এক্সপ্লোর

Bhadu Sheikh Murder: ঢেকে রাখা হয়নি ভাদুর স্কুটার! নমুনা সংগ্রহে জেরবার তদন্তকারীরা

Bhadu Sheikh Murder Investigation: ২১ মার্চ রাতে খুন হন ভাদু শেখ। তারপর তাঁর স্কুটারটি বাজেয়াপ্ত করে রামপুরহাট থানায় নিয়ে যায় পুলিশ। 

পার্থপ্রতিম ঘোষ, বীরভূম: রামপুরহাটে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh Murder) খুনে আজ ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহ করলেন সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যরা।  ইতিমধ্যেই সামনে এসেছে তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুনের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যাচ্ছে, বগটুই মোড়ে তাঁর ওপর হামলার মুহূর্তের সময় স্কুটারের ওপরে বসে ফোনে কথা বলছিলেন তৃণমূলের উপপ্রধান। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু-খুনের তদন্তে সিবিআই

ভাদু শেখ খুনের তদন্তে নেমে এখন CBI-এর নজরে ভাদু খুনের ঘটনাস্থল বগটুই মোড় (Bogtui News) এবং তাঁর স্কুটার। মঙ্গলবার সকালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যদের নিয়ে বগটুই মোড়ে যান CBI-এর তদন্তকারী অফিসাররা। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এরপরের গন্তব্য ছিল রামপুরহাট থানা (Rampurhat News)। খুনের সময় ভাদু শেখ যে স্কুটারটিতে বসেছিলেন। সেটি রামপুরহাট থানায় রাখা রয়েছে। সেটিকেও এদিন পরীক্ষা করে দেখেন তদন্তকারীরা। CBI সূত্রে দাবি, স্কুটারটির কোনও নম্বর প্লেট ছিল না। পশাপাশি স্কুটার থেকে সেটির কোনও নথি মেলেনি। উল্টে একটি লরির নথি মিলেছে।

আরও পড়ুন: 7 Tay Bangla (Seg 1): হাঁসখালিকাণ্ডে রাজভবনের সামনে বিজেপি কাউন্সিলরের নেতৃত্বে বিক্ষোভ। Bangla News

২১ মার্চ রাতে খুন হন ভাদু শেখ। তারপর তাঁর স্কুটারটি বাজেয়াপ্ত করে রামপুরহাট থানায় নিয়ে যায় পুলিশ। কিন্তু CBI সূত্রে খবর, স্কুটারটিকে ঢেকে রাখা হয়নি। আর এর মধ্যে বৃষ্টি হওয়ায় নমুনা সংগ্রহে সমস্যায় পড়েন তদন্তকারীরা। 

ভাদুর স্কুটার থেকে নমুনা সংগ্রহ

এরই মধ্যে এ দিন বিকেলে রামপুরহাটে CBI-এর অস্থায়ী ক্যাম্প অফিসে পৌঁছন CBI-এর ডিআইজি অখিলেশ সিং। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের এসপি সঞ্জয় সিন্হা-সহ বিশাল টিম নিয়ে ভাদু শেখের খুনের জায়গায় অর্থাত্‍ বগটুই মোড়ে পৌঁছন CBI-এর ডিআইজি। ঘটনাস্থল থেকে ভাদু শেখের বাড়ি কতটা দূরে, রাস্তায় কতগুলি সিসি ক্যামেরা রয়েছে, সেগুলি খতিয়ে দেখেন তদন্তকারীরা। 

এখনও পর্যন্ত তৃণমূলের উপপ্রধান খুনে কাউকে গ্রেফতার করতে পারেনি CBI। ভাদু শেখের বাড়ি থেকে উদ্ধার হওয়া তিনটি ডায়েরি এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget