এক্সপ্লোর

Bankura: বাঁকুড়ায় বিয়ের অনুষ্ঠানেও উঠল এবার তিলোত্তমার বিচারের দাবি

Bankura News: বিচারের দাবিতে একসঙ্গে লাগাতার আন্দোলনে থাকার পাশাপাশি রীতিমত পোস্টার দিয়ে অন্যদের স্মরণ করিয়ে দিলেন তিলোত্তমার বিচার এখনো বাকি। 

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: আর জি করে (RG Kar) ঘটনার পর প্রায় চার মাস কেটে গিয়েছে। এখনও বিচার মেলেনি। তারিখের পর তারিখ কোর্টে শুনানি চলছে। মাঝে মাঝে শুনানি পিছিয়েও যাচ্ছে। আদৌ নির্যাতিতা তরুণী কি বিচার পাবেন? সাধারণ মানুষের রাত দখল, পথে নেমে আন্দোলনে সামিল হওয়া সব কিছুর পরও বারবার এই প্রশ্ন নাড়া দিয়ে উঠছে। এবার আর জি করে নির্যাতিতা তরুণীর বিচারের দাবি উঠল বিয়ের অনুষ্ঠানেও। বাঁকুড়ায় পেশায় চিকিৎসক অয়ন মিদ্যা ও শিক্ষিকা ঊষসী কর নিজেদের বিয়েতে স্মরণ করলেন তিলোত্তমাকে। বিচারের দাবিতে একসঙ্গে লাগাতার আন্দোলনে থাকার পাশাপাশি রীতিমত পোস্টার দিয়ে অন্যদের স্মরণ করিয়ে দিলেন তিলোত্তমার বিচার এখনো বাকি। 

তিলোত্তমার বিচারের দাবিতে বিভিন্ন সময় রাস্তায় নেমে আন্দোলনে দেখা গেছে পেশায় চিকিৎসক অয়ন মিদ্যাকে। শুধু বাঁকুড়ায় নয়, যেখানেই এই ইস্যুতে আন্দোলন হয়েছে সেখানেই হাজির থাকার চেষ্টা করেছেন তিনি। নিজের মত করে আন্দোলনে থাকার চেষ্টা করেছেন ঊষসী করও। চার হাত সম্প্রতি এক হয়েছে। আর নিজেদের জীবনের বিশেষ দিনেও তিলোত্তমার বিচারের দাবি তুলেছেন অভিনবভাবে। তিলোত্তমার প্রতীকী ছবি রাখা হয়েছে বিয়ের মণ্ডপে। বৌভাতের অনুষ্ঠানে পরিবারের প্রয়াতদের পাশাপাশি স্থান পেয়েছেন তিলোত্তমাও।

এদিকে, আর জি করের নৃশংস ঘটনায় গ্রেফতার হওয়া সঞ্জয় রাইয়ের মুখে মুখে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার বিনীত গোয়েলের নাম ওঠা মাত্রই গত ১২ নভেম্বর শুনানির আগে বদলে গিয়েছিল ছবিটা। সঞ্জয় যাতে বাইরে কিছু বলতে না পারে তা নিশ্চিত করতে, তাকে ঘিরে বেনজির নিরাপত্তার দেওয়াল তুলে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার পুলিশ আরও একধাপ এগিয়ে আরও কড়া ব্যবস্থা নিল। এবার সঞ্জয়কে আদালতে ঢোকানোর সময়ই পুলিশকর্মীরা সবাই মিলে গাড়ি বাজাতে শুরু করে। সজোরে তালি মারা হয় পুলিশ ভ্যানের গায়ে। সেই সঙ্গে উচ্চস্বরে বাজানো শুরু হয় হর্ন। এর জেরে কান পাতা দায় হয়। আসলে সঞ্জয়ের চ্যাঁচামেচি যাতে কোনওভাবেই উপস্থিত মানুষজনের কানে না পৌঁছায় তাই এই ব্যবস্থা। 

বিনীত গোয়েলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগের পরই, আর জি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে আদালতে ওঠানোর সময় বেনজির নিরাপত্তায় ঘিরে ফেলেন পুলিশকর্মীরা। ৪ নভেম্বর, আর জি কর ধর্ষণ, খুনের মামলায় চার্জ গঠনের দিন, প্রিজন ভ্যান থেকে প্রথমবার মুখ খোলে সে। তারপর আরও একধাপ এগিয়ে, চক্রান্তের অভিযোগ প্রসঙ্গে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম নেয় সঞ্জয়। এরপরই সঞ্জয়কে আর আদালতের বাইরে মুখ খোলার সুযোগ দেওয়া হয়নি।

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget