এক্সপ্লোর

Jibankrishna Saha : ৬ দিনের হেফাজত শেষ! জীবনকৃষ্ণকে জেল হেফাজতে পাঠাল আদালত

শনিবার আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় জীবনকৃষ্ণ সাহার। ED তাঁর বাড়িতে হানা দেওয়ার সময় ঝোপের মধ্যেই মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।

কলকাতা : CBI-এর পর আরেক কেন্দ্রীয় এজেন্সি ED-র হাতে গ্রেফতার হয়েছেন মুর্শিদাবাদের জীবনকৃষ্ণ সাহা। নবম-দশমে নিয়োগ দুর্নীতি মামলায় ১২ তারিখ পর্যন্ত জেল হেফাজত হল  তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার। ৬ দিনের হেফাজত শেষে শনিবার তাঁকে  ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়।  শনিবার আদালতে তোলার আগে বিধাননগর মহকুমা হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা হয় জীবনকৃষ্ণ সাহার। ED তাঁর বাড়িতে হানা দেওয়ার সময় ঝোপের মধ্যেই মোবাইল ফেলে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। শনিবার তাঁকে বিশেষ আদালতে তোলার পর ছেলেকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন বড়ঞার তৃণমূল বিধায়ক। এদিন আদালত কক্ষে একেবারে সামনের বেঞ্চেই বসেছিলেন জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহা এবং তাঁর ছেলে। ছেলেকে দেখতে পেয়ে তার দিকে এগিয়ে যান তৃণমূল বিধায়ক। আদর করেন।  তারপর কাঠগড়ায় উঠে দেওয়ালের দিকে ঘুরে হাউহাউ করে কেঁদে ফেলেন জীনকৃষ্ণ সাহা। 

গত ২৫ তারিখ মুর্শিদাবাদের বড়ঞায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবারও তাঁর গ্রেফতারি ঘিরে দিনভর চলে নাটক। সেদিন প্রায় সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করে ED। ইডি সূত্রে দাবি, হেফাজতে থাকলেও, তদন্তে কোনও সহযোগিতা করেননি জীবনকৃষ্ণ সাহা। শুক্রবারই একটি ভাইরাল ভিডিও সামনে আসে। সেখানে একজনকে বারবার টাকা ফেরতের আর্জি জানাতে দেখা যায়। এদিন আদালতে তোলার সময় সেই বিষয়ে প্রশ্ন করা হয় জীবনকৃষ্ণ সাহাকে।                                       

এরপর ইডি বিধায়ক জীবনকৃষ্ণের পিসি,  সাঁইথিয়া পুরসভার তৃণমূল কাউন্সিলর মায়া সাহাকেও জিজ্ঞাসাবাদ করে। সূত্রের খবর, জীবনকৃষ্ণর পিসির সম্পত্তির খতিয়ান, আর্থিক লেনদেন নজরে রেখেছে এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য নিয়েই ফের তৃণমূল বিধায়ককে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি।  

এর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় ২০২৩-এর ১৭ এপ্রিল CBI-এর হাতে গ্রেফতার হন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। বাড়িতে তল্লাশি চলাকালীন নিজের ২টি মোবাইল ফোন বাড়ির পাশে পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। এই মামলায় গত বছরের মে মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পান তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। CBI যেখানে নিয়োগ দুর্নীতি কীভাবে হয়েছে তার তদন্ত করছে, সেখানে দুর্নীতির নেপথ্যে কোটি কোটি টাকা লেনদেন নিয়ে তদন্ত করছে ED। 

সেরা শিরোনাম

RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda
Pujar Adda | পুজোর আড্ডায় টিম শ্বেতকালী টু - গুহাকালী | ABP Ananda LIVE
Durga Puja | সকালেই নবপত্রিকা স্নান, দেখুন কাটোয়ার পুজো
Durga Puja 2026 | সাউথসিটি মলে এই প্রথমবার দুর্গাপুজো, থিম যাত্রা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget