এক্সপ্লোর

Basirhat News: পাশে নেই প্রিয়জন, না আছে কাগজপত্র, SIR আতঙ্ক বসিরহাটের বৃদ্ধাশ্রমে, শুরু রাজনৈতিক প্রতিযোগিতা

Basirhat Old Age Home SIR Fear: ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, যা SIR নামে পরিচিত।

সমীরণ পাল, বসিরহাট: SIR নিয়ে উদ্বেগে বসিরহাটের একটি বৃদ্ধাশ্রমের আবাসিকরা। কোথায় পাবেন প্রয়োজনীয় নথি, সেই নিয়ে দুশ্চিন্তায় তাঁরা। বেশ কয়েক জনের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছলেও, সেই ফর্ম হাতে পাবেন কী করে, তা জমাই বা পড়বে কী করে, সেই নিয়ে আতান্তরে পড়েছেন বৃদ্ধাশ্রমের আবাসিকরা। পুরসভার তরফে আশ্বস্ত করা হলেও, ভয় কাটছে না। আর এই অবস্থায় আবাসিকদের বৃদ্ধ-বৃদ্ধাদের ভরসা জোগাতে কার্যত শুরু হয়ে গেছে রাজনীতির প্রতিযোগিতা। তৃণমূল বলছে, তারা সব ব্যবস্থা করে দেবে। একই সুর স্থানীয় বিজেপি নেতৃত্বের গলাতেও। (Basirhat Old Age Home SIR Fear)

২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন, তার  আগে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া, যা SIR নামে পরিচিত। এই SIR- নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ দেখা যাচ্ছে। বসিরহাটের ‘আপন আলয়’ বৃদ্ধাশ্রমের আবাসিক বলরাম দাস বলেন, “সবাই তো অসুস্থ। আমি নড়তে পারি না, চলতে পারি না। কী করে ফর্ম ফিলআপ করব, চিন্তা হচ্ছে।” বৃদ্ধাশ্রমের আর এক আবাসিক মীরা মিত্রের কাছে নথিপত্র আছে কি না জানতে চাইলে, তিনি জানান, কিছু নেই তাঁর কাছে। (Basirhat News)


Basirhat News: পাশে নেই প্রিয়জন, না আছে কাগজপত্র, SIR আতঙ্ক বসিরহাটের বৃদ্ধাশ্রমে, শুরু রাজনৈতিক প্রতিযোগিতা

জীবনের সায়াহ্নে ওই বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে অনেকেরই। কারও ছেলেমেয়েই নেই.। কেউ আবার জানিয়েছেন, কাছের মানুষ খোঁজই নেয় না। ঘর-বাড়ি ছাড়া এই মানুষগুলির মনেও এখন আশঙ্কার মেঘ জমেছে SIR নিয়ে। বৃদ্ধাশ্রমের আবাসিক আঙুরবালা সরকারও জানান, তাঁর কাছে আধার, ভোটার, কোনও নথিপত্র নেই। জামাইয়ের কাছে সব রাখা আছে। এখনও পর্যন্ত SIR-এর ফর্ম ফিলআপ করার কথা কেউ বলেনি বলে জানান তিনি। 

এই আবাসিকদের কারও বাড়ি ছিল বর্ধমানে, কারও আবার দক্ষিণ দিনাজপুরে। এখন আশ্রয় হয়েছে ভিন্ জেলার এই বৃদ্ধাশ্রম। SIR সংক্রান্ত প্রক্রিয়ায় নথি প্রয়োজন হলে কীভাবে জোগাড় করবেন সেসব তা ভেবে কিনারা করতে পারছেন না কেউ। আবাসিক বলরাম দাস বলেন, “আমার স্থায়ী ঠিকানায় আমি থাকি না। পাঁচ বছর ধরে এখানেই আছি। চিন্তায় আছি।” 

একসময় নার্সের কাজ করা মীনা সর্বাধিকারী নামের এক বৃদ্ধা আবার দুশ্চিন্তায় ভুগছেন এই বয়সে না তাঁকে দেশছাড়া হতে হয়। তাঁর কাছেও কোনও নথি নেই। বৃদ্ধাশ্রমের কর্ণধার চৈতালি হালদার জানিয়েছেন, কারও বারি বসিরহাটে, কারও বর্ধমানে, কারও দিনাজপুরে। কারও সেরকম নথিপত্র নেই। আধার, ভোটার কার্ডও নেই অনেকের। তাই কী হবে ভেবে আতঙ্কে রয়েছেন।


Basirhat News: পাশে নেই প্রিয়জন, না আছে কাগজপত্র, SIR আতঙ্ক বসিরহাটের বৃদ্ধাশ্রমে, শুরু রাজনৈতিক প্রতিযোগিতা

আর এই প্রেক্ষাপটে বৃদ্ধাশ্রমের এই বৃদ্ধ-বৃদ্ধাদের ভরসা জোগাতে কার্যত শুরু হয়ে গেছে রাজনীতির প্রতিযোগিতা। বসিরহাটে তৃণমূলের সাংগঠনিক জেলা কো-অর্ডিনেটর বাদল মিত্র বলেন, “যদি কোনও জায়গায় সমস্যা হয়, আমরা সঙ্গে থেকে বৈধ ভোটার তালিকা থেকে যাতে নাম বাদ না যায়, তার জন্য সদা সচেষ্ট থাকব।”

অন্য দিকে, বিজেপি-র বসিরহাট সাংগঠনিক জেলা সহ-সভাপতি রাজেন্দ্রনাথ সাহা বলেন, “তৃণমূল এই যে নোংরা রাজনীতি খেলছে SIR নিয়ে, মানুষ আগামী দিনে এর জবাব দেবে। তৃণমূলের কাছে ফর্ম ফিলআপ করবেন না। আমরা ভারতীয় জনতা পার্টি, কোনও সমস্যা হলে আপনাদের পাশে গিয়ে দাঁড়াব।”

একে অশক্ত শরীর, তার ওপর এই বয়সে মাথায় চেপে বসছে নতুন উদ্বেগ। অনিশ্চিত ভবিষ্যতের এই মেঘ কাটবে কীভাবে? চিন্তায় বৃদ্ধাশ্রমের আবাসিকরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget