এক্সপ্লোর

Bengal SIR Row : মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ, ৮ BLA-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ কমিশনের

West Bengal Voter List Revision : মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ

কলকাতা: মৃতদের নামে SIR-এর ফর্ম দিতে বাধ্য করার অভিযোগ। FIR দায়েরের নির্দেশ নির্বাচন কমিশনের। 'বিভিন্ন দলের BLA-রা মৃতদের নামে ফর্ম দিতে বাধ্য করছেন', অভিযোগের প্রেক্ষিতে FIR দায়েরের নির্দেশ কমিশনের। ৮ BLA-র বিরুদ্ধে FIR দায়েরের নির্দেশ কমিশনের। অভিযুক্ত BLA-দের মধ্যে অধিকাংশই তৃণমূলের, সূত্রের খবর।

আরও পড়ুন, 'একইসঙ্গে দুই পরিচয়েই ভোট দিয়ে যাচ্ছেন একজন..'! SIR-আবহে বিস্ফোরক অভিযোগ বারাসাত ও দমদমে

 সম্প্রতি একটি গুরুতর অভিযোগ উঠে এসেছিল কাটোয়া থেকে। কেউ মারা গেছেন ১২ বছর আগে, কেউ ১০ বছর, কেউ ৫ বছর আগে, অথচ নাম রয়েছে ২০২৫ সালের ভোটার তালিকায়! কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথে ১১২৫ জনের মধ্যে মৃত ভোটার ৫৯ জন, দাবি বিজেপির। ভূতুড়ে ভোটারদের ভোট পেয়েই জিতছে তৃণমূল কংগ্রেস, আক্রমণ বিজেপির। মৃতদের নাম কেন ভোটার লিস্টে, দায়িত্ব নির্বাচন কমিশনের, পাল্টা তৃণমূল কংগ্রেস। 

কাটোয়া ২ নম্বর ব্লকে একটি বুথেই ৫৯ জন মৃত ভোটার রয়েছে বলে অভিযোগ বিজেপির। তালিকা নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থও হয়েছে তারা। কোয়ারা গ্রামে ঘুরে দেখা গেল, তালিকায় নাম থাকা কারও মৃত্যু হয়েছে ১০ বছর আগে, কারও ৫ বছর আগে। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি তরজা। নভেম্বরের শুরু থেকে SIR-এর কাজে বাড়ি বাড়ি যাবেন BLO-রা। তার প্রস্তুতি ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। আর এই আবহেই, মৃত ভোটারের তালিকা নিয়ে পূর্ব বর্ধমানে আগেভাগেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। কাটোয়া ২ নম্বর ব্লকের কোয়ারা গ্রাম। এই গ্রামের ২৫৮ নম্বর বুথে রয়েছে ১ হাজার ১২৫ জন ভোটার। এর মধ্যে ৫৯জন ভোটার মৃত বলে দাবি বিজেপির। 

কাটোয়া বিজেপি মণ্ডল সভাপতি সূর্যদেব ঘোষ বলেন, তৃণমূল বিগত দিনে যত নির্বাচন হয়েছে, ভোট তারা দিয়ে দিয়েছে। মরার পরও এরা মুক্তি পাচ্ছে না। নির্বাচন একটা করে আসে। আর এই মৃত ভোটারদের ভোট তৃণমূল করিয়ে নেয়। এই অভিযোগ নিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি। কোয়ারা তৃণমূল কংগ্রেস বুথ সভাপতি  পুরাণচন্দ্র ঘোষ বলেন, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ। কোনও মৃত ব্যক্তির ভোট দিয়ে দেওয়া হয় না। মৃত ব্যক্তি কীভাবে ভোট দিতে আসবে? কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হয়। কাটোয়ার কোয়ারা গ্রামের ২৫৮ নম্বর বুথে বাস্তব ছবিটা ঠিক কী? এই যে ভোটার তালিকা নির্বাচন কমিশনের, সেই তালিকাতে এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে জবা দাস তার নাম রয়েছে। যখন তার বাড়িতে এলাম পরিবার জানান ১০-১২ বছর আগে জবা দাস মারা গেছেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget