এক্সপ্লোর

Bankura News: 'প্রতিদিন টিফিনেই স্কুল ছুটি..' ! আচমকা স্কুলে হানা জেলা পরিষদের সভাধিপতির

Bankura Zilla Parisad School Controversy: বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই দিয়ে দেওয়া হল ছুটি, কিন্তু কেন ?

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: প্রতিদিনই টিফিনে স্কুল ছুটি দেওয়ার অভিযোগ পেতেই আচমকা স্কুলে হানা দিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি। গিয়ে দেখলেন বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই ছাত্র-ছাত্রীদের ছুটি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে বিদ্যালয় উপস্থিত রয়েছেন দুজন শিক্ষক শিক্ষিকা। তাঁদের সাফাই অতিরিক্ত গরমের কারণে আজ ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে।

'বিদ্যালয়ে মিড ডে মিলের পরেই ছুটি, ছাত্র-ছাত্রীদের পাঠানো হল  বাড়ি..'

বাঁকুড়ার তালডাংরার আসনা জুনিয়র হাইস্কুলে প্রায় প্রতিদিনই মিড ডে মিলের পর ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়ার অভিযোগ তুলছিলেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা। এই অভিযোগের খবর পৌঁছায় বাঁকুড়া জেলার সভাধিপতি অনসূয়া রায়ের কাছে। আজ দুপুরে সেই অভিযোগ খতিয়ে দেখতে আচমকাই বিদ্যালয়ে উপস্থিত হন সভাধিপতি। গিয়ে দেখেন মিড ডে মিল হওয়ার পরেই স্কুল ছুটি হয়ে গিয়েছে।

'স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে-ঘাটে খেলাধুলা করবে এটাই চাইছেন আপনারা'

বিদ্যালয়ে চারজন শিক্ষকের মধ্যে দুজন শিক্ষক উপস্থিত রয়েছেন। তখন তিনি বিদ্যালয় থেকেই তালডাংরার বিডিও ও তালডাংরার এসআইকে বিষয়টি ফোনে জানান। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের ধমকে সুরে বলতে শোনা যায়,' আপনাদের ছেলে মেয়েরা ভাল স্কুলে পড়াশোনা করবে, আর এই গ্রামের ছেলে মেয়েরা স্কুলের সময়ে স্কুলে ক্লাস না করে মাঠে-ঘাটে খেলাধুলা করবে এটাই চাইছেন আপনারা। '

বিডিওকে অভিযোগ

জেলা সভাপতি অনসূয়া রায় বলেন, বেশ কিছুদিন যাবত অভিযোগ আসছিল আসনা জুনিয়র হাই স্কুল টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে। অভিযোগ পেতেই স্কুলে এসে দেখা গেল কোনও ছুটি। দুজন শিক্ষক-শিক্ষিকা বসে রয়েছেন। এভাবে স্কুল চলতে থাকলে এলাকার ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বলে তিনি অভিযোগ করেন। সমস্ত বিষয়টি তিনি বিডিওকে জানিয়েছেন বলে তিনি জানান।

টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার, কী দাবি ?

বিদ্যালয় টিফিনের ছুটি দেওয়ার অভিযোগ অস্বীকার করে শিক্ষিকা দীপান্বিতা দুবের সাফাই, আজ সকাল থেকে বিদ্যুৎ পরিষেবা বন্ধ ছিল বিদ্যালয়ে। তাই অতিরিক্ত গরমের কারণে মিড ডে মিলের পর ছাত্র-ছাত্রীদের ছুটি দেওয়া হয়েছে। প্রতিদিনই টিফিনের পর বিদ্যালয় ছুটি দেওয়ার অভিযোগ ঠিক নয় বলে তিনি জানান।  

আরও পড়ুন, নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
GKSS Poll: দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
দিল্লির সঙ্গে সমঝোতা, তাই গ্রেফতার নন অভিষেক? কী বলছেন সাধারণ মানুষ?
West Bengal News Live: বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP-র
বইপাড়ায় বই নিয়ে ধুন্ধুমার, SFI-এর পাল্টা বুকস্টল দেওয়ার চেষ্টা ABVP-র, বিমান বসু যেতেই গো ব্যাক স্লোগান ABVP'র
Calcutta Medical College: ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা
ইন্টার্নদের হাতে ঘেরাও অধ্যক্ষ, বিক্ষোভের মাঝেই ABVP পরিচয়ে কলকাতা মেডিক্যালে ইট-বাঁশ নিয়ে চড়াও বহিরাগতরা

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget