এক্সপ্লোর

Bankura News: এবার বাঁকুড়ায় ডায়রিয়ার প্রকোপ, দুদিনে আক্রান্ত ৫০

West Bengal News: ওন্দায় ডায়রিয়ার প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজার পুকুর বাউরিপাড়ার ঘটনা।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ওন্দায় বাড়ছে ডায়রিয়ার (Diarrhea) প্রকোপ। বাড়ছে আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন ৫০ জন। যার মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। গ্রাম জুড়ে আতঙ্ক।

এবার ডায়রিয়া নিয়ে আতঙ্ক: ওন্দায় ডায়রিয়ার প্রকোপে হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের রাজার পুকুর বাউরিপাড়ার ঘটনা। বমি, পেটখারাপ উপসর্গ নিয়ে প্রায় ৫০ জন আক্রান্ত। হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই। জল থেকেই এই সংক্রমণ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় বাড়ি বাড়ি ওষুধ সরবরাহ করা হচ্ছে। এলাকায় ব্লিচিং ছড়ানোর পাশাপাশি জলের নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য দফতর ও স্থানীয় পঞ্চায়েত। 

মঙ্গলবার থেকে বাঁকুড়ার ওন্দা ব্লকের লোদনা গ্রাম পঞ্চায়েতের  রাজারপুকুর বাউরিপাড়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। মঙ্গলবার সন্ধে থেকেই একের পর এক আক্রান্তদের নিয়ে যাওয়া হয় ওন্দা সুপার স্পেশালিটি হাসপাতালে। কয়েকজনকে আবার সেখান থেকে বাঁকুড়া মেডিক্যাল কলেজেও নিয়ে যাওয়া হয়েছে বেশ কয়েকজনকে। বুধবার সকাল থেকেই একই ছবি ওই পাড়ায়। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্য়া। জানা গেছে গত দুদিনে প্রায় ৫০ জন আক্রান্ত হয়েছেন। ওন্দা সুপার স্পেশালিটিতে ভর্তি আছেন প্রায় ২০ জন। মেডিক্যালে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৪ থেকে ৫ জনকে। হঠাৎ করে পুরো বাউরিপাড়াজুড়ে ডায়রিয়ার প্রকোপে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে। বিশেষ করে শিশুদের আক্রান্তের সংখ্য়া তুলনায় বেশি হওয়ায়। গ্রামের মানুষের মধ্যে ভয় ধরেছে। জলের থেকেই এই সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। ডায়রিয়ার প্রকোপের খবর পেতেই এলাকায় পৌঁছায় স্বাস্থ্য দফতর এবং স্থানীয় পঞ্চায়েত। পুকুর ও পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছে এলাকাজুড়ে। ছড়ানো হচ্ছে ব্লিচিং এবং চুন।  

বর্ষা বাড়তেই মাথাচাড়া দিচ্ছে ডেঙ্গি। একমাসে রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত ৮৩৩ জন। ২৪ জুলাই পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৬১ জন। সবথেকে বেশি আক্রান্ত মালদায়, ৩১৩ জন। উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩০৫ জন। মুর্শিদাবাদে মোট আক্রান্ত ২৫৭ জন, হুগলিতে ১৯৯ জন। পঞ্চম স্থানে কলকাতা, ডেঙ্গিতে আক্রান্ত ১৯২ জন। 
গতবছর রাজ্যে ১২ বছরের রেকর্ড ভেঙে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৭ হাজার। এই বছরও কি পরিস্থিতি সেই দিকেই যাবে? চিন্তায় স্বাস্থ্য দফতর। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Cyber Fraud:মোবাইল আপডেট করার নামে ফোন, লিঙ্ক ক্লিক করতেই গায়েব লক্ষ লক্ষ টাকা

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget