এক্সপ্লোর

Bankura: ভ্যাকসিন আছে, সিরিঞ্জ নেই! বাঁকুড়ার বহু কেন্দ্রে বন্ধ ভ্যাকসিনেশন

করোনার ঢাল অর্থাৎ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত থাকলেও, নেই ভ্যাকসিন দেওয়ার মতো সিরিঞ্জ!

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: পর্যাপ্ত ভ্যাকসিন থাকলেও, নেই যথেষ্ট পরিমান সিরিঞ্জ। ফলে, বাঁকুড়ার বহু কেন্দ্রে বন্ধ ভ্যাকসিনেশন। নোটিস দিয়ে, সিরিঞ্জের অভাবে ভ্যাকসিনেশন বন্ধ রাখার কথা বলা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা।

কথায় বলে, ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার! এখন, কার্যত সেই অবস্থাই হয়েছে বাঁকুড়া জেলা স্বাস্থ্য দফতরের। করোনার ঢাল অর্থাৎ ভ্যাকসিন পর্যাপ্ত পরিমাণে মজুত থাকলেও, নেই ভ্যাকসিন দেওয়ার মতো সিরিঞ্জ! অন্য জেলাতে যখন, ভ্যাকসিনের আকাল রয়েছে, তখন সিরিঞ্জের অভাবে বাঁকুড়া জেলার বহু সেন্টারেই বন্ধ রয়েছে ভ্যাকসিনেশন!

বাঁকুড়ার কাঞ্চনপুর স্বাস্থ্যকেন্দ্রে রীতিমতো, নোটিস দিয়ে সিরিঞ্জের অভাবে ভ্যাকসিনেশন বন্ধ রাখার কথা বলা হয়েছে। শুধু এখানেই নয়, সিমলাপাল, শালতোড়া, বড়জোড়া-সহ বেশ কয়েকটি ব্লকেই একই অবস্থা। ভ্যাকসিন নিতে এসে, ফিরে যেতে হচ্ছে বহু মানুষকেই।

বাঁকুড়া ২ নম্বর ব্লকের স্বাস্থ্য আধিকারিক দেবজ্যোতি গোস্বামী জানিয়েছেন, 'আমাদের কাছে প্রতিদিন সাত-আটশো মানুষ হয়, এক সপ্তাহ ধরে সিরিঞ্জের অভাব রয়েছে। আমরা বিষয়টি জানিয়েছি। মানুষের যেন অসুবিধে না হয়, তাই নোটিস দেওয়া হয়েছে।'

রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে ইতিমধ্যেই সিরিঞ্জের ব্যবস্থা করা হয়েছে। ফলে, দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশাবাদী জেলা স্বাস্থ্য দফতরের কর্তারা। বাঁকুড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেনের কথায়, রাজ্যকে বলা হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। এখনও কিছু সিরিঞ্জ আছে। তা দিয়ে চলে যাবে। সিরিঞ্জের যোগান ঠিক রাখতে, আগে থেকেই কেন ব্যবস্থা নেওয়া হল না, এই প্রশ্নই তুলছেন জেলার বাসিন্দাদের অনেকেই।

আরও পড়ুন: শারীরিক সম্পর্কের সময়েই শ্বাসরোধ করে ২ প্রেমিকাকে খুন, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন: Arjun Singh News : "তৃণমূলে ঢোকার চেষ্টা করছিলেন, তাই অর্জুনের বিরুদ্ধেই এনআইএ লাগিয়ে দিল", মন্তব্য তৃণমূল বিধায়কের

আরও পড়ুন: টিকাকরণের পর মৃত্যু, শিশুর দেহ নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে বিক্ষোভ পরিবারের

 

সেরা শিরোনাম

Baruipur Violence: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, অভিযুক্ত সন্দেহে গণপিটুনি, মৃত ১, পুলিশের গাড়ি ভাঙচুর, জ্বলল আগুন, উত্তপ্ত বারুইপুর
West Bengal Live Blog: নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
নিখোঁজ নাবালিকার দেহ উদ্ধার! ধর্ষণ করে খুনের অভিযোগে তোলপাড় বারুইপুর
West Bengal News Live Updates: 'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
'সেবাশ্রয়' নিয়ে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR, ডায়মন্ড হারবার থানার পর এবার বিষ্ণুপুর থানার মামলায় FIR পুলিশের
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?

ভিডিও

Suvendu Adhikari: উত্তরবঙ্গে চা শ্রমিকদের উন্নয়নে বিপুল বরাদ্দ, পোস্ট মুখ্যমন্ত্রীর
Baranagar News | 'কোনও তৃণমূল কাউন্সিলরকে বিজেপিতে নেওয়া চলবে না',বরানগরের বিভিন্ন অংশে পড়ল পোস্টার
Debraj Chakraborty: দক্ষিণ দমদমে স্কুলের জমিতে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র
Abhishek Banerjee | অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের পাশাপাশি FIR-এ নাম শামিম আহমেদের | ABP Ananda LIVE
Dilip Ghosh |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sajal Ghosh: 'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
'ওরা আমাদের দলে আসুক, এটা কোনও জায়গায় আমি চাই না', বরানগর 'পোস্টারকাণ্ড'- এ বলছেন বিধায়ক সজল ঘোষ
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
TMC News: রাজ্যের তৃণমূল নেতার দুই হাতে অস্ত্র, ভাইরাল ছবি, যে পদক্ষেপ নেওয়া হল এবার..
Tapas Roy:
"পুজোর আগেই ৫-৬ টা বিনিয়োগ, টাটার সঙ্গে কথাবার্তা হয়েছে", শিল্প ফেরানো নিয়ে মন্ত্রীর গলায় আত্ম-প্রত্যয়ের সুর
Debraj Chakraborty: কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
কীভাবে চলত দেবরাজের দলবলের তোলাবাজির অপারেশন? কী অভিযোগ প্রোমোটারদের?
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Aroop Biswas: মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে ফের বিধাননগর দক্ষিণ থানায় তলব
Dilip Ghosh:
"এতদিন পর্যন্ত সুবিধা ভোগ করেছেন..", নাম না করেই চন্দ্রিমাকে তীব্র কটাক্ষ দিলীপের
Debraj Chakraborty: অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
অভিষেক-ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলারই তদন্ত করবে SIT, এবার ডাক পাচ্ছেন ঘনিষ্ঠরা
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Debraj Chakraborty: স্কুলের জমিতে ব্যাডমিন্টন কেন্দ্র, বেআইনি নির্মাণেও দেবরাজ-যোগ? কী অভিযোগ স্থানীয়দের?
Embed widget