এক্সপ্লোর

Onda News: ওন্দায় বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ, শোনা গেল ‘মানুষ ঠকানো বিধায়ক দূর হটো’ স্লোগান, ভিডিও ভাইরাল

Bankura BJP MLA: অমরনাথ যদিও গোটা বিষয়টিকেই তৃণমূলের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: এলাকার উন্নয়ন নিয়ে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলে। কিন্তু বিক্ষোভের মুখে পড়ে কার্যত নাস্তানাবুদ হতে হল ওন্দার (Onda News) বিজেপি (BJP) বিধায়ককে (BJP MLA)। তাঁকে ঘিরে ধরে ‘চোর, চোর’ স্লোগান দিতে দেখা গেল স্থানীয় মানুষজনকে। দাবি উঠল তাঁর পদত্যাগেরও। এলাকার মানুষের অভিযোগ, ক্ষমতায় আসার পর থেকে লোক ঠকানো ছাড়া কিছুই করেননি ওই বিধায়ক। 

শুক্রবার বাঁকুড়ার (Bankura News) ওন্দার কল্যানী এলাকায় জনসংযোগ কর্মসূচিতে যোগ দিতে যান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। এলাকার উন্নয়ন নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলাই ছিল উদ্দেশ্য। কিন্তু তিনি পৌঁছতেই পরিস্থিতি অন্য দিকে বাঁক নেয়। তাঁকে গিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। 

ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই ওই বিক্ষোভের ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। তাতে দেখা গিয়েছে, বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। স্লোগান দিচ্ছেন, ‘‘কোনও কাজ করোনি তুমি, দূর হটো’, ‘অকর্মণ্য বিধায়ক এমএলএ তুমি দূর হটো’, ‘মানুষ ঠকানো এমএলএ তুমি দূর হটো,’ ‘চোর,চোর, চোট্টা, দূর হটো, দূর হটো।’’

বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক যদিও তৃণমূলকে (TMC) কাঠগড়ায় তোলেন। তাঁর দাবি, তৃণমূলের লোকজনের মদতেই গোটা ঘটনা ঘটেছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অশান্তি তৈরি করে। যদিও তৃণমূলে দাবি, ক্ষমতায় এসে কোনও কাজ করেননি অমরনাথ। এলাকার উন্নয়ন থমকে রয়েছে। তাতেই বিধায়ককে নিয়ে জনরোষ তৈরি হয়েছে।

তৃণমূলেরঅভিযোগ, উন্নয়নের দোহাই দিয়ে ক্ষমতায় এসেছিলেন অমরনাথ। কিন্তু তার পর থেকে ১০০ দিনের কাজের টাকা পাননি, এলাকার উন্নয়ন হয়নি, এমনকি ত্রিপল পর্যন্ত জোটেনি। অমরনাথ যদিও গোটা বিষয়টিকেই তৃণমূলের চক্রান্ত বলে উড়িয়ে দিয়েছেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
বীরভূমে টাকা-সোনার পাহাড়, আনা হল ট্রাঙ্ক, টাকা গোনার মেশিন, লাইভ আপডেট
Suvendu Adhikari: প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
প্রসাদী মালা-ধুতি, গুরু পূর্ণিমায় মুখ্যমন্ত্রীকে আর কী দিলেন বেলুড় মঠের মহারাজ?
Murshidabad Pool Car Accident: পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
পড়ুয়াদের পুলকার দুর্ঘটনার পরেই বড় পদক্ষেপ, কর্ণসুবর্ণে তৈরি হচ্ছে লেভেল ক্রসিংয়ের বিকল্প!
West Bengal Live News Update: দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা
দিনে ২ কোটির বেশি আগে যেত দুর্নীতিতে? পুলিশি তল্লাশিতে উদ্ধার ২০ কোটির বেশি টাকা ও ১৫ কেজি সোনা

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget