এক্সপ্লোর

Alipurduar: ঘুম পাড়ানি গুলিতে কাবু ভালুক, আলিপুরদুয়ারের চা বাগানে কাটল আতঙ্ক

Alipurduar News: বন দফতরের দুই কুনকি হাতি মমতাজ এবং জোনাকির পিঠে চড়ে কালকুট নদীর পার্শ্ববর্তী চা বাগানের মাঝে তল্লাশি চালায়। ভালুকটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করা হয় বলে খবর বন দফতর সূত্রে।

অরিন্দম সেন, আলিপুরদুয়ার: চা বাগানে ভালুকের (Bear) দাপট। আলিপুরদুয়ারের (Alipurduar) মাঝেরডাবরি চা বাগানে আতঙ্ক ছড়াচ্ছিল একটি ভালুক। বক্সা বন দফতরের কর্মীরা ভালুকের হানা থেকে বাঁচতে বাগানের ১৩-ডি কম্পার্টমেন্ট ঘিরে রাখে।

বন দফতরের দুই কুনকি হাতি মমতাজ এবং জোনাকির পিঠে চড়ে কালকুট নদীর পার্শ্ববর্তী চা বাগানের মাঝে তল্লাশি চালাচ্ছিল বন দফতর। ভালুকটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে ট্র্যাঙ্কুইলাইজ করার চেষ্টা চালানো হচ্ছে বলে খবর বন দফতর সূত্রে। ভালুকটিকে ধরে রাখতে আনা হয়েছে খাঁচাও। বাগানের এই কম্পার্টমেন্টে কাজ বন্ধ রাখা হয়। পরে ঘুম পাড়ানি গুলি করে ভালুকটিকে কাবু করল বন দফতর। 

আরও পড়ুন: West Burdwan: আতঙ্কের অপর নাম মৌমাছি! দুর্গাপুরে মৌমাছির কামড়ে আক্রান্ত একাধিক

ডুয়ার্সের চা বাগানেও দেখা যায় ভালুক-আতঙ্ক। স্থানীয়দের সতর্ক করতে মাইকে প্রচার শুরু করে বন দফতর। বিশেষ করে শিশুদের নিরাপদে রাখতে চলছে প্রচার। সম্প্রতি ডুয়ার্সের বেশ কয়েকটি চা বাগানে ভালুকের দেখা মেলে। ২৪ নভেম্বর, চালসার মেটেলি চা বাগানে ভালুকের হানায় এক যুবকের মৃত্যু হয়। পরে ভালুকটিকে পিটিয়ে মারে স্থানীয় বাসিন্দারা। ২৭ নভেম্বর, নাগরাকাটার ভগতপুর চা বাগানে ভালুক দেখতে পান শ্রমিকরা। পরে ভালুকটিকে ট্র্যাঙ্কুলাইজ করে কব্জায় আনা হয়। এর পরের দিন, মালবাজারের সোনগাছি চা বাগানে দেখা মেলে ভালুকের। আতঙ্কে কাজ বন্ধ করে দেন চা শ্রমিকরা। এই পরিস্থিতিতে বন দফতরের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন বন্যপ্রেমীরা। বন দফতরের দাবি, ভুটান পাহাড় ও নেওড়া ভ্যালিতে প্রবল শীতের কারণে এইসময় বাসাবদল করে ভালুক। বন দফতরের অনুমান, পাহাড়ে নির্মাণকাজ চলায় বাসা তৈরির জায়গা না পেয়ে এত নীচে লোকালয়ে নেমে আসছে ভালুক। বন দফতরের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কিছুদিন আগে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের ভগতপুর চা-বাগানে ভালুকের আতঙ্ক দেখা যায়। শনিবার সকালে যখন চা-বাগানে কয়েকজন শ্রমিক স্প্রে করার কাজ করছিলেন, ঠিক সেই সময় ভালুকের মুখোমুখি পড়ে যান তাঁরা। ভালুকটি তেড়ে আসতেই তাঁরা স্প্রে-র মেশিনপত্র ফেলে পালিয়ে যান। এরপরেই খবর পেয়ে ঘটনাস্থলে যান খুনিয়া, ডায়না, মাল, বিন্নাগুড়ি, রামসাই, বীরপাড়া সহ বিভিন্ন রেঞ্জের বনকর্মীরা। চলে আসে নাগরাকাটা থানার পুলিশও। গত কয়েকদিন ধরে ওই চা-বাগানে নজরদারি চালাচ্ছিল বন দফতর। শেষপর্যন্ত ভালুকটিকে খুঁজে বের করে ঘুমপাড়ানি গুলি ব্যবহার করে কাবু করতে সক্ষম হয় বন দফতর। দুপুর থেকে চেষ্টা, বনকর্মী থেকে পুলিশের সতর্ক পাহারা। অবশেষে বিকেলে জালবন্দি হয় ভালুক।

সেরা শিরোনাম

Weather Alert: তুমুল ঝড়বৃষ্টি শুরু কলকাতা ও সংলগ্ন এলাকায়, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে, জারি সতর্কতা
তুমুল ঝড়বৃষ্টি শুরু কলকাতা ও সংলগ্ন এলাকায়, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে, জারি সতর্কতা
Annapurna Yojana:
"নারীর ক্ষমতায়ন ও বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে...", অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বললেন মুখ্যসচিব?
West Bengal News Live Updates: কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? কালীঘাট-তৃণমূল না ঋতব্রত-তৃণমূল? আজ ফের ২ পক্ষকে ডাক কমিশনের
CM Suvendu Adhikari On Annapurna Yojana:
"আজকে আমরা দেড় কোটিরও বেশি..", অন্নপূর্ণা যোজনার 'টাকা ট্রান্সফার' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, "আরও যারা বাকি আছেন..", মোদির জন্মদিনে বিশেষ বার্তা

ভিডিও

Kunal Ghosh News | কাকলির ছেলের নালিশ, কুণালকে নোটিস বারাসাত থানার | TMC | ABP Ananda LIVE
BJP Government in Bengal | বদলি-বিল প্রত্যাহারের দাবিতে এবার রাজ্যপালের হস্তক্ষেপ দাবি
Kanchanjungha Express: চলন্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে কীভাবে আচমকা কালো ধোঁয়া?
TMC News | কার হাতে থাকবে তৃণমূলের জোড়াফুল প্রতীক? | Election Commission | ABP Ananda LIVE
Trump Tariffs LIVE | সেনেটের পর এবার আমেরিকার শুল্ক-বিল পাস হাউস অব রিপ্রেজেন্টেটিভে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: দুপুর হতেই ঝড় শুরু কলকাতায়, কালো মেঘে ঢেকেছে আকাশ, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে
Weather Alert: দুপুর হতেই ঝড় শুরু কলকাতায়, কালো মেঘে ঢেকেছে আকাশ, ভারী দুর্যোগের আশঙ্কা জেলা থেকে শহরতলিতে
UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি
UPI চার্জের বিরোধিতা করছেন রাহুল ; চিদাম্বরম সহ ৫ কংগ্রেস সাংসদ করেছেন সমর্থন ? কী বলছে বিজেপি
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক
Food Safety: গোলপার্কে মিষ্টির দোকান গাঙ্গুরাম সুইটস্-এ হানা তদন্তকারীদের, নিমকির সিল করা প্যাকেটে মিলল পাখির পালক
Sumit Roy: সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
সুমিত রায়ের মোবাইল কোথায় ? তন্ন তন্ন করে খুঁজছে পুলিশ, গ্রেফতারের সময় নিজের ফোন সঙ্গে নেননি অভিষেকের PA
TMC News: রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
রেজিনগর উপনির্বাচনের আগে বহরমপুরে জেলা তৃণমূল কার্যালয়ের দখল নিল ঋতব্রত-তৃণমূল
BJP News : তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
তৃণমূল সদস্যদের সমর্থনে পঞ্চায়েত দখল বিজেপির, গঙ্গাজল দিয়ে চলল শুদ্ধকরণ প্রক্রিয়া
Shantanu Sinha Biswas: কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
কলকাতা পুলিশের প্রাক্তন DC শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে মামলা রুজু
Uranium Ore in Medina: গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
গুপ্তধনের সন্ধান পেল সৌদি আরব, ঠিক মদিনার মাটির নীচে, তেল-গ্যাসের পর আরও দড়ি টানাটানি শুরু হওয়ার অপেক্ষা?
Embed widget