এক্সপ্লোর

TMC Leader Arrested : কাশ্মীর পালিয়েছিলেন, হাওড়া স্টেশন থেকে গ্রেফতার TMC কাউন্সিলর

TMC News: ভোটের ফল ঘোষণার পরপরই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকার মানুষজন।

সমীরণ পাল, টিটাগড় : হাওড়া স্টেশন থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার ব্যারাকপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। ওই কাউন্সিলর নৌশাদ আলমকে গ্রেফতার করেছে টিটাগড় থানার পুলিশ। খবর পেয়ে হাওড়া স্টেশনে পৌঁছায় টিটাগড় থানার পুলিশ । ভোটের ফল ঘোষণার পরপরই তাঁর বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন এলাকার মানুষজন। তাঁর বিরুদ্ধে তোলাবাজির একাধিক অভিযোগ রয়েছে। সেইমতো তদন্ত শুরু করে টিটাগড় থানার পুলিশ। তদন্তের কথা জানতে পেরে কাশ্মীরে পালিয়ে গিয়েছিলেন নৌশাদ আলম। পুলিশের কাছে খবর আসে নৌশাদ  ফিরছেন। সেইমতো খবর পেয়ে হাওড়া স্টেশন থেকেই তাঁকে আটক করা হয়। পরে তোলাবাজির অভিযোগে তাঁকে গ্রেফতার করে পুলিশ। 

রাজ্যে পালাবদলের পর তৃণমূলের একের পর এক নেতা, জনপ্রতিনিধি গ্রেফতার হচ্ছেন। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। উঠছে চোর স্লোগান, ধৃত নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়ছে ক্ষুব্ধ জনতা। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পরেই সামনে আসছে তৃণমূলের নেতা থেকে জনপ্রতিনিধিদের কীর্তি ! কাটমানি, তোলাবাজি, হুমকি-হুঁশিয়ারি, সন্ত্রাস-সহ একাধিক অভিযোগে, এখনও পর্যন্ত কলকাতা পুরসভারই ৭ জন কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও বলেছেন, "১ মাসের মধ্যে একাধিক কাজ করেছে সরকার। চোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হচ্ছে।"

একের পর এক তৃণমূল কাউন্সিলরের গ্রেফতারির পরেই ধৃতদের ঘিরে দীর্ঘদিন ধরে জমে থাকা সাধারণ মানুষের ক্ষোভ আছড়ে পড়ছে। যেমন শনিবার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করে পুলিশ। তারপরেই ক্ষোভ উগরে দেন স্থানীয়রা। 

৩৯ নম্বর ওয়ার্ডের ধৃত তৃণমূল কাউন্সিলর মহম্মদ জসিমউদ্দিনের বাড়ির সামনে ডিম হাতে অপেক্ষা করতে দেখা যায় সাধারণ মানুষকে। তোলাবাজির অভিযোগে ২৩ মে গ্রেফতার করা হয় ১২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও ১৬ নম্বর বরোর চেয়ারম্যান সুদীপ পোল্লেকে। ধৃত তৃণমূল কাউন্সিলরকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওঠে চোর চোর স্লোগান। দেখানো হয় জুতো। দোসরা জুন তৃণমূল কাউন্সিলর সচিন সিংকে গ্রেফতার করে পুলিশ। তারপরে তাঁর নারকেলডাঙার বাড়ির সামনে চলে বিক্ষোভ।

পরের দিনই গড়ফায় তোলাবাজি ও খুনের হুমকির অভিযোগে পুলিশের জালে ধরা পড়েন তৃণমূল কাউন্সিলর অরিজিৎ দাস ঠাকুর ওরফে রানা। তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়েন স্থানীয়রা। তেসরা জুন, তোলাবাজি সহ একাধিক অভিযোগে ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মহেশ শর্মা গ্রেফতারির পরে ধৃতকে কোর্টে তোলার সময় আদালত চত্বরে ওঠে চোর স্লোগান।

 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
Rachana Banerjee: তৃণমূল জিতলে তৃণমূলেই থাকতাম, চাঞ্চল্যকর মন্তব্য রচনার, 'সুযোগসন্ধানী ভদ্রমহিলা' কটাক্ষ কল্যাণের
News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Tulu Mondal: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Advertisement

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget