এক্সপ্লোর

Bankura News: দামোদর নদের চরে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্য়বহৃত শেল, চাঞ্চল্য সোনামুখীতে

Second world war Shell: বাঁকুড়া জেলার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায় দামোদর নদের চর থেকে উদ্ধার হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত শেল। বিষয়টি কেন্দ্র কর উত্তেজনা ছড়িয়েছে।

তুহিন অধিকারী, সোনামুখী: দামোদরে নদে (Damodar river) জল শুকিয়ে বা কমে গেলে অনেক ধরনের পুরনো দিনের জিনিসপত্রের সন্ধান মেলে। কখন তা প্রাচীনকালের কোনও মূর্তি হয় বা কখনও অতীতে ব্যবহৃত দৈনন্দিন সরঞ্জামের কিছু কিছু নমুনা পাওয়া যায়। বিশেষজ্ঞদের মতে, এই জিনিসগুলি দামোদরের পাড়ে গড়ে ওঠা একসময়ের সভ্যতার নিদর্শন। এবার দামোদরের চরে একটি ধাতব বস্তু উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া (Bankura) জেলার সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন এলাকায়। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, ওই ধাতব বস্তুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে (Second world war) ব্যবহৃত শেল। জিনিসটি উদ্ধারের পরে দুর্ঘটনার আশঙ্কায় শেলের চারিদিক ঘিরে সেনা বাহিনীকে খবর দিল স্থানীয় সোনামুখী থানার পুলিশ।

আরও পড়ুন: Weather Update: আকাশ ছেয়েছে কালো মেঘে, দক্ষিণবঙ্গের ৬ জেলায় ভারী বর্ষণের আশঙ্কা, হলুদ সতর্কতা..

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর কয়েক আগে দামোদর নদের চরে সিলিন্ডার আকৃতির একটি ধাতব বস্তুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল বাঁকুড়ার পাত্রসায়ের থানা এলাকায়। সেবার সেনাবাহিনীকে খবর দেওয়া হলে সেনা কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বস্তুটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্য়বহৃত শেল হিসেবে চিহ্নিত করে তা নিস্ক্রিয় করে। এবার সেই একই ধরনের ধাতব বস্তু মিলল সোনামুখী থানার মনুই গ্রাম সংলগ্ন দামোদরের চরে। জানা গেছে, এদিন স্থানীয় মানুষরা দামোদর নদের চর থেকে মাছ ধরতে গিয়ে বালির নিচে চাপা থাকা ওই ধাতব বস্তুটিকে দেখতে পান।

এরপরই স্থানীয়রাই প্রথম ধাতব বস্তুটিকে নদীর তীরবর্তী এলাকায় নিয়ে আসেন। ধাতব বস্তু উদ্ধারের থা এলাকায় ছড়িয়ে পড়তেই অসংখ্য কৌতূহলী মানুষ ভিড় জমাতে শুরু করেন। পরে স্থানীয় সূত্রে খবর পেয়ে সোনামুখী থানার পুলিশ ঘটনাস্থ পৌঁছায়। দুর্ঘটনার আশঙ্কায় তড়িঘড়ি বস্তুটির খবর দেওয়া হয় সেনাবাহিনীকে। 

প্রসঙ্গত উল্লেখ্য, দামোদর নদের জল কমে গেলে নদ তীরবর্তী এলাকায় চরের মধ্যে বিভিন্ন ধরনের প্রাচীন যুগের নানা সামগ্র উদ্ধার হয়। তার মধ্যে কিছু অংশ পৌঁছন প্রত্নতাত্ত্বিক দফতরে বাকিগুলি গ্রামবাসীরা অনেকেই উদ্ধার হওয়া মালপত্র নিজেদের কাছে লুকিয়ে রাখেন। পুলিশ ও প্রশাসনের তরফে মাঝে মধ্যে অভিযোগ চালিয়ে সেগুলি উদ্ধারও করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Heatwave News : শুধু জুনেই বিশ্বজুড়ে ৫০০ কোটি মানুষ অসহনীয় তাপমাত্রার শিকার, ভয়াবহ ভবিষ্যতের কথা শোনাল গবেষণা

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede: চোরবাগানে বিপর্যয়ের পর এবার আরও সতর্ক কলকাতা পুলিশ, জারি একগুচ্ছ নির্দেশিকা
Chorbagan Stampede : 'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?
'এতজনের অকালপ্রয়াণ...', চোরবাগান ঘটনা নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, কী জানালেন ?

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget