এক্সপ্লোর

Bhangar: ফের উত্তপ্ত ভাঙড়, আরাবুল ইসলামের বাড়ির অদূরে বোমা উদ্ধার

Bhangar Bomb Found: ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের লালবাজারে পাঠানো হয়েছে।

হিন্দোল দে, ভাঙড়: গতকালের পর আজ ফের উত্তপ্ত ভাঙড় (Bhangar)। ভাঙড় থেকে ফের ব্যাগ ভর্তি বোমা (Bomb) উদ্ধার। তৃণমূল (TMC) নেতা আরাবুল ইসলামের (Arabul Islam) বাড়ির অদূরে বোমা উদ্ধার হয়েছে। ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৩। ধৃত ৩ জনই তাঁদের দলের কর্মী, দাবি আইএসএফের (ISF)। অন্যদিকে, ধৃতদের কাছ থেকে মিলেছে আগ্নেয়াস্ত্র, দাবি পুলিশের (Police)। 

এদিকে, ভাঙড়ে তৃণমূল-আইএসএফ সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত ৪৩ জনকে গ্রেফতার করল লেদার কমপ্লেক্স থানার পুলিশ। ধৃতদের লালবাজারে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, বিভিন্ন সংবাদমাধ্যম ও ভাইরাল হওয়া ফুটেজ দেখে ৪৩ জনকে চিহ্নিত করা হয়। অশান্তি, ভাঙচুর সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে ধৃত আইএসএফ কর্মীর বিরুদ্ধে।

গতকাল ISF-তৃণমূল সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নেয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। পুলিশের সামনেই ব্যাপক সংঘর্ষে জড়ায় দুই দল! ইটবৃষ্টি, বোমাবাজি, এমনকি গুলি চলার অভিযোগও উঠেছে। ঘটনায় আহত হয়েছে একাধিক আইএসএফ ও তৃণমূল কর্মী। তৃণমূলের পার্টি অফিসের পাশাপাশি ভাঙচুর হয়েছে ভাঙড়ের ISF বিধায়ক নৌশাদ সিদ্দিকির গাড়িতেও।  অন্যদিকে ধর্মতলায় আইএসএফ-পুলিশ খণ্ডযুদ্ধের ঘটনায় বিধায়ক নৌশাদ সিদ্দিকি সহ গ্রেফতার ১৯। ধৃতদের বিরুদ্ধে খুনের চেষ্টা-সহ ১৪টি ধারায় মামলা কলকাতা পুলিশের।

আরও পড়ুন, 'তৃণমূলের ভোট কাটছে, তাই গায়ের জোরে আইএসএফ-কে আটকানোর চেষ্টা', তোপ দিলীপের

শনিবার দিনটা যে অশান্ত হতে চলেছে, সেটা বোঝা গেছিল সকাল থেকেই! শনিবার ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা ISF-এর প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পতাকা লাগানো নিয়ে ভাঙড়ে অশান্তির সূত্রপাত। ISF- এর অভিযোগ, ভাঙড়ের হাতিশালা মোড়ে পতাকা লাগাতে বাধা দেয় তৃণমূল কর্মী-সমর্থকরা।স্থানীয় তৃণমূল নেতা জুলফিকার মোল্লার নেতৃত্বে হামলা চালানো হয় বলে অভিযোগ।                                                              

তৃণমূলের পাল্টা অভিযোগ, পতাকা লাগানোর সময়, তাঁদের কর্মী সমর্থকদের গালিগালাজ ও মারধর করেন ISF'এর সদস্যরা। ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় তৃণমূলের পার্টি অফিসে।                                                                    

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Kunal Ghosh : কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের
কুণাল ঘোষকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হোক, পুলিশকে নির্দেশ হাইকোর্টের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget