এক্সপ্লোর

Bengaluru Murder Case: বেঙ্গালুরুর তরুণী খুনে বাংলা-যোগ? রাজ্যে এল কর্ণাটক পুলিশের দল

Bengaluru Murder Fridge Horror: পুলিশের দাবি, বছর ছাব্বিশের মহালক্ষ্মী তাঁর লিভ-ইন-পার্টনারের হাতেই খুন হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের স্বামী। 

পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ভয়ঙ্কর পচা গলা গন্ধ পেয়েই পুলিশের সন্দেহ হয়, এ কোনও 'সাধারণ খুন' নয়! এরপর ফ্রিজ খুলতেই সেই ভয়াবহ দৃশ্য। দিল্লির শ্রদ্ধা হত্যাকাণ্ডের ছায়াই দেখা গিয়েছিল বেঙ্গালুরুতে। তবে এই খুনের তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এল আরেক তথ্য!  মল্লেশ্বরমে তরুণী খুনে বাংলার যোগ? মূল অভিযুক্ত এ রাজ্যেরই বাসিন্দা বলে দাবি করেছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী। 

মূল অভিযুক্ত আশরফের খোঁজে গতকালই বাংলায় এসেছে কর্ণাটক পুলিশের একটি দল। পুলিশের দাবি, বছর ছাব্বিশের মহালক্ষ্মী তাঁর লিভ-ইন-পার্টনারের হাতেই খুন হয়েছেন বলে অভিযোগ করেন নিহতের স্বামী। 

কর্ণাটক পুলিশের অনুমান, বাংলা-ওড়িশা সীমানায় লুকিয়ে রয়েছে অভিযুক্ত। ব্যাঙ্গালোরের মল্লেশ্বরমে থাকতেন মহালক্ষ্মী। মেয়েকে নিয়ে অন্যত্র থাকতেন তাঁর স্বামী। সম্প্রতি মহালক্ষ্মীর ফ্ল্যাটে ফ্রিজ থেকে তাঁর দেহাংশ উদ্ধার হয়। খুনের পর তরুণীর দেহ ৩০-৩২ টুকরো করা হয়েছিল বলে পুলিশের দাবি। এও জানান হয়েছে, মোবাইলের ডেটা দিয়েই অভিযুক্তর উপর নজরদারি করা হয়। মহালক্ষ্মীর ফোন থেকেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন তাঁরা। যেহেতু পুলিশ আসার প্রায় এক সপ্তাহ আগে এই খুন হয়েছে, ফলে পালিয়ে যেতে পারে ওই ব্যক্তি। 

আরও পড়ুন, 'গত বছর যা আলো ছিল, এবার তার থেকেও বেশি হবে', RG Kar আবহে জাঁকজমক উৎসবের ডাক TMC বিধায়কের


বেঙ্গালুরুর মল্লেশ্বরমে, বাড়ির ফ্রিজ থেকে ২৯ বছরের তরুণীর, ৩০ থেকে ৩২টি দেহের টুকরো উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের দাবি, তরুণীর ঘরের ভিতর থেকে বিকট গন্ধ পান তাঁরা। খবর পেয়ে পুলিশ এসে, দরজা ভেঙে উদ্ধার করে তাঁর দেহাংশগুলি। প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, ৪-৫ দিন আগেই তাঁকে খুন করা হতে পারে। খুনের পিছনে তরুণীর ঘনিষ্ঠ কোনও ব্যক্তি জড়িত থাকতে পারে সন্দেহ পুলিশের। বাড়ির আশপাশের CCTV ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। ২০২২-এর ১৮ মে, দিল্লিতে শ্রদ্ধা ওয়ালকরকে খুন করে, তাঁর দেহ ৩৫ টুকরো করেছিলেন লিভ ইন পার্টনার আফতাব।                                                                                  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Chorbagan Stampede: দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
দুর্ঘটনার আশঙ্কা! এবার কলকাতার ৩ নামী পুজোকে নোটিস পাঠাল দমকল
News Live Updates: কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল? দায় নিয়ে শুরু হয়েছে রাজনীতি
Chorabagan Stampede: ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
ফেটে যায় ফুসফুস, থেঁতলে যায় লিভার, চোরবাগানে এত মৃত্যু কেন? এল ময়নাতদন্তের রিপোর্ট
Chorbagan Stampede: 'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও
'কী অবস্থা.. মানুষ তো পদপিষ্ট হয়ে যাবে..', তৃতীয়াতেই আশঙ্কা প্রকাশ করেছিলেন দর্শনার্থী! ভাইরাল সেই ভিডিও

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget