্তরসূরীদের কাছ থেকে জল পাওয়ার৷ মহালয়ার দিন অমাবস্যায় তাঁদের উদ্দেশ্যে জলদানই তর্পণ৷

অন্যদিকে, মহালয়ার দিন কুমারটুলি সর্বজনীনের চক্ষুদান পর্ব সম্পন্ন হল। একদিকে মায়ের চক্ষুদান, আরেকদিকে মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার। শারদোত্সবের আনন্দে মিশে রইল অভিনব ভাবনা। মহালয়ার সকালে টালা প্রত্যয়ের চক্ষুদান সম্পন্ন হয়। ৯৬ বছরে পা দিল এই পুজো। এবারে টালা প্রত্যয়ের বিষয় ভাবনা, নির্বাধ। 

মহালয়ার সকালে নিউ আলিপুরে আবার মঙ্গলযাত্রা হয়। এদিন স্থানীয় চণ্ডী মন্দির থেকে কলস নিয়ে শুরু হয় বর্ণময় পদযাত্রা। মহালয়া উপলক্ষে কলস স্থাপন করা হয়। পদযাত্রায় অংশ নেন কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তারক সিং ও ১১৬ ও ১১৭ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর।

সেরা শিরোনাম

Abhishek Banerjee P.A: মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
মাটি 'চুরি', জমি 'দুর্নীতি'র পর মাছের আড়তেও তোলাবাজি! অভিষেকের আপ্ত সহায়ক সুমিতকে পুলিশ হেফাজতের নির্দেশ
Suvendu Adhikari: 'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
'ভূতুড়ে' আবাস! নভেম্বরের এই তারিখের মধ্যে ফেরত দিতে হবে আবাস যোজনার টাকা, নইলে জেল? কীভাবে দুর্নীতি হয়েছে?
Prasun Banerjee : NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
NCPI ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে ফিরতে পারেন এই সাংসদ ? শুরু জল্পনা...
West Bengal News LIVE: বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক কুণালের, কী বার্তা দিলেন বিমান-সুজন-শুভঙ্করদের ?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget